Skip to content
August 27, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

রিয়াল, বার্সা ও ইউভেন্তুসের বিরুদ্ধে উয়েফার আইনি প্রক্রিয়া বাতিল

নিউজডেস্ক September 28, 2021

এফএনএস স্পোর্টস: বহুল আলোচিত ইউরোপিয়ান সুপার লিগে রয়ে যাওয়া তিন ক্লাবের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া আগেই স্থগিত করেছিল উয়েফা। এবার আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও ইউভেন্তুসের বিপক্ষে আইনি লড়াই বন্ধের ঘোষণা দিল ইউরোপীয় ফুটবল সংস্থাটি। গত এপ্রিলে ফুটবল বিশ্বকে চমকে দিয়ে ইউরোপের ১২টি ক্লাব সুপার লিগ আয়োজনের ঘোষণা দেয়। পরে প্রবল চাপের মুখে তিন দিনের মধ্যে সরে দাঁড়ায় ইংল্যান্ডের ছয়টি ক্লাবসহ ৯ ক্লাব। শুরুতেই ভেস্তে যেতে বসা ‘বিদ্রোহী’ প্রতিযোগিতাটি আঁকড়ে রয়ে যায় কেবল এই তিন ক্লাব। মূলত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বিদ্রোহী টুর্নামেন্ট হিসেবে প্রস্তাবিত এই সুপার লিগের মাঠে গড়ানোর পরিকল্পনা করে ক্লাবগুলো। অবশিষ্ট তিন ক্লাব বার্সেলোনা, রিয়াল ও ইউভেন্তুস অবশ্য এখনও সেই পরিকল্পনায় এগিয়ে যাচ্ছে। তাদের বাধা দিতে গত মে মাসে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরুর ঘোষণা দেয় উয়েফা। অন্যদিকে, সুপার লিগ আবির্ভাবের দুই দিন পরই এর পক্ষে মত দেয় স্পেনের একটি বাণিজ্যিক আদালত। রায়ে বলা হয়, ফিফা ও উয়েফা ইউরোপের শীর্ষস্থানীয় ১২টি ক্লাবের সুপার লিগ গঠন রোধ করতে পারে না। এরপরও ফিফা ও উয়েফা যদি ক্লাবগুলোকে বিচ্ছিন্ন সুপার লিগ তৈরিতে বাধা সৃষ্টি করে ইইউ কম্পিটিশন আইন ভঙ্গ করে, তাহলে এ বিষয়ে ব্যবস্থা নিতে ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিসকে অনুরোধ করেছিল মাদ্রিদের আদালত। তারই প্রেক্ষিতে সুইস আদালতের আদেশেই মূলত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কার্যক্রম স্থগিত করেছিল উয়েফা। সেই ধারাবাহিকতায় সোমবার বিবৃতি দিয়ে আইনি প্রক্রিয়া বাতিল করার ঘোষণা দেয় উয়েফা। “প্রস্তাবিত সুপার লিগে জড়িত হয়ে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও ইউভেন্তুস উয়েফার আইন ভেঙেছিল এবং সেজন্য তাদের বিরুদ্ধে যে শাস্তির প্রক্রিয়া শুরু হয়েছিল, উয়েফার আপিল বিভাগ ঘোষণা করছে, সেই প্রক্রিয়া পুরোপুরি খারিজ করা হলো এমনভাবে, যেন এমন কোনো প্রক্রিয়া কখনও শুরুই করা হয়নি। ‘সুপার লিগ’ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণার আগে থেকেই এটির বিপক্ষে অবস্থান নেয় ফিফা ও উয়েফাসহ এর সকল অঙ্গ-সংগঠন। জড়িত ক্লাবগুলোকে শাস্তি দিতে আইনি প্রক্রিয়া বন্ধ করলেও উয়েফা জানিয়েছে, প্রস্তাবিত এই টুর্নামেন্টের বিষয়ে তাদের আগের বিরোধী অবস্থানের কোনো পরিবর্তন হবে না। টুর্নামেন্টটি থেকে নাম প্রত্যাহার করে নেওয়া ৯ ক্লাবকে পুরনো অবস্থায় ফেরার অঙ্গীকারনামা ‘ক্লাব কমিটমেন্ট ডিক্লারেশন-এ স্বাক্ষর করিয়েছিল উয়েফা। সেই সঙ্গে ওই দলগুলোকে ‘আর্থিক জরিমানাও’ করে। এবারের বিবৃতিতে উয়েফা এটাও নিশ্চিত করেছে যে, তারা ওই ক্লাবগুলোর কাছ থেকে কোনো অর্থ নেবে না। গত জুনে আর্সেনাল, চেলসি, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহ্যাম হটস্পার, এসি মিলান, ইন্টার মিলান ও আতলেতিকো মাদ্রিদ মিলে দুই কোটি ২০ লাখ পাউন্ড দিতে রাজি হয়েছিল।

Continue Reading

Previous: চোট নিয়েও দলে ফিরলো দিবালা
Next: আইপিএলের সামনের ম্যাচগুলোতে নেই ওয়ার্নার

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

August 26, 2026
প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

August 26, 2026
“সাদামনের আদর্শবান শিক্ষক যখন আমাদের দেশের অভিভাবক” মহামান্য রাষ্ট্রপতি

“সাদামনের আদর্শবান শিক্ষক যখন আমাদের দেশের অভিভাবক” মহামান্য রাষ্ট্রপতি

August 26, 2026
‘গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে’-এমপি মিলন

‘গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে’-এমপি মিলন

August 26, 2026
রাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূবনমোহন পার্কের স্থাপনা অবৈধ দখলমুক্তকরণ

রাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূবনমোহন পার্কের স্থাপনা অবৈধ দখলমুক্তকরণ

August 26, 2026
গোদাগাড়ীতে ৯৬ মোবাইল জব্দ, আটক ৫

গোদাগাড়ীতে ৯৬ মোবাইল জব্দ, আটক ৫

August 26, 2026
বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা

August 25, 2026
দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম

দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম

August 25, 2026

আরও খবর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

August 26, 2026
প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

August 26, 2026
“সাদামনের আদর্শবান শিক্ষক যখন আমাদের দেশের অভিভাবক” মহামান্য রাষ্ট্রপতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

“সাদামনের আদর্শবান শিক্ষক যখন আমাদের দেশের অভিভাবক” মহামান্য রাষ্ট্রপতি

August 26, 2026
‘গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে’-এমপি মিলন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

‘গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে’-এমপি মিলন

August 26, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

387677
Users Today : 501
This Month : 161728
This Year : 359113
Total Users : 387677
Views Today : 1100
Total views : 1412517

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.