Skip to content
August 18, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

ভেঙে পড়েনি বাংলাদেশ ফুটবল দল

নিউজডেস্ক October 9, 2021

এফএনএস স্পোর্টস: সাফে স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে প্রত্যাশা একটা ছিলই। অন্তত লড়াই করে আগের দুই ম্যাচের ছন্দটা ধরে রাখবে। তাহলে তৃতীয় ম্যাচ জিততে পারলে কিংবা ড্র হলে ফাইনালে ওঠার পথ সুগম হতো। কিন্তু আলী আশফাক-আলী ফাসিররা তা হতে দিলো কোথায়? ২-০ গোলে ম্যাচ হেরেছে অস্কার ব্রুজনের দল। তবে ম্যাচ হারলেও ভেঙে পড়েনি বাংলাদেশ। আগামী ১৩ অক্টোবর নেপালের বিপক্ষে বাংলাদেশের বাঁচা-মরার লড়াই। সেই ম্যাচ জিততে পারলে ফাইনালে ওঠা অনেকটাই নিশ্চিত হবে। দলের ডিফেন্ডার রহমত মিয়া শুক্রবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভিডিও বার্তায় বলেছেন, ‘মালদ্বীপ ম্যাচে লক্ষ্য ছিল জেতা কিংবা পয়েন্ট পাওয়া। সেটি হয়নি। তবে ম্যাচ হেরে মানসিকভাবে কেউ ভেঙে পড়েনি। আমাদের সুযোগ আছে। ১৩ অক্টোবরের ম্যাচ জিততে পারলে ইনশাআল্লাহ ফাইনালে খেলতে পারবো।’ ৭ দিনের মধ্যে তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ, যা মালদ্বীপের ম্যাচে প্রভাব ফেলেছে। হারের অন্যতম কারণ হিসেবে ক্লান্তিজনিত অবসাদকে দায়ী করেছেন কোচ! রহমতও সেটাই বলার চেষ্টা করেছেন, ‘ম্যাচের আগে দলের কেউই চাপ নেয়নি। বড় সমস্যা হলো, ৭ দিনের মধ্যে তিনটা ম্যাচ খেলছি। ওরা (মালদ্বীপ) বিশ্রাম পেয়েছে, ফ্রেশ লেগ নিয়ে নামতে পেরেছে। আমাদের বেশিরভাগ খেলোয়াড় ৭২ ঘণ্টার মধ্যে ম্যাচ খেলেছে। অনেকেই ক্লান্ত। যে কারণে পারফরম্যান্স ভালো হয়নি। আশা করছি, সামনের দিকে ওভারকাম করতে পারবো।’ মালদ্বীপ ম্যাচে বাংলাদেশ চেয়েছিল প্রতিপক্ষকে মধ্যমাঠে ব্লক করে আক্রমণে যেতে। কিন্তু তাদের সেই পরিকল্পনা ভেস্তে গেছে। প্রথমার্ধে যাওবা রুখে দিতে পেরেছে, বিরতির পর হজম করতে হয়েছে দুই গোল। এর জন্য ক্লান্তির পাশাপাশি এনার্জির ঘাটতির কথাও উঠে এলো রহমতের কথায়, ‘আগে যা করেছি সেভাবে গেমপ্ল্যান ছিল, মিডজোনে ব্লক করে এরপর অ্যাটাকে যাবো। কোনও কারণে গোল হজম করে ফেলছি। আমার মনে হয় এনার্জির ঘাটতি ছিল। এটা বিপিএল নয়, আন্তর্জাতিক ম্যাচ। সাত দিনের মধ্যে তিনটা ম্যাচ খেলা কঠিন।’ শ্রীলঙ্কা, ভারত ও মালদ্বীপের মধ্যে স্বাগতিকদের অ্যাটাক লাইনকে সেরা বলছেন রহমত। বিপরীতে তিন ম্যাচে বাংলাদেশের দুটি গোল এসেছে ডিফেন্ডারদের কাছ থেকে। তাই ফরোয়ার্ডদের গোল না পাওয়া নিয়ে এক ধরনের হতাশা আছে বাংলাদেশের। রহমত অবশ্য বলেছেন, ‘ফিনিশিং সমস্যা পুরনো। চেষ্টা করছি উন্নতি করার জন্য। কোচিং স্টাফও কাজ করছেন। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে।

Continue Reading

Previous: এক বছরেরও কম সময়ের মধ্যে পদত্যাগ করলেন ইসিবি চেয়ারম্যান
Next: তাহলে কী বিদায় নিচ্ছেন ধোনি?

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহী নগর ভবনে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা চালু

রাজশাহী নগর ভবনে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা চালু

August 18, 2026
রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

August 18, 2026
রেডক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

রেডক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

August 18, 2026
দুর্গাপুরে সরকারি সময়ে ৩ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আইনগত ব্যবস্থা

দুর্গাপুরে সরকারি সময়ে ৩ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আইনগত ব্যবস্থা

August 18, 2026
রাজশাহীতে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে লফস এর মানববন্ধন

রাজশাহীতে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে লফস এর মানববন্ধন

August 18, 2026
বাগমারায় মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বাগমারায় মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

August 18, 2026
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্ত অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্ত অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

August 18, 2026
রাজশাহীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন মাছ চাষে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দেশকে স্বনির্ভর করার প্রত্যয় ভূমিমন্ত্রীর

রাজশাহীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন মাছ চাষে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দেশকে স্বনির্ভর করার প্রত্যয় ভূমিমন্ত্রীর

August 17, 2026

আরও খবর

রাজশাহী নগর ভবনে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা চালু
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী নগর ভবনে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা চালু

August 18, 2026
রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

August 18, 2026
রেডক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রেডক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

August 18, 2026
দুর্গাপুরে সরকারি সময়ে ৩ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আইনগত ব্যবস্থা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে সরকারি সময়ে ৩ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আইনগত ব্যবস্থা

August 18, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

326683
Users Today : 5622
This Month : 100734
This Year : 298119
Total Users : 326683
Views Today : 21229
Total views : 1186218

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.