Skip to content
July 29, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

সংখ্যা লঘুদের ওপর হামলার বিচার দ্রুত করে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে

নিউজডেস্ক October 28, 2021

সম্পাদকীয়ঃ কুমিল্লার ঘটনার জের ধরে সম্প্রতি দেশের ১৬ জেলায় হিন্দুদের বাড়িঘর, পূজামণ্ডপ, মন্দিরে হামলার ঘটনায় ৮৫টি মামলায় ২৩ হাজার ৯১১ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ৬৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আসামি ও গ্রেফতারকৃত ব্যক্তিদের মধ্যে বিএনপি-জামায়াত ও ছাত্র লীগের নেতা-কর্মী যেমন রয়েছে, তেমনি রাজনৈতিক পরিচয় নেই, এমন অনেকে মামলার আসামি ও গ্রেফতার করা হয়েছে। তবে প্রায় ২৪ হাজার আসামির বেশির ভাগই অজ্ঞাতনামা বলে মামলার এজাহার পর্যালোচনায় দেখা গেছে।

এদিকে দেশের রাজনৈতিক অঙ্গনে ঘটে যাওয়া ঘটনার পেছনে মুল নিরপেক্ষ তদন্ত শেষ হবার আগেই সরকারি দল আওয়ামী লীগ ও বিএনপি পরস্পরের বিরুদ্ধে দোষারোপ করছে অব্যাহত ভাবে। অন্যদিকে গত ২৩ অক্টোবর বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খৃষ্টান ঐক্য পরিষদ সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে গণ অনশন ও গণ-অবস্থান কর্মসূচি পালন করেছে। তারা দূর্গোৎসবের সময় মন্দির, পূজামণ্ডপ ও হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে যারা হামলা চালিয়েছে তাদের চিহ্নিত করে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছে। কারণ সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে। ফলে প্রশাসনিক তদন্ত কতটা সুষ্ঠ ও নিরপেক্ষ হবে, তা সন্দেহের বাইরে নয়।

বর্তমান আওয়ামী লীগ সরকারের ধারাবাহিক ক্ষমতায় থাকার সময় কক্সবাজারের রামুতে, ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে এবং পাবনার সাঁথিয়ায় সংঘটিত ঘটনায় কেউ শাস্তি পায় নি। সবশেষ সুনামগঞ্জের শাল্লার ঘটনায়ও অভিযুক্ত ব্যক্তিরা সবাই জামিন পেয়ে ঘুরে বেড়াচ্ছেন। অতীতে সংখ্যালঘুদের ওপর সংঘটিত সহিংসতার কোনো বিচার হয় নি। সুষ্ঠ নিরপেক্ষ তদন্ত না হওয়ায় স্বাক্ষ্য প্রমাণের অভাবে আসামিরা বেঁচে গেছেন, কোনো শাস্তি তাদের পেতে হয় নি। ২০০১ সালের নির্বাচনের পর সংখ্যা লঘুদের ওপর সন্ত্রাসী হামলা-সহিংসতার ঘটনা তদন্তে আওয়ামী লীগ সরকার একটি কমিশন গঠন করেছিল। কমিশন ঘটনার তদন্ত, পর্যবেক্ষণ সুপারিশসহ সরকারের কাছে একটি প্রতিবেদন জমা দিয়েছিল।

দু:খজনক হলেও সত্য এখন পর্যন্ত সে সব সুপারিশের একটিও বাস্তবায়ন হয় নি। তবে এবারের সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ,প্রতিমা ও পূজামন্ডব ভাংচুরের ঘটনায় আইন মন্ত্রী আনিসুল হক বলেছেন, ঘটনার সাথে যেই জড়িত থাক, তাকে আইনের আওতায় আনা হবে। হোক সে বিএনপি বা ছাত্রলীগ ছাত্রদলের যে কেউ। এবং ঘটনাগুলোর বিচার হবে দ্রুত বিচার আইনে। এতে সংখ্যালঘু সম্প্রদায় কতটা আশ্বস্থ হয়েছে, তা বলতে পারবো না।

তবে আমরা চাই কোনো প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতা-কর্মীকে অযথা হয়রানির শিকার না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষিকে সনাক্ত করে দৃষ্টান্ত মূলক শাস্তি। সেই সাথে দেশে এমন গণতান্ত্রিক রাজনৈতিক সাংস্কৃতিচর্চা করা, যেখানে ধর্ম, বর্ণ, নির্বিশেষে প্রত্যেকে নির্ভয়ে নিজের মত প্রকাশ করতে পারবেন। দেশের সংবিধান এ অধিকার সব নাগরিককে দিয়েছে। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে না পারলে এমন সহিংস ঘটনা ঘটতেই থাকবে। এ থেকে পরিত্রাণ চায় জনগণ। শুধু আসামির সংখ্যা বাড়িয়ে জটিলতা না বাড়িয়ে প্রকৃত অপরাধীকে চিহ্নিত করাই সময়ের দাবি।

Continue Reading

Previous: সামরিক ইস্যুতে মতপার্থক্য দূর করার জন্য আলোচনা করেছে আমেরিকা ও তুরস্ক
Next: পুলিশ প্রশাসনকে অপরাধমুক্ত করতে হবে

Related Stories

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026
দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

July 28, 2026
ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ

ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ

July 28, 2026
গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত

July 28, 2026
পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

July 28, 2026
রামুতে ট্রাক-সিএনজি সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

রামুতে ট্রাক-সিএনজি সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

July 28, 2026
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

July 27, 2026
রাজশাহীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে রেডার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে রেডার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

July 27, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী জব্দ

July 27, 2026

আরও খবর

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

July 28, 2026
ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ

July 28, 2026
গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত

July 28, 2026
পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

July 28, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

216584
Users Today : 2837
This Month : 164099
This Year : 188020
Total Users : 216584
Views Today : 24573
Total views : 755533

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.