Skip to content
August 27, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • শিক্ষাঙ্গন

শিক্ষাব্যবস্থা জাতীয়করণের পরিকল্পনা করছে সরকার

নিউজডেস্ক October 6, 2021

আলো ডেস্ক: শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বলেছেন, শিক্ষাব্যবস্থা জাতীয়করণের পরিকল্পনা করছে সরকার। চলতি মাস থেকে নতুন প্রতিষ্ঠান এমপিওভুক্তির কাজ শুরু করা হবে। এর মাধ্যমে অনেককে সরকারি সুবিধার আওতায় আনা হবে। গতকাল মঙ্গলবার স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) আয়োজনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) সেমিনার কক্ষে ‘বঙ্গবন্ধুর দৃষ্টিতে শিক্ষকদের মর্যাদা’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন ছিল শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি করা। সে লক্ষ্যে শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। এ মাস থেকেই নতুন প্রতিষ্ঠান এমপিওভুক্তির কাজ শুরু হবে। নন-এমপিও সকল শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওর আওতায় আনা হবে। শিক্ষক ও জাতির প্রয়োজনে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষা জাতীয়করণের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, শিক্ষকরা জাঁতি গঠনের কারিগর। তাদের ওপরই একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে। বিএনপি সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে। শিক্ষকদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও মর্যাদা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে সরকার। তিনি বলেন, শেখ হাসিনার শিক্ষাবান্ধব সরকার ১৬ হাজার প্রাথমিক বিদ্যালয়, ৩৩০টি কলেজ, ৩২০টি হাইস্কুলসহ সাড়ে চার হাজার শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করে ইতিহাসের মাইলফলক স্থাপন করেছেন। অপরাজনীতি থেকে শিক্ষকদের দূরে থাকার আহ্বানও জানান তিনি। বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর সাজিদুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব নজরুল ইসলাম খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মশিউর রহমান, ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আবদুস সালাম ও মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর নুরুল ইসলাম। সেমিনার লিখিত প্রবন্ধ উপস্থান করবেন স্বাশিপ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু। এ সময় শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির জন্য আট দফা প্রস্তাবনা পেশ করা হয়। প্রস্তাবনাগুলো হলো- শিক্ষাক্ষেত্রে বিদ্যমান সরকারি-বেসরকারি, এমপিও-ননএমপিও বৈষম্য দ্রুততার সঙ্গে নিরসন করে অভিন্ন ধারার শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা। বর্তমান বাস্তবতা ও স্পর্শকাতরতা দূরীকরণে বেসরকারি শিক্ষকদের জন্য সরকারি অনুরূপ বাড়িভাড়া ও উৎসব ভাতা নিশ্চিত করা। শ্রেণিকক্ষকে আরও আকর্ষণীয়, মনোগ্রাহী করার জন্য শিক্ষকদের আধুনিক তথ্যপ্রযুক্তি ভিত্তিক দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ নিশ্চিতকরণ। শিক্ষকরা জাঁতি নির্মাণের কারিগর, অন্যান্য পেশার চেয়ে আলাদা। কাজেই তাদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল নির্ধারণ করা। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষানুরাগী ও স্বচ্ছ মনের ব্যক্তিদের নিয়ে অন্তর্ভুক্তকরণ। শিক্ষার যাবতীয় নীতিনির্ধারণের সকল স্তরে শিক্ষকদের প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ। চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী তথ্যপ্রযুক্তি নির্ভর বৈশ্বিক দক্ষতা সম্পন্ন মানবসম্পদ তৈরি করা। বিশ্বসমাজ, পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে সম্যক ধারণা ও বাস্তব জ্ঞান অর্জনে সমৃদ্ধ টেকসই শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে একটি আধুনিক তথ্যপ্রযুক্তি নির্ভর নতুন ও উদ্যমী প্রজন্ম সৃষ্টির জন্য শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করা।

Continue Reading

Previous: বঞ্চনার শিকার হয়ে হতাশায় নিমজ্জিত শিক্ষকরা: ন্যাপ
Next: ফরিদপুরে ধর্ষণের পর হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

Related Stories

দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম

August 25, 2026
রাবির ভর্তি পরীক্ষা শুরু ৮ জানুয়ারি
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাবির ভর্তি পরীক্ষা শুরু ৮ জানুয়ারি

August 17, 2026
ফল প্রকাশের পর স্কুলছাত্রীর মৃত্যু: সিসিটিভিতে ঘটনার প্রমাণ, গুজব না ছড়ানোর আহ্বান আরএমপির
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

ফল প্রকাশের পর স্কুলছাত্রীর মৃত্যু: সিসিটিভিতে ঘটনার প্রমাণ, গুজব না ছড়ানোর আহ্বান আরএমপির

August 8, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

August 26, 2026
প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

August 26, 2026
“সাদামনের আদর্শবান শিক্ষক যখন আমাদের দেশের অভিভাবক” মহামান্য রাষ্ট্রপতি

“সাদামনের আদর্শবান শিক্ষক যখন আমাদের দেশের অভিভাবক” মহামান্য রাষ্ট্রপতি

August 26, 2026
‘গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে’-এমপি মিলন

‘গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে’-এমপি মিলন

August 26, 2026
রাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূবনমোহন পার্কের স্থাপনা অবৈধ দখলমুক্তকরণ

রাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূবনমোহন পার্কের স্থাপনা অবৈধ দখলমুক্তকরণ

August 26, 2026
গোদাগাড়ীতে ৯৬ মোবাইল জব্দ, আটক ৫

গোদাগাড়ীতে ৯৬ মোবাইল জব্দ, আটক ৫

August 26, 2026
বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা

August 25, 2026
দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম

দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম

August 25, 2026

আরও খবর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

August 26, 2026
প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

August 26, 2026
“সাদামনের আদর্শবান শিক্ষক যখন আমাদের দেশের অভিভাবক” মহামান্য রাষ্ট্রপতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

“সাদামনের আদর্শবান শিক্ষক যখন আমাদের দেশের অভিভাবক” মহামান্য রাষ্ট্রপতি

August 26, 2026
‘গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে’-এমপি মিলন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

‘গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে’-এমপি মিলন

August 26, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

386737
Users Today : 4263
This Month : 160788
This Year : 358173
Total Users : 386737
Views Today : 11238
Total views : 1409697

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.