Skip to content
July 27, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

যানজট নিরসনে কার্যকরি পদক্ষেপ প্রয়োজন

নিউজডেস্ক October 15, 2021

সম্পাদকীয়ঃ- নানামুখী সমস্যায় ঢাকা মহানগরের জীবনযাত্রা ক্রমেই আরও বেশি মাত্রায় দুর্ভোগময় হয়ে উঠছে। সবচেয়ে প্রকট ও জটিল সমস্যাটি হলো যানজট। এটা নিয়ে অনেক বছর ধরে অনেক কথা বলা হচ্ছে, নানা রকমের উদ্যোগের কথাও মাঝেমধ্যে শোনা যায়, কিন্তু এ সমস্যার সমাধান হচ্ছে না, বরং তা দিনে দিনে আরও প্রকট হচ্ছে।
পৃথিবীর অনেক ধনী ও উন্নত দেশের বড় বড় শহরে যানজটের সমস্যা আছে, কিন্তু ঢাকা মহানগরের যানজট সবাইকে ছাড়িয়ে গেছেÑএই দুর্ভাগ্যজনক পরিণতি স্বল্প সময়ে ঘটেনি। আমাদের চোখের সামনে এই সমস্যা পুঞ্জীভূত হতে হতে আজ এই পরিণতি। কিন্তু এটাও শেষ পরিণতি নয়। কারণ, যানজট ক্রমেই আরও বেড়ে চলেছে এবং সামনের দিনগুলোতে স্পষ্টতই আরও বাড়বে। কবে, কোন দূর ভবিষ্যতে গিয়ে যানজট বৃদ্ধি থেমে যাবে, তা এ মুহূর্তে বলা প্রায় অসম্ভব। কারণ, সমস্যাটি সমাধানের জন্য কার্যকর পরিকল্পনা ও পদক্ষেপ নেই। বরং আমাদের সংশয়, এটা সমাধানের চিন্তা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর আদৌ আছে কি না।
ঢাকার যানজট শুধু সড়কগুলোতে যানবাহন চলাচলে বিশৃঙ্খলা ও ট্রাফিক নিয়ন্ত্রণের অব্যবস্থাপনা ও অদক্ষতার ফল নয়। আরও কয়েকটি বড় কারণ আছে। প্রথমত, প্রায় দুই কোটি মানুষের এই মহানগরে সড়কের তুলনায় যানবাহনের যে প্রাচুর্য সৃষ্টি হয়েছে, তা একেবারেই অস্বাভাবিক। বিদ্যমান সড়কব্যবস্থায় সর্বোচ্চ কতসংখ্যক যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করতে পারে, তা বিবেচনায় না নিয়ে নিয়ন্ত্রণহীনভাবে যানবাহন নিবন্ধন করা হচ্ছে বছরের পর বছর ধরে।
সড়কপথের যানজট নিরসনে সারাবিশ্বে বেশ কয়েকটি পদ্ধতি অনুসরণ করা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- একমুখী রাস্তা, রিং রোড বা চক্রাকার পথ, গোলচত্বর, উড়ালপথ, পাতালপথ, সুড়ঙ্গপথ ইত্যাদি। একমুখী রাস্তা, রিং রোড বা গোল চত্বর- এসব তৈরি করা হয় ভূপৃষ্ঠে। কোনো কোনো ক্ষেত্রে এসব থেকে কিছুটা উপকার পাওয়া গেলেও যানজট থেকে পুরোপুরি মুক্তিলাভ হয়নি। আর এগুলো সব জায়গায় সব সময় তৈরির বাস্তব অবস্থাও থাকে না। ফলে যানজট সমস্যাও দূর হয় না।
যানজট কিছুমাত্র কমাতে চাইলে প্রথমে নির্ধারণ করতে হবে ঢাকা মহানগরে মোট কতসংখ্যক যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হবে, পুরোনো ও মেয়াদোত্তীর্ণ যানবাহন সরিয়ে নেওয়ার সঙ্গে সমন্বয়ের প্রয়োজনে নতুন নিবন্ধনের সংখ্যা নির্ধারিত হবে। দ্বিতীয়ত ব্যক্তিগত গাড়ির সংখ্যা কমিয়ে বড় আকারের বাসের সংখ্যা বাড়ানোর নীতি গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। বিশেষজ্ঞরা ক্রমাগত এটা বলে আসছেন।
ঢাকা মহানগরের মোট সড়কের প্রায় ৫০ শতাংশ জুড়েই চলাচল করে ব্যক্তিগত গাড়ি, অথচ এগুলো বহন করে মাত্র ১২ শতাংশ যাত্রী। কিন্তু ৫০ শতাংশ বড় বাসে প্রায় ৮৮ শতাংশ যাত্রী পরিবহন সম্ভব। তাহলে আমাদের করণীয় কী, তা খুবই স্পষ্ট। বিশেষজ্ঞরা বলে আসছেন, উন্নত মানের ফ্র্যাঞ্চাইজভিত্তিক বাসসেবা চালু করাই আমাদের সর্বোত্তম বিকল্প। এ ছাড়া যা করা দরকার, তা হলো ফুটপাতগুলোকে হাঁটাচলার উপযোগী করা এবং সড়কের দুপাশে যানবাহন পার্কিং পুরোপুরি বন্ধ করা।

Continue Reading

Previous: যুগান্তকারী দৃষ্টান্তমুলক রায়
Next: বজ্রপাতবান্ধব দেশ বাংলাদেশ, সমাধান কী নেই

Related Stories

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026
দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর

রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর

July 26, 2026
পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই রাজশাহীতে বিভাগীয় বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠানে ভূমিমন্ত্রী

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই রাজশাহীতে বিভাগীয় বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠানে ভূমিমন্ত্রী

July 26, 2026
রাজশাহীতে পরিচয় সংস্কৃতি সংসদ আয়োজিত জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ

রাজশাহীতে পরিচয় সংস্কৃতি সংসদ আয়োজিত জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ

July 26, 2026
কেশরহাট বাজার বণিক সমিতির নির্বাচন সভাপতি শরিফ ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী বাচ্চু নির্বাচিত

কেশরহাট বাজার বণিক সমিতির নির্বাচন সভাপতি শরিফ ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী বাচ্চু নির্বাচিত

July 26, 2026
পিপিআর প্রতিরোধে বাঘায় বাড়ি বাড়ি টিকাদান, সচেতনতামূলক পরামর্শও প্রদান

পিপিআর প্রতিরোধে বাঘায় বাড়ি বাড়ি টিকাদান, সচেতনতামূলক পরামর্শও প্রদান

July 26, 2026
রাজশাহীর গোদাগাড়ীতে রাতের আঁধারে ফলগাছ কেটে নাশকতা, কৃষকের মাথায় হাত

রাজশাহীর গোদাগাড়ীতে রাতের আঁধারে ফলগাছ কেটে নাশকতা, কৃষকের মাথায় হাত

July 26, 2026
তানোরে ১৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তানোরে ১৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

July 26, 2026
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন

July 25, 2026

আরও খবর

রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর

July 26, 2026
পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই রাজশাহীতে বিভাগীয় বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠানে ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই রাজশাহীতে বিভাগীয় বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠানে ভূমিমন্ত্রী

July 26, 2026
রাজশাহীতে পরিচয় সংস্কৃতি সংসদ আয়োজিত জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে পরিচয় সংস্কৃতি সংসদ আয়োজিত জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ

July 26, 2026
কেশরহাট বাজার বণিক সমিতির নির্বাচন সভাপতি শরিফ ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী বাচ্চু নির্বাচিত
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কেশরহাট বাজার বণিক সমিতির নির্বাচন সভাপতি শরিফ ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী বাচ্চু নির্বাচিত

July 26, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

209184
Users Today : 78
This Month : 156699
This Year : 180620
Total Users : 209184
Views Today : 226
Total views : 704109

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.