Skip to content
August 17, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

যশোর শিক্ষাবোর্ডের টাকা আত্মসাতের ঘটনায় দুদকে অভিযোগ

নিউজডেস্ক October 11, 2021

আলো ডেস্ক: যশোর শিক্ষাবোর্ডের আড়াই কোটি টাকা আত্মসাতের ঘটনায় দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় দুদকের যশোর কার্যালয়ে অভিযোগ দাখিল করেন বোর্ডের সচিব এ এম এইচ আলী আর রেজা। এদিকে, টাকা আত্মসাতের বিষয়টি নজরে আসার পর থেকে বোর্ডের হিসাব সহকারী আবদুস সালামকে পাওয়া যাচ্ছে না। ঘটনার সঙ্গে জড়িতরা টাকা ফেরত দিতে যোগাযোগ করছে বলে দাবি বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমীর হোসেনের। বোর্ড সংশ্লিষ্টরা জানান, যশোর শিক্ষাবোর্ডের ২০২০-২১ অর্থবছরে কেনাকাটার আয়কর ও ভ্যাট পরিশোধ বাবদ ১০ হাজার ৩৬ টাকার নয়টি চেক ইস্যু করা হয়। বোর্ডের আয়-ব্যয়ের হিসাব ব্যাংক স্টেটমেন্টের সঙ্গে মেলাতে গিয়ে দেখা যায়, ওইসব চেকের বিপরীতে দুই কোটি ৫০ লাখ ৪৪ হাজার ১০ টাকা উত্তোলন করা হয়েছে। এরপর দ্রুত হিসাব প্রদান শাখার হিসাব রেজিস্ট্রারের সঙ্গে মিলিয়ে দেখা হয়।
যশোর শিক্ষাবোর্ডের আড়াই কোটি টাকা আত্মসাৎ এতে দেখা যায়, নয়টি চেক জালিয়াতি করে ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের নামে এক কোটি ৮৯ লাখ ১২ হাজার ১০ টাকা এবং শাহীলাল স্টোরের নামে ৬১ লাখ ৩২ হাজার টাকা তোলা হয়েছে। ঘটনা তদন্তে গত বৃহস্পতিবার কলেজ পরিদর্শন কে এম রব্বানিকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। গতকাল রোববার বোর্ডের সচিব আলী আর রেজা দুদক কার্যালয়ে এ ঘটনায় অভিযোগ করেন। এরপর বেলা ১২টার দিকে বোর্ডে এসে তদন্ত শুরু করেন দুদক কর্মকর্তারা। সংশ্লিষ্ট কাগজপত্র সংগ্রহ করেছেন তারা। গত বৃহস্পতিবার টাকা আত্মসাতের বিষয়টি জানাজানির পর থেকে বোর্ডের হিসাব সহকারী আবদুস সালামের হদিস পাওয়া যাচ্ছে না। গতকালও তিনি অফিসে আসেননি। বোর্ডে গিয়ে তার কক্ষটি তালাবদ্ধ দেখা যায়। যশোর শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবুল বলেন, হিসাব সহকারী আবদুস সালাম এর আগেও অনেক দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। ১২ লাখ টাকার একটি দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি। সেই সময় তদবির করে রক্ষা পান। এবার আড়াই কোটি টাকা দুর্নীতির সঙ্গেও তিনি জড়িত। বোর্ডের একটি সূত্র জানায়, অর্থ আত্মসাতের ঘটনায় নাম আসা প্রতিষ্ঠান ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের মালিক শরিফুল ইসলাম বাবু ও তার স্বজন শহরের একজন প্রভাবশালী ব্যক্তি টাকা ফেরত দিতে চাচ্ছে। শাহীলাল স্টোরের মালিক আশরাফুল ইসলাম বোর্ড কর্মকর্তাদের জানিয়েছেন, তার কাছে থাকা লক্ষাধিক টাকা ফেরত দিতে চান। বোর্ডের সচিব আলী আর রেজাবলেন, মাঝে দুই দিন সরকারি ছুটি থাকায় আজ আমরা দুদকে একটি অভিযোগ দিয়েছি। দুদক কর্মকর্তারা সেটা গ্রহণ করেছেন। বোর্ডের চেয়ারম্যান ড. মোল্লা আমীর হোসেন বলেন, টাকা আত্মসাতের বিষয়টি জানাজানির পর থেকেই হিসাব সহকারী আবদুস সালাম অফিসে আসছেন না। অভিযুক্তরা টাকা ফেরত দিতে আমাদের সঙ্গে যোগাযোগ করছে। এটা একটি আইনি প্রক্রিয়া। বিষয়টি আদালতের মাধ্যমেই নিষ্পত্তি হবে।

Continue Reading

Previous: পেট্রাপোলে স্বর্ণের বারসহ বাংলাদেশি ট্রাকচালক আটক
Next: টেকনাফে এক কেজি ‘আইস’ জব্দ, আটক ১

Related Stories

ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন
  • কৃষি
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন

August 17, 2026
রাসিক প্রশাসকের সঙ্গে কোর্ট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে কোর্ট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

August 17, 2026
গোদাগাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
  • কৃষি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

August 17, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন

ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন

August 17, 2026
রাসিক প্রশাসকের সঙ্গে কোর্ট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে কোর্ট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

August 17, 2026
গোদাগাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

গোদাগাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

August 17, 2026
বাঘায় জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ উদ্বোধন, দুই সেরা চাষিকে সম্মাননা

বাঘায় জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ উদ্বোধন, দুই সেরা চাষিকে সম্মাননা

August 17, 2026
স্থায়ী মন্দির নির্মাণে জমি বরাদ্দ চেয়ে আরডিএ চেয়ারম্যানের কাছে আবেদন

স্থায়ী মন্দির নির্মাণে জমি বরাদ্দ চেয়ে আরডিএ চেয়ারম্যানের কাছে আবেদন

August 17, 2026
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য জব্দ

বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য জব্দ

August 17, 2026
রাবির ভর্তি পরীক্ষা শুরু ৮ জানুয়ারি

রাবির ভর্তি পরীক্ষা শুরু ৮ জানুয়ারি

August 17, 2026
সিটি সেন্টার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

সিটি সেন্টার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

August 16, 2026

আরও খবর

ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন
  • কৃষি
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন

August 17, 2026
রাসিক প্রশাসকের সঙ্গে কোর্ট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে কোর্ট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

August 17, 2026
গোদাগাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
  • কৃষি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

August 17, 2026
বাঘায় জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ উদ্বোধন, দুই সেরা চাষিকে সম্মাননা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ উদ্বোধন, দুই সেরা চাষিকে সম্মাননা

August 17, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

317027
Users Today : 752
This Month : 91078
This Year : 288463
Total Users : 317027
Views Today : 4013
Total views : 1140631

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.