Skip to content
July 28, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন নির্বাচনে ক্ষমতাসীনদের বিরুদ্ধে অনুমোদনহীন সদস্য অন্তর্ভুক্তির অভিযোগ

নিউজডেস্ক October 25, 2021

স্টাফ রিপোর্টার
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, রাজশাহীর আসন্ন নির্বাচনে দুই শতাধিক অ-অনুমোদিত সদস্যদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি দেখিয়ে বর্তমান মেয়াদের ক্ষমতাসীন কমিটির পক্ষে নির্বাচনে জয় ছিনিয়ে নেওয়ার সুস্পষ্ট অভিযোগ প্রতিপক্ষের। সুদীর্ঘ ৩৭ বছরের এই সেবামুলক প্রতিষ্ঠানটিতে প্রথম বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৯ অক্টোবর শুক্রবার নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে এবং গত ২০ অক্টোবর এই নির্বাচনে দুইটি প্যানেল তাদের মনোনয়ন পত্র জমা দেন সব কয়টি মনোনয়ন বৈধ বলে বিবেচিত করেন নির্বাচন কমিশন।
ন্যাশনাল হাট ফাউন্ডেশনের গঠনতন্ত্রের ধারা -৪ অনুযায়ী এই সংগঠনের সদস্য পদ লাভের বিষয়টি সুস্পষ্ট ভাবে উল্লেখ আছে। এই ধারায় বলা হয়েছে ” সংগঠনের সদস্য পদ নিতে হলে আবেদনকারীর আবেদনটি নির্বাহী কমিটির সভায় অনুমোদন লাভের পরই তিনি কেবল মাত্র সদস্যপদ লাভ করতে পারবেন।
অনুসন্ধানে জানা যায় প্রায় দুই শতাধিক সদস্যর আবেদন নির্বাহী কমিটির সভায় অনুমোদন না করেই বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বিধি বহির্ভূত ভাবে সদস্য পদ প্রদান দেখিয়ে চুড়ান্ত ভোটার তালিকা প্রনয়ণ করেছে ক্ষমতাসীনরা। এমনকি গত ২৪/৯/২০২১ তারিখে নির্বাচনের আগে অনুষ্ঠিত শেষ সভায় খসড়া ভোটার তালিকারও অনুমোদন করা হয়নি। তথ্য প্রমানে দেখা গেছে ২০১৮ সালের ১৩ জুলাই অনুষ্ঠিত নির্বাহী কমিটির চতুর্থ সভায় “গঠনতন্ত্র সংশোধনীর জন্য গঠিত উপ-কমিটির সুপারিশ না পাওয়া পর্যন্ত নতুন আজীবন সদস্য পদ অন্তর্ভুক্তি স্থগিত থাকবে। উল্লেখ্য যে আজীবন সদস্যগনই এই সংগঠনের ভোটার হিসেবে বিবেচিত হবেন। ২০১৭ সালের ২০ অক্টোবর সর্বশেষ নির্বাচনটি হয়েছিলো সিলেকশনের মাধ্যমে সংগঠনটিতে তখন আজীবন সদস্য সংখ্যা ছিলো ৫৬৪ জন তবে ভোটার তালিকায় এর সংখ্যা ছিলো ৪৮০ জন ,মৃত্যু ব্যক্তিদের নাম ভোটার তালিকা থেকে বাদ রাখা হয়। গঠনতন্ত্র মোতাবেক এই কমিটির মেয়াদ ছিলো তিন বছর।
বর্তমান মেয়াদের কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিলো ২০১৭ সালের ৩ নভেম্বর। সে হিসেব অনুযায়ী গত ২ নভেম্বর ২০২০ তারিখে এই কমিটির মেয়াদ শেষ হবার কথা থাকলেও মহামারী করোনা ভাইরাস পরিস্থিতির কারণে গঠনতন্ত্রের ধারা মোতাবেক গত ২১/১১/২০২০ তারিখে নির্বাহী কমিটির ৭ম সভায় আরও ছয়মাস মেয়াদ বাড়ানো হয়েছিলো। কিন্তু পরবর্তীতে করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ তথা কেন্দ্রীয় কমিটি আরও ছয় মাস কমিটির মেয়াদ বৃদ্ধি করে তা আগামী ৩ নভেম্বর পর্যন্ত করা হয়।
চলমান নির্বাহী কমিটির চার বছর মেয়াদ কালে মোট ৯ টি সভা অনুষ্ঠিত হয়। এর প্রথম চারটি সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত করার জন্য আলোচ্য সূচি প্রনয়ণ করা হয় এবং উক্ত চারটি সভায় মোট ১০৭ জন সদস্যর জন্য করা আবেদন অনুমোদন করা হয়েছিলো, সে মোতাবেক সর্বশেষ অন্তর্ভুক্তি ধরলে মোট আজীবন সদস্যর সংখ্যা ৬৭১ জনে দাঁড়ায় ।
কিন্তু গত ১৬/১০/২০২১ তারিখে নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকায় সদস্য সংখ্যা দেখানো হয়েছে ৮৯০ জন ফলে এটি সুস্পষ্ট ভাবে প্রমানিত হয় যে ৮৯০-৬৭১= ২১৯ জন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত গঠনতন্ত্র মোতাবেক বিধি সম্মত হয়নি এই ভোটার গুলোর উপর ভর করেই নির্বাচনে জয়লাভের স্বপ্ন দেখছেন ক্ষমতাসীনরা। এই সকল অনিয়মের বিষয় জানতে ক্ষমতাসীন কমিটির সাধারণ সম্পাদক ডাঃ রওসনের সাথে যোগাযোগ করা হইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করেন।
ক্ষমতাসীন কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক চলমান নির্বাহী কমিটির একজন সদস্য পুরো ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন যে তিনি সব কয়টি সভায় উপস্থিত থেকেছেন এবং চতুর্থ সভার পর আর কোন সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত করার কোন এজেন্ডা ছিলোনা এবং নতুনভাবে কোন সদস্যপদ লাভের জন্য কারো আবেদনও অনুমোদন দেওয়া হয়নি।

Continue Reading

Previous: বিভিন্ন অপরাধে রাজশাহী মহানগরীতে গ্রেফতার ৪৩ জন ও মাদকদ্রব্য উদ্ধার
Next: ১৮ বছর পর ভোট বানেশ্বর ইউনিয়নে

Related Stories

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

July 28, 2026
ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ

July 28, 2026
গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত

July 28, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

July 28, 2026
ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ

ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ

July 28, 2026
গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত

July 28, 2026
পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

July 28, 2026
রামুতে ট্রাক-সিএনজি সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

রামুতে ট্রাক-সিএনজি সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

July 28, 2026
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

July 27, 2026
রাজশাহীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে রেডার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে রেডার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

July 27, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী জব্দ

July 27, 2026

আরও খবর

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

July 28, 2026
ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ

July 28, 2026
গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত

July 28, 2026
পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

July 28, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

214828
Users Today : 1081
This Month : 162343
This Year : 186264
Total Users : 214828
Views Today : 7939
Total views : 738899

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.