Skip to content
July 27, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

রূপপুর প্রকল্প বিশ্বে বাংলাদেশের অবস্থান বদলে দেবে: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

নিউজডেস্ক December 1, 2021

আলো ডেস্ক: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ড. ইয়াফেস ওসমান বলেছেন, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পটি বাস্তবায়িত হলে বিশ্বের কাছে বাংলাদেশের মর্যাদা বেড়ে যাবে, বদলে যাবে বিশ্বে আমাদের দেশের অবস্থান। তিনি বলেন, আমাদের যাত্রা মধ্য গগনে। তা পূর্ণ করতে হবে।

যেদিন আমরা বিদ্যুৎ কেন্দ্র চালাতে পারব, সেদিন থেকে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের কারণে বাংলাদেশ একটা অনন্য মর্যাদায় গিয়ে পৃথিবীর সামনে দাঁড়াবে। গতকাল মঙ্গলবার ঈশ্বরদী রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে নিউক্লিয়ার ডে-২০২১ উদযাপন উদ্বোধনকালে এসব কথা বলেন মন্ত্রী।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড. ইয়াফেস ওসমান বলেন, আমরা অলসতা বাদ দিয়ে যেভাবে কাজ করছি, আমরা এগিয়ে যাব। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প কেবলমাত্র একটি বেশি দামের প্রকল্প না, রূপপুর প্রকল্প নির্মিত হলে বাংলাদেশ একটি ভিন্ন মর্যাদায় উঠে যাবে, এ ধরনের উন্নত টেকনোলজি নিয়ে বাংলাদেশে বিদ্যুৎ তৈরি করতে পারে।

এ কারণে সারা পৃথিবীতে বাঙালির অবস্থান বদলে যাবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন, এ প্রকল্প এখানে হোক। পিতা থেকে কন্যার হাতে এসে এ প্রকল্প সমাপ্ত করতে পারব।

স্বাধীনতা পেয়েছি বলেই আজ নিজেরা নিজেদের চেষ্টায় সারা পৃথিবীর কাছে নিজেদের স্থান করে নিতে পেরেছি। বাংলাদেশ ৩৩তম দেশ, যারা নিউক্লিয়ার নিয়ে বিদ্যুৎ তৈরি করতে পারে।

প্রকল্পে কর্মরত প্রকৌশলীদের উদ্দেশে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড. ইয়াফেস ওসমান বলেন, তোমরা দ্বিতীয় সারির মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ করে আমরা একটি দেশকে স্বাধীন করে একটি পর্যায়ে নিয়ে আসতে পেরেছি। আমরা যখন যুদ্ধ করেছি, তখন মনে হতো, আমরা মনে হয় বাঁচব না।

আমাদের জীবন আমরা ত্যাগ করে যাব, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। ভবিষ্যৎ প্রজন্ম তোমরা বাংলাদেশকে একটি ভিন্ন পর্যায়ে এগিয়ে নিয়ে যাবে। এ কারণে তোমরা দ্বিতীয় সারির মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ একবার হয় স্বাধীনতার জন্য। কিন্তু যেগুলো অবস্থান পরিবর্তনের জন্য হয়, সেটাও যুদ্ধ।

সেই যুদ্ধে যারা সুযোগ পেয়েছ, তারা সৌভাগ্যবান। তার আগে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে নিউক্লিয়ার ডে-২০২১ এর শুভ উদ্বোধন করা হয়। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্পের ভাইস প্রেসিডেন্ট এলেক্সডেইরি প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর, প্রকল্পের সাইট পরিচালক আশরাফুল ইসলাম, প্রকল্পের সাইট অফিস ইনচার্জ রুহুল কুদ্দুস, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) ফিরোজ কবীর, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরুল কায়েস, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণসহ স্থানীয় সংবাদকর্মী ও রূপপুর প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Continue Reading

Previous: শিক্ষা কার্যক্রম যেভাবে চলছে, সেভাবেই থাকবে: স্বাস্থ্যমন্ত্রী
Next: নওগাঁয় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

July 27, 2026
রাজশাহীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে রেডার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে রেডার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

July 27, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী জব্দ

July 27, 2026
মহানগরজুড়ে নিরাপত্তা জোরদারে আরএমপিকে ১৫৫টি অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করল রাসিক

মহানগরজুড়ে নিরাপত্তা জোরদারে আরএমপিকে ১৫৫টি অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করল রাসিক

July 27, 2026
গোদাগাড়ীতে পুকুরে মিলল যুবকের মরদেহ, অপমৃত্যু মামলা

গোদাগাড়ীতে পুকুরে মিলল যুবকের মরদেহ, অপমৃত্যু মামলা

July 27, 2026
বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক l

বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক l

July 27, 2026
রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর

রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর

July 26, 2026
পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই রাজশাহীতে বিভাগীয় বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠানে ভূমিমন্ত্রী

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই রাজশাহীতে বিভাগীয় বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠানে ভূমিমন্ত্রী

July 26, 2026

আরও খবর

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

July 27, 2026
রাজশাহীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে রেডার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে রেডার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

July 27, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী জব্দ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী জব্দ

July 27, 2026
মহানগরজুড়ে নিরাপত্তা জোরদারে আরএমপিকে ১৫৫টি অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করল রাসিক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

মহানগরজুড়ে নিরাপত্তা জোরদারে আরএমপিকে ১৫৫টি অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করল রাসিক

July 27, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

210609
Users Today : 1503
This Month : 158124
This Year : 182045
Total Users : 210609
Views Today : 10730
Total views : 714613

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.