Skip to content
July 14, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • শিক্ষাঙ্গন

৫৮৫ দিন পর খুললো শাহজালাল বিশ্ববিদ্যালয়ের হল, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

নিউজডেস্ক October 26, 2021

আলো ডেস্ক: করোনা সংক্রমণের কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সব আবাসিক হল খুলে দেওয়া হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি হলের গেট আবাসিক শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয়। হলে প্রবেশের সময় হলের বৈধ পরিচয়পত্র, বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র এবং করোনার টিকা গ্রহণের প্রমাণপত্র দেখিয়ে হলে প্রবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় তাদের ফুল, হ্যান্ড স্যানিটাইজার, খাবার ও মাস্ক উপহার দেওয়া হয়। অন্যদিকে সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের টিভি রুমে শিক্ষার্থীদের প্রত্যাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। হল প্রভোস্ট সহযোগী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলামের সভাপতিত্বে এতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদসহ অন্যান্য হলের প্রভোস্ট ও সহকারী প্রভোস্টরা। এসময় উপাচার্য বলেন, দীর্ঘ ৫৮৫ দিন পর সব হল খুলে দিয়েছি। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে হলে উঠতে হবে। হলে ওঠার ক্ষেত্রে অবৈধ কোনো শিক্ষার্থীকে স্থান দেওয়া হবে না। এ বিষয়ে সরকারের নির্দেশনা কঠোরভাবে মানা হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহীর উদ্দীন আহমেদ, প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. আলমগীর কবীর, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন প্রমুখ। এদিকে দীর্ঘদিন পর হলে ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ ভূঁইয়া বলেন, দীর্ঘ দেড় বছর পর আবার হলে উঠতে পারলাম। বিষয়টি আমাদের জন্য অবশ্যই আনন্দের। হল কর্তৃপক্ষের সুন্দর ব্যবস্থাপনা আমাদের মুগ্ধ করেছে। আমরা যারা হলে উঠেছি স্বাস্থ্যবিধি মেনে চলবো। বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের আবাসিক শিক্ষার্থী সাবিহা সায়মন পুষ্প বলেন, এ দিনটির জন্য অপেক্ষা করছিলাম। অবশেষে পেলাম। এখন মনে হচ্ছে পৃথিবীটাও সুস্থ, সব স্বাভাবিক। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, প্রথমদিন শুধু স্নাতকোত্তরের শিক্ষার্থীরা হলে প্রবেশ করবেন। আজ মঙ্গলবার স্নাতক চতুর্থ বর্ষ, আগামীকাল বুধবার তৃতীয় বর্ষ এবং আগামী বৃহস্পতিবার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা হলে প্রবেশ করবেন।

Continue Reading

Previous: তিনদিনে দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে
Next: অবৈধ সম্পদ অর্জন: সম্রাটের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ ১০ জানুয়ারি

Related Stories

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

July 10, 2026
দেশ গঠনে নিজেদের যোগ্য করে গড়তে শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর পরামর্শ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

দেশ গঠনে নিজেদের যোগ্য করে গড়তে শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর পরামর্শ

July 9, 2026
রাবিতে পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশন প্রতিনিধিদল সফরে
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাবিতে পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশন প্রতিনিধিদল সফরে

July 8, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

৩ নদীর পানি বিপদসীমার ওপরে, বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা

৩ নদীর পানি বিপদসীমার ওপরে, বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা

July 13, 2026
রাজশাহী সেনানিবাসে অবস্থিত বিআইআরসি‘র ডেপুটি কমান্ড্যান্ট ও স্টেশন কমান্ডার এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী সেনানিবাসে অবস্থিত বিআইআরসি‘র ডেপুটি কমান্ড্যান্ট ও স্টেশন কমান্ডার এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

July 13, 2026
রাজশাহীতে মাদক মামলা বাড়ছেই, ঝুলিতে আছে ২৫ হাজার

রাজশাহীতে মাদক মামলা বাড়ছেই, ঝুলিতে আছে ২৫ হাজার

July 13, 2026
গোদাগাড়ীতে বৈধ জমি দখলের অপচেষ্টা, সেচ বন্ধের অভিযোগ অবসরপ্রাপ্ত সেনা সদস্যের

গোদাগাড়ীতে বৈধ জমি দখলের অপচেষ্টা, সেচ বন্ধের অভিযোগ অবসরপ্রাপ্ত সেনা সদস্যের

July 13, 2026
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের গভীর শোক

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের গভীর শোক

July 13, 2026
মোহনপুরে আলোচিত রাজ্জাক হত্যা মামলার দুই এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

মোহনপুরে আলোচিত রাজ্জাক হত্যা মামলার দুই এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

July 13, 2026
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২২ হাজার গাছ উধাও

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২২ হাজার গাছ উধাও

July 13, 2026
রাজশাহীতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

July 12, 2026

আরও খবর

৩ নদীর পানি বিপদসীমার ওপরে, বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

৩ নদীর পানি বিপদসীমার ওপরে, বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা

July 13, 2026
রাজশাহী সেনানিবাসে অবস্থিত বিআইআরসি‘র ডেপুটি কমান্ড্যান্ট ও স্টেশন কমান্ডার এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী সেনানিবাসে অবস্থিত বিআইআরসি‘র ডেপুটি কমান্ড্যান্ট ও স্টেশন কমান্ডার এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

July 13, 2026
রাজশাহীতে মাদক মামলা বাড়ছেই, ঝুলিতে আছে ২৫ হাজার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে মাদক মামলা বাড়ছেই, ঝুলিতে আছে ২৫ হাজার

July 13, 2026
গোদাগাড়ীতে বৈধ জমি দখলের অপচেষ্টা, সেচ বন্ধের অভিযোগ অবসরপ্রাপ্ত সেনা সদস্যের
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীতে বৈধ জমি দখলের অপচেষ্টা, সেচ বন্ধের অভিযোগ অবসরপ্রাপ্ত সেনা সদস্যের

July 13, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

172393
Users Today : 1832
This Month : 119908
This Year : 143829
Total Users : 172393
Views Today : 9250
Total views : 499225

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.