Skip to content
August 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

ফরিদপুরের চর-ঝাউকান্দা ইউপি নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত

নিউজডেস্ক October 26, 2021

আলো ডেস্ক: সীমানা জটিলতায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর-ঝাউকান্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। গত সোমবার বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হাসান মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে এদিন রিট আবেদনকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী। ২৪ নভেম্বর এ ইউনিয়নের নির্বাচন হওয়ার কথা ছিল। এর আগে, সীমানা জটিলতা সংক্রান্ত বিষয় নিয়ে চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন মৃধা একটি রিট আবেদন করেন। রিট আবেদনে বলা হয়, উপজেলার চর-ঝাউকান্দা ইউনিয়নের নয়টি ওয়ার্ডের মধ্যে পাঁচটি ওয়ার্ড গত বন্যায় পদ্মা নদীতে বিলীন হয়ে যায়। সে কারণে ফরিদপুর জেলা প্রশাসন বিদ্যমান ওয়ার্ড ও ভোটার এলাকার সীমানা নির্ধারণ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন। পরে নতুন করে সীমানা নির্ধারণ ও ভোটার এলাকা পুনর্গঠনের জন্য সীমানা নির্ধারণ কর্মকর্তা নিয়োগ করা হয়। গত ১৮ আগস্ট নতুন করে একটি খসড়া তালিকা প্রকাশ করেন সে কর্মকর্তা। কিন্তু তালিকা চূড়ান্ত না হওয়ায় কোনো গেজেট প্রকাশিত হয়নি। তাই সীমানা নির্ধারণে জটিলতার অভিযোগ তুলে মো. ফরহাদ হোসেন মৃধা এ রিট দায়ের করেন। এ বিষয়ে মো. ফরহাদ হোসেন মৃধা বলেন, আমার ইউনিয়নে মোট নয়টি ওয়ার্ড। তার মধ্যে পাঁচটি ওয়ার্ডের প্রায় পুরো এলাকা নদী ভাঙনে বিলীন হয়ে গেছে। তফসিলের আগে থেকেই বিষয়টি প্রশাসনকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। মূলত সীমানা জটিলতার কারণে হাইকোর্টে এ বিষয়ে একটি রিট করি। রিটের রায়ে ছয় মাস নির্বাচন স্থগিত করা হয়েছে। এ বিষয়ে চরভদ্রাসন নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলামকে তার ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি তা রিসিভ করেননি।

Continue Reading

Previous: মডেল তিন্নি হত্যা মামলার রায় পিছিয়েছে
Next: যশোরে বিয়েতে রাজি না হওয়ায় নারীকে পিটিয়ে-এসিড ঢেলে হত্যা

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রেলের ডিজেল ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি, ক্ষতিপূরণ দেবে ঠিকাদার

রেলের ডিজেল ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি, ক্ষতিপূরণ দেবে ঠিকাদার

August 25, 2026
সকল সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

সকল সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

August 24, 2026
নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

August 24, 2026
রুয়েটে অটোমেশনে জার্নাল সাবমিশন -রিভিউ, চালু হলো ডিওআই ব্যবস্থা

রুয়েটে অটোমেশনে জার্নাল সাবমিশন -রিভিউ, চালু হলো ডিওআই ব্যবস্থা

August 24, 2026
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ

গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ

August 24, 2026
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ

বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ

August 24, 2026
রাজশাহীতে মুখতার দো’আলম কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত

রাজশাহীতে মুখতার দো’আলম কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত

August 23, 2026
সাংবাদিকদের প্রাণনাশের হুমকির অভিযোগে জুলুর বিরুদ্ধে জিডি

সাংবাদিকদের প্রাণনাশের হুমকির অভিযোগে জুলুর বিরুদ্ধে জিডি

August 23, 2026

আরও খবর

রেলের ডিজেল ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি, ক্ষতিপূরণ দেবে ঠিকাদার
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রেলের ডিজেল ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি, ক্ষতিপূরণ দেবে ঠিকাদার

August 25, 2026
সকল সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সকল সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

August 24, 2026
নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

August 24, 2026
রুয়েটে অটোমেশনে জার্নাল সাবমিশন -রিভিউ, চালু হলো ডিওআই ব্যবস্থা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রুয়েটে অটোমেশনে জার্নাল সাবমিশন -রিভিউ, চালু হলো ডিওআই ব্যবস্থা

August 24, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

377210
Users Today : 1230
This Month : 151261
This Year : 348646
Total Users : 377210
Views Today : 2319
Total views : 1386615

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.