Skip to content
July 27, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

হুমকিতে পরিবেশ-জনস্বাস্থ্য প্লাস্টিকের বিকল্প বের করা প্রয়োজন

নিউজডেস্ক September 30, 2021

প্লাস্টিক জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য সমূহ ক্ষতিকর। আবিষ্কারের পর থেকেই পরিবেশ বিজ্ঞানী এবং মেডিক্যাল সায়েন্স বিশেষজ্ঞরা এ নিয়ে সতর্ক করে যাচ্ছেন। এর ক্ষতিকারক দিকগুলো নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। প্লাস্টিকের বিকল্পও খোঁজা হচ্ছে বহুদিন ধরে। তার পরও দিন দিন বাড়ছে প্লাস্টিকের ব্যবহার। দাম কম, সহজলভ্য এবং ব্যবহার সুবিধাজনক থাকায় ঝুঁকি নিয়ে মানুষ এটি ব্যবহার করছেন। প্লাস্টিক সবচেয়ে ক্ষতি করে যখন এটি পরিত্যক্ত হয়। প্লাস্টিক মাটি ও পানিতে ফেললে পচে না। থেকে যায় অনন্তকাল। এর উপজাত এবং কণিকা জল ও স্থলে ক্ষতিকর উপাদান ছড়ায়। ক্ষতিগ্রস্ত হয় মানুষ এবং জীবজগত। এর বিরূপ প্রভাবে মানবদেহে ক্যান্সার, এ্যাজমা, অটিজম, হরমোনজনিত সমস্যাসহ বিভিন্ন জটিল রোগ হতে পারে। আক্রান্ত হতে পারে গাছপালাসহ পুরো জীবজগত। ভারসাম্য নষ্ট হয় পরিবেশের। বিষয়গুলো আবিষ্কার হয়েছে অনেক আগে। তবু প্লাস্টিকের ব্যবহার বন্ধ হচ্ছে না পৃথিবীর কোন দেশে। প্লাস্টিক আবিষ্কার হয় ১৮৫৫ সালে। আলেকজান্ডার প্রথম প্লাস্টিক আবিষ্কার করে নাম দিয়েছিলেন পার্কেসিন। ১৯০৭ সালে লিও বেকল্যান্ড আবিষ্কার করেন সিনথেটিক প্লাস্টিক। এরপর আরও দুই বিজ্ঞানী নোবেলজয়ী হারমেন স্টাওডিঙ্গার এবং হারমেন মার্ক প্লাস্টিক উৎপাদনে অবদান রাখেন। সিনথেটিক থার্মোপ্লাস্টিক থেকে পর্যায়ক্রমে পলিথিন পর্যন্ত রূপান্তর ঘটে। নানা ধরনের সুবিধার কারণে প্লাস্টিক এবং পলিথিনের বাণিজ্যিক ব্যবহার শুরু হয়। মানব কল্যাণে এগুলো আবিষ্কার করা হলেও তখন বিজ্ঞানীরা ভাবতেই পারেননি এই প্লাস্টিক একদিন জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য কতটা হুমকি হয়ে দাঁড়াবে।
বিশ্বে প্রতি বছর ৩৮১ কোটি টন প্লাস্টিক উৎপাদন হয়। এর মধ্যে ৪৫ কোটি টনের বেশি প্লাস্টিক বর্জ্য পরিবেশে যোগ হয়। এ বর্জ্যরে ৫১ শতাংশ এশিয়া মহাদেশে। একসময় বাংলাদেশ প্রচুর পরিমাণ প্লাস্টিক পণ্য আমদানি করত। এখন প্রতি বছর প্রায় চার হাজার কোম্পানি ২৪ লাখ টন প্লাস্টিক পণ্য উৎপাদন করে এবং ৮ লাখ টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয়। নিজেদের চাহিদা মিটিয়ে বাংলাদেশ প্লাস্টিক পণ্য রফতানি করছে। আরও একটি চমকপ্রদ তথ্য হচ্ছে, দেশে প্রতিবছর মাথাপিছু প্রায় ১৫ কেজি প্লাস্টিক দ্রব্য ব্যবহৃত হয়। বিশ্বে মাথাপিছু গড়ে ব্যবহৃত হয় ৬০ কেজি। উত্তর আমেরিকা, পশ্চিম ইউরোপ ও জাপানের মতো উন্নত দেশে মাথাপিছু প্লাস্টিকের ব্যবহার ১০০ কেজি। প্রশ্ন হচ্ছে, এই ক্ষতিকারক দ্রব্যটি থেকে মুক্তির পথ কি? পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, এক দিনে প্লাস্টিকের ব্যবহার থেকে বের হওয়া যাবে না। এজন্য নিতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। প্লাস্টিকের বিকল্প কি হতে পারে তা দেখতে হবে। শুধু বিকল্প হলেই চলবে না, হতে হবে প্লাস্টিকের মতোই সহজলভ্য, ব্যবহার উপযোগী এবং সুলভ। বিশ্বের বিভিন্ন দেশ এ নিয়ে গবেষণা শুরু করেছে। জাপান, জার্মানি এবং ইতালির কয়েকটি রাসায়নিক কোম্পানি মাটি ও পানিতে মিশে যাওয়ার উপযোগী প্লাস্টিক উদ্ভাবন করেছে। এগুলো এখনও বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয়নি। এখনই প্লাস্টিকের ক্ষতিকারক প্রভাব কমাতে একমাত্র পথ হচ্ছে রিসাইকেল করা। যদি উৎপাদিত প্লাস্টিক মাটি, পানি বা যত্রতত্র না ফেলে শতভাগ রিসাইকেল করা যায়, তবেই আপাতত এই ভয়ঙ্কর ক্ষতি থেকে কিছুটা হলেও রক্ষা পেতে পারে মানবজাতি।

Continue Reading

Previous: ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় বিশ্বকাপ নিয়ে শঙ্কায় হাফিজ
Next: জাল টিআইএনে গাড়ির রেজিস্ট্রেশন নেয়া বন্ধে সরকারি দুই সংস্থার সম্মিলিত উদ্যোগ

Related Stories

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026
দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর

রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর

July 26, 2026
পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই রাজশাহীতে বিভাগীয় বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠানে ভূমিমন্ত্রী

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই রাজশাহীতে বিভাগীয় বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠানে ভূমিমন্ত্রী

July 26, 2026
রাজশাহীতে পরিচয় সংস্কৃতি সংসদ আয়োজিত জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ

রাজশাহীতে পরিচয় সংস্কৃতি সংসদ আয়োজিত জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ

July 26, 2026
কেশরহাট বাজার বণিক সমিতির নির্বাচন সভাপতি শরিফ ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী বাচ্চু নির্বাচিত

কেশরহাট বাজার বণিক সমিতির নির্বাচন সভাপতি শরিফ ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী বাচ্চু নির্বাচিত

July 26, 2026
পিপিআর প্রতিরোধে বাঘায় বাড়ি বাড়ি টিকাদান, সচেতনতামূলক পরামর্শও প্রদান

পিপিআর প্রতিরোধে বাঘায় বাড়ি বাড়ি টিকাদান, সচেতনতামূলক পরামর্শও প্রদান

July 26, 2026
রাজশাহীর গোদাগাড়ীতে রাতের আঁধারে ফলগাছ কেটে নাশকতা, কৃষকের মাথায় হাত

রাজশাহীর গোদাগাড়ীতে রাতের আঁধারে ফলগাছ কেটে নাশকতা, কৃষকের মাথায় হাত

July 26, 2026
তানোরে ১৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তানোরে ১৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

July 26, 2026
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন

July 25, 2026

আরও খবর

রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর

July 26, 2026
পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই রাজশাহীতে বিভাগীয় বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠানে ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই রাজশাহীতে বিভাগীয় বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠানে ভূমিমন্ত্রী

July 26, 2026
রাজশাহীতে পরিচয় সংস্কৃতি সংসদ আয়োজিত জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে পরিচয় সংস্কৃতি সংসদ আয়োজিত জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ

July 26, 2026
কেশরহাট বাজার বণিক সমিতির নির্বাচন সভাপতি শরিফ ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী বাচ্চু নির্বাচিত
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কেশরহাট বাজার বণিক সমিতির নির্বাচন সভাপতি শরিফ ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী বাচ্চু নির্বাচিত

July 26, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

209485
Users Today : 379
This Month : 157000
This Year : 180921
Total Users : 209485
Views Today : 2922
Total views : 706805

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.