Skip to content
August 17, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

বিদ্যুৎ ও জ্বালানি খাতে কমছে বিদেশি বিনিয়োগ

নিউজডেস্ক October 28, 2021

আলো ডেস্ক: দেশে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানিখাতের কোম্পানি রয়েছে ২৩টি। এর মধ্যে ১৪টিতে আছে বিদেশি বিনিয়োগ। যে কোম্পানিগুলোতে বিদেশিদের বিনিয়োগ রয়েছে তার পরিমাণও বেশ কম। এরপরও কোম্পানিগুলো থেকে বিনিয়োগ তুলে নিচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা। আর্থিকখাত থেকেও বিনিয়োগ তুলে নেওয়ার প্রবণতা রয়েছে বিদেশিদের। বিদেশিদের শেয়ার ধারণ নিয়ে কোম্পানিগুলোর প্রকাশিত এক প্রতিবেদন পর্যালোচনায় এ তথ্য পাওয়া যায়। তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত এক বছরে নয়টি কোম্পনি থেকে বিদেশিরা বিনিয়োগের একটি অংশ তুলে নিয়েছেন।

এ সময়ে বিদেশি বিনিয়োগকারীরা কোম্পানিগুলোর যে শেয়ার বিক্রি করেছেন বর্তমান বাজারদরে তার মূল্য একশ কোটি টাকার বেশি। বিপরীতে একটি কোম্পানিতে বিদেশিদের বিনিয়োগ কিছুটা বেড়েছে। বাকি চার কোম্পানিতে এ চিত্র পরিবর্তন হয়নি। বর্তমানে বিদেশিদের বিনিয়োগ থাকা বিদ্যুৎ ও জ্বালানিখাতের কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- অ্যাসোসিয়েটেড অক্সিজেন, বাংলাদেশ ওয়েল্ডিং, সিভিও পেট্রোকেমিক্যাল, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, যমুনা অয়েল, খুলনা পাওয়ার কোম্পানি, লুব-রেফ বাংলাদেশ, এমজেএল বাংলাদেশ, মেঘনা পেট্রোলিয়াম, পদ্মা অয়েল, পাওয়ার গ্রিড, সামিট পাওয়ার, তিতাস গ্যাস ও ইউনাইটেড পাওয়ার।

এর মধ্যে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, যমুনা অয়েল, খুলনা পাওয়ার কোম্পানি, এমজেএল বাংলাদেশ, মেঘনা পেট্রোলিয়াম, পদ্মা অয়েল, পাওয়ার গ্রিড, তিতাস গ্যাস ও ইউনাইটেড পাওয়ারে বিদেশিদের বিনিয়োগ কমেছে। বিপরীতে সিভিও পেট্রোকেমিক্যালে বেড়েছে বিদেশিদের বিনিয়োগ। তথ্য পর্যালোচনায় দেখা যায়, বিদেশিরা সবচেয়ে বেশি বিনিয়োগ তুলে নিয়েছে তিতাস গ্যাস থেকে। ২০২০ সালের জুলাই থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত বিদেশিরা কোম্পানিটির ১ কোটি ২১ লাখ ৬৭ হাজার শেয়ার বিক্রি করে দিয়েছেন।

বর্তমান বাজার দরে বিদেশিদের বিক্রি করে দেওয়া এই শেয়ারের মূল্য ৫১ কোটি ৮৩ লাখ ৩২ হাজার টাকা। এই শেয়ার বিক্রির ফলে চলতি বছরের সেপ্টেম্বর শেষে কোম্পানিটির দশমিক ৫৪ শতাংশ শেয়ার রয়েছে বিদেশিদের কাছে। যা গত বছরের জুন শেষে ছিল ১ দশমিক ৭৭ শতাংশ। বিদেশিদের বিনিয়োগ তুলে নেওয়ার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে যমুনা অয়েল। গত বছরের জুলাই থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির ১০ লাখ ৯৩ হাজার শেয়ার বিক্রি করে দিয়েছেন বিদেশিরা।

বর্তমান বাজারদরে বিদেশিদের বিক্রি করে দেওয়া শেয়ারের মূল্য ১৯ কোটি ৮৮ লাখ ৫৩ হাজার টাকা। খুলনা পাওয়ার কোম্পানি থেকে বড় অঙ্কের বিনিয়োগ তুলে নিয়েছেন বিদেশিরা। ২০২০ সালের জুলাই থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির ২০ লাখ ৬৬ হাজার শেয়ার বিক্রি করেছেন বিদেশিরা। বর্তমান বাজারদরে এই শেয়ারের মূল্য ৯ কোটি ৫৮ লাখ ৮৭ হাজার টাকা। এছাড়া মেঘনা পেট্রোলিয়ামের ৩ লাখ ৩৮ হাজার শেয়ার বিক্রি করেছেন বিদেশিরা। যার বাজারমূল্য ৭ কোটি ৯৫ লাখ ১৯ হাজার টাকা।

বিদেশিরা পদ্মা অয়েলের ৩ লাখ ১৪ হাজার শেয়ার বিক্রি করেছেন। যার বর্তমান বাজারমূল্য ৭ কোটি ২৪ লাখ ২৫ হাজার টাকা। তথ্য পর্যালোচনায় দেখা যায়, বিদেশিরা ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির ৫ লাখ ১৬ হাজার শেয়ার বিক্রি করেছেন। যার বর্তমান বাজারমূল্য ২ কোটি ৪ লাখ ৬৬ হাজার টাকা। বিদেশিরা এমজেএল বাংলাদেশের শেয়ার বিক্রি করেছেন ৩ লাখ ৪৮ হাজার, যার বর্তমান বাজারমূল্য ৩ কোটি ৫২ লাখ ২৫ হাজার টাকা। পাওয়ার গ্রিড কোম্পানির ৬ লাখ ৪১ হাজার শেয়ার বিক্রি করেছেন বিদেশিরা, যার বর্তমান বাজারমূল্য ৪ কোটি ২৯ লাখ ৭৭ হাজার টাকা। ইউনাইটেড পাওয়ারের ৫৭ লাখ শেয়ার বিক্রি করেছেন বিদেশিরা, যার বর্তমান বাজারমূল্য ১ কোটি ৭১ লাখ টাকা।

অন্যদিকে গত বছরের জুলাই থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত সিভিও পেট্রোকেমিক্যালের ২৭ হাজার শেয়ার কিনেছেন বিদেশিরা। যার বর্তমান বাজারমূল্য ৫৭ লাখ ২৩ হাজার টাকা। বিদেশিদের বিনিয়োগ বাড়লেও গত বছরের জুলাই থেকে এই কোম্পানিটির উৎপাদন বন্ধ রয়েছে। তবে শিগগির আবার উৎপাদন শুরু হবে বলে দাবি করেছে কোম্পানিটির কর্তৃপক্ষ। এ বিষয়ে সিভিও পেট্রোকেমিক্যালের কোম্পানি সচিব খাজা মইন উদ্দিন হুসাইনবলেন, আমরা কোম্পানি আবার চালু করার ক্ষেত্রে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী, জ্বালানি প্রতিমন্ত্রীসহ সবাই আমাদের সার্বিক সহযোগিতা করাই আমরা নতুন করে পারমিশন পেয়েছি। এখন প্ল্যান্ট চালুর বিষয়ে কাজ চলছে।

আমরা এটা বলতে পারি আমাদের প্ল্যান্ট চালু হবে, এ বিষয়ে আমরা কাজ করছি। মার্কেটে কী হচ্ছে না হচ্ছে, সে বিষয়ে আমাদের কোনো ধারণা নেই। এ খাতে বিদেশি বিনিয়োগ কম হওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, আমাদের বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান বিভিন্ন দেশ ঘুরেছেন, রোড শো করেছেন। ধীরে ধীরে জ্বালানিখাতে বিদেশিদের আগ্রহ বাড়ছে বলে শুনেছি। তবে নির্দিষ্ট কোনো তথ্য আমার কাছে নেই। বিদেশিদের বিদ্যুৎ ও জ্বালানিখাতের কোম্পানির শেয়ার বিক্রি করে দেওয়ার কারণ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ও শেয়ারবাজার বিশ্লেষক আবু আহমেদবলেন, আমার ধারণা বিদেশিরা লাভ পাওয়ায় শেয়ার বিক্রি করে দিয়েছে।

এটাকে আমি সমস্যা হিসেবে দেখি না। কারণ লাভ পেলে বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে দেবেন এটাই স্বাভাবিক। পাওয়ার গ্রিডের কোম্পানি সচিব মো. জাহাঙ্গীর আজাদ বলেন, বিদেশিরা কেন বিদ্যুৎ ও জ্বালানিখাতের কোম্পানিতে কম বিনিয়োগ করছেন বা কী কারণে শেয়ার বিক্রি করে দিচ্ছেন এটা আমরা বলতে পারবো না। বিনিয়োগকারীরা কোথায় বিনিয়োগ করবেন, সেটা তাদের বিষয় বলে জানান তিনি।

Continue Reading

Previous: পুলিশ প্রশাসনকে অপরাধমুক্ত করতে হবে
Next: চায়ের উৎপাদন বেড়েছে আশাজাগানিয়া হারে

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সিটি সেন্টার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

সিটি সেন্টার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

August 16, 2026
মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে: ভূমিমন্ত্রী

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে: ভূমিমন্ত্রী

August 16, 2026
দুর্গাপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

দুর্গাপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

August 16, 2026
রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন আইডি বাগানপাড়া থেকে অনলাইন জুয়াড়ি জিতু আটক

রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন আইডি বাগানপাড়া থেকে অনলাইন জুয়াড়ি জিতু আটক

August 16, 2026
এক রাতেই সর্বস্বান্ত তিন পরিবার, আগুনে পুড়ল ঘরবাড়ি ও সঞ্চয়

এক রাতেই সর্বস্বান্ত তিন পরিবার, আগুনে পুড়ল ঘরবাড়ি ও সঞ্চয়

August 16, 2026
পদ্মা কেড়েছে স্বামী, অভাবের সাথে টিকে থাকার লড়ায়ে স্বস্তি- বিধবা রিপার ভরসা এখন ফ্যামিলি কার্ড

পদ্মা কেড়েছে স্বামী, অভাবের সাথে টিকে থাকার লড়ায়ে স্বস্তি- বিধবা রিপার ভরসা এখন ফ্যামিলি কার্ড

August 16, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

August 16, 2026
আই.এইচ.টি, রাজশাহীর গৌরবময় ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত

আই.এইচ.টি, রাজশাহীর গৌরবময় ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত

August 15, 2026

আরও খবর

সিটি সেন্টার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সিটি সেন্টার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

August 16, 2026
মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে: ভূমিমন্ত্রী

August 16, 2026
দুর্গাপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

August 16, 2026
রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন আইডি বাগানপাড়া থেকে অনলাইন জুয়াড়ি জিতু আটক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন আইডি বাগানপাড়া থেকে অনলাইন জুয়াড়ি জিতু আটক

August 16, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

317011
Users Today : 736
This Month : 91062
This Year : 288447
Total Users : 317011
Views Today : 3891
Total views : 1140509

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.