Skip to content
August 17, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

বাড়িসহ ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দাবি হিন্দু মহাজোটের

নিউজডেস্ক October 22, 2021

আলো ডেস্ক: সারাদেশের বিভিন্ন স্থানে সনাতন সম্প্রদায়ের বাড়ি ও মন্দিরে হামলার ঘটনায় সরকারি খরচে এসব নির্মাণ করাসহ যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে ৫০ লাখ টাকা ও আহতদের ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এ দাবি জানান। মহাজোটের নেতারা বলেন, প্রশাসনের নীরবতা আমাদের হতাশা ও নিরাপত্তা সংকটের মধ্যে ফেলেছে। তাদের সদিচ্ছা থাকলে এই ঘটনা এড়ানো যেতো। দীর্ঘদিন ধরে চলা সংখ্যালঘু নির্যাতনে সরকারের নমনীয় নীতির কারণে আজকের এই অবস্থা তৈরি হয়েছে বলে অভিযোগ করেন তারা। বক্তারা বলেন, আজ আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এটা আমাদের বাঁচা-মরার লড়াই। যতদিন অপরাধীর বিচার না হবে, ততদিন আমাদের আন্দোলন চলবে। সনাতন সম্প্রদায়ের মধ্যে কোনো আনন্দ নেই। বরং, হতাশা বাড়ছে। এর কারণ দেশের বিভিন্ন জায়গায় এখনও মন্দির ও প্রতিমা ভাঙচুর করা হচ্ছে। তারা আরও বলেন, আগে রাতের আঁধারে মন্দির ভাঙা হতো। আর এখন রাতে নয়, দিনে মন্দির ভাঙা হচ্ছে। ধরা পড়লে প্রশাসন বলছে, পাগল ও মানসিক ভারসাম্যহীন। এখন পাগল বলে চালিয়ে দেওয়া হচ্ছে। এতে তারা আরও উৎসাহ পাচ্ছে। এতেই প্রতীয়মান হয়, সরকার সংখ্যালঘু নির্যাতন বন্ধে আন্তরিক নয়। বিদ্যমান আইনে এই মন্দির ভাঙা সাম্প্রদায়িক শক্তিকে রোধ করা সম্ভব নয়। ঘটনার সাতদিন পর সরকারের সম্প্রীতি মিছিল সনাতন সম্প্রদায়ের সঙ্গে প্রহসন ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করেন তারা। এসময় হামলায় ক্ষতিগ্রস্ত সব মন্দির ও বাড়ি সরকারি খরচে পুনর্নির্মাণ করার দাবি জানান তারা। পাশাপাশি নিহতের পরিবারকে ৫০ লাখ টাকা ও আহতদের পরিবারকে ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। বিক্ষোভ সমাবেশে হিন্দু মহাজোটের ভারপ্রাপ্ত সভাপতি সুধাংশু চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন মহাজোটের প্রধান সমন্বয়কারী শ্যামল কুমার রায়, নির্বাহী মহাসচিব ও মুখপাত্র পলাশ কান্তি দে, সহ-সভাপতি প্রভাস চন্দ্ৰ মন্ডল, ডি সি রায়, যুগ্ম-মহাসচিব সমীর সরকার, অখিল মজল, ফণি ভূষণ হালদার কেনেডি ঘোষ, সাংগঠনিক সম্পাদক আশীষ বাড়ই, মনোজ বিশ্বাস, হারাধন বিশ্বাস, জগন্নাথ হালদার। এছাড়া আরও বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের প্রধান সমস্বকারী পংকজ হালদার, সভাপতি প্রদীপ কান্তি দে, সাংগঠনিক সম্পাদক সুকেন নাহা, প্রচার সম্পাদক বিপিন মন্ডল, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সঞ্জীব বৈদ্য ও সাধারণ সম্পাদক পার্থ সারথী রায়সহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

Continue Reading

Previous: রোহিঙ্গা ক্যাম্পে মাদক-অস্ত্র বন্ধে প্রয়োজনে গুলি: পররাষ্ট্রমন্ত্রী
Next: ময়মনসিংহে রেললাইন থেকে ৪০ টুকরা লাশ উদ্ধার

Related Stories

রাবির ভর্তি পরীক্ষা শুরু ৮ জানুয়ারি
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাবির ভর্তি পরীক্ষা শুরু ৮ জানুয়ারি

August 17, 2026
সিটি সেন্টার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সিটি সেন্টার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

August 16, 2026
মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে: ভূমিমন্ত্রী

August 16, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাবির ভর্তি পরীক্ষা শুরু ৮ জানুয়ারি

রাবির ভর্তি পরীক্ষা শুরু ৮ জানুয়ারি

August 17, 2026
সিটি সেন্টার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

সিটি সেন্টার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

August 16, 2026
মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে: ভূমিমন্ত্রী

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে: ভূমিমন্ত্রী

August 16, 2026
দুর্গাপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

দুর্গাপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

August 16, 2026
রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন আইডি বাগানপাড়া থেকে অনলাইন জুয়াড়ি জিতু আটক

রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন আইডি বাগানপাড়া থেকে অনলাইন জুয়াড়ি জিতু আটক

August 16, 2026
এক রাতেই সর্বস্বান্ত তিন পরিবার, আগুনে পুড়ল ঘরবাড়ি ও সঞ্চয়

এক রাতেই সর্বস্বান্ত তিন পরিবার, আগুনে পুড়ল ঘরবাড়ি ও সঞ্চয়

August 16, 2026
পদ্মা কেড়েছে স্বামী, অভাবের সাথে টিকে থাকার লড়ায়ে স্বস্তি- বিধবা রিপার ভরসা এখন ফ্যামিলি কার্ড

পদ্মা কেড়েছে স্বামী, অভাবের সাথে টিকে থাকার লড়ায়ে স্বস্তি- বিধবা রিপার ভরসা এখন ফ্যামিলি কার্ড

August 16, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

August 16, 2026

আরও খবর

রাবির ভর্তি পরীক্ষা শুরু ৮ জানুয়ারি
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাবির ভর্তি পরীক্ষা শুরু ৮ জানুয়ারি

August 17, 2026
সিটি সেন্টার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সিটি সেন্টার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

August 16, 2026
মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে: ভূমিমন্ত্রী

August 16, 2026
দুর্গাপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

August 16, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

317014
Users Today : 739
This Month : 91065
This Year : 288450
Total Users : 317014
Views Today : 3903
Total views : 1140521

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.