Skip to content
October 16, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

অপরাধ বাড়ছে কেন, প্রতিকার কোথায়?

নিউজডেস্ক October 1, 2025

সাম্প্রতিক পুলিশ সদর দপ্তরের প্রতিবেদনে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে-দেশে হত্যা, নারী ও শিশু নির্যাতন, অপহরণ, চুরি, ছিনতাই, দস্যুতা ও ডাকাতি এই সাত ধরনের অপরাধ বেড়েছে। গত ১৩ মাসে এ ধরনের মামলার সংখ্যা প্রায় ৪০ হাজার। অর্থাৎ প্রতিদিন গড়ে ১০০টির বেশি মামলা হয়েছে। সবচেয়ে বেশি মামলা হয়েছে নারী ও শিশু নির্যাতনের ঘটনায়, যার সংখ্যা এক মাসেই প্রায় দুই হাজার। অপরাধের এই উর্ধ্বগতি কেবল পরিসংখ্যান নয়; এটি সমাজের নৈতিক স্খলন, বিচারহীনতার সংস্কৃতি ও দুর্বল আইনশৃঙ্খলার প্রতিফলন। হত্যাকাণ্ড থেকে চাঁদাবাজি, এমনকি মব সহিংসতার মতো ঘটনাও এখন নিয়মিত হয়ে উঠছে। রাজধানীসহ বিভিন্ন এলাকায় ব্যবসায়ী ও সাধারণ মানুষকে প্রকাশ্যে হত্যা করা হচ্ছে। এতে জনমনে নিরাপত্তাহীনতা বাড়ছে, আর অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে। অপরাধ বিশ্লেষকদের মতে, প্রতিহিংসার রাজনীতি ও দীর্ঘসূত্রিতার বিচারব্যবস্থা অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ। যখন মানুষ দেখে অপরাধীর শান্তি হয় না, তখন তারা আইনকে উপেক্ষা করার সাহস পায়। একই সঙ্গে মাদক ও চাঁদাবাজি প্রায় প্রতিটি অপরাধের পেছনে কার্যকর ভূমিকা রাখছে। পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান চালালেও শুধু কঠোর আইন প্রয়োগ দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়। প্রয়োজন সমন্বিত উদ্যোগ। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও স্থানীয় প্রশাসনকে সক্রিয় ভূমিকা নিতে হবে। শিশু-কিশোরদের মধ্যে নৈতিক শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি অপরাধপ্রবণতা রোধে দীর্ঘমেয়াদি বিনিয়োগ। অন্যদিকে বিচারব্যবস্থার ওপর আস্থা ফিরিয়ে আনা এখন জরুরি। মানুষ যখন দেখে অপরাধের বিচার দ্রুত ও নিশ্চিত হয়, তখন আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা কমে আসে। কিন্তু বর্তমান বাস্তবতায় মব সহিংসতা বেড়ে যাওয়ার অর্থ হলো-মানুষ বিচার ব্যবস্থার ওপর আস্থা হারাচ্ছে। এটি রাষ্ট্রের জন্য এক বিপজ্জনক সংকেত। অপরাধ নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপ না নিলে সামাজিক অস্থিরতা আরও বাড়বে। নির্বাচনকে সামনে রেখে অপরাধের ঝুঁকি বাড়তে পারে, যা রাজনৈতিক সহিংসতাকেও উসকে দেবে। তাই সরকারের পাশাপাশি নাগরিক সমাজকেও এগিয়ে আসতে হবে। আইন প্রয়োগ, বিচার নিশ্চিতকরণ, নৈতিক শিক্ষা ও সামাজিক সচেতনতা-এই চারটি স্তম্ভকে ভিত্তি করে জাতীয় কৌশল প্রণয়ন করতে হবে। অপরাধ বাড়ছে; তবে প্রতিকারমূলক উদ্যোগ এখনো দুর্বল। এই প্রবণতা রোধে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন, নইলে সমাজে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

Continue Reading

Previous: গান শোনাতে বাংলাদেশে আসছেন আলী আজমত
Next: ডেঙ্গুতে মৃত্যুহারে শীর্ষে: কোথায় ঘাটতি, কী হবে করণীয়

Related Stories

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

August 2, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ

দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ

October 16, 2026
রাজশাহীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম ৫৩ সদস্যের কমিটি, নেতৃত্বে তুহিন-শাহিন

রাজশাহীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম ৫৩ সদস্যের কমিটি, নেতৃত্বে তুহিন-শাহিন

October 16, 2026
বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরির ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার ৪ আইফোন, ৩০০ ডলার, ম্যাসেজ বেড ও তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার

বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরির ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার ৪ আইফোন, ৩০০ ডলার, ম্যাসেজ বেড ও তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার

October 16, 2026
গোদাগাড়ীতে পদ্মার ভাঙন এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

গোদাগাড়ীতে পদ্মার ভাঙন এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

October 16, 2026
বারনই নদী পুনরুজ্জীবিত করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বারনই নদী পুনরুজ্জীবিত করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

October 16, 2026
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক

October 16, 2026
বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক হলেন মোঃ আতিকুর রহমান

বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক হলেন মোঃ আতিকুর রহমান

October 15, 2026
তরুণ সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে ‘বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়ন’-এর আত্মপ্রকাশ, নেতৃত্বে কাশেদুর, শাহিন ও ওলিউল্লাহ

তরুণ সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে ‘বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়ন’-এর আত্মপ্রকাশ, নেতৃত্বে কাশেদুর, শাহিন ও ওলিউল্লাহ

October 14, 2026

আরও খবর

দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ

October 16, 2026
রাজশাহীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম ৫৩ সদস্যের কমিটি, নেতৃত্বে তুহিন-শাহিন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম ৫৩ সদস্যের কমিটি, নেতৃত্বে তুহিন-শাহিন

October 16, 2026
বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরির ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার ৪ আইফোন, ৩০০ ডলার, ম্যাসেজ বেড ও তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরির ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার ৪ আইফোন, ৩০০ ডলার, ম্যাসেজ বেড ও তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার

October 16, 2026
গোদাগাড়ীতে পদ্মার ভাঙন এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীতে পদ্মার ভাঙন এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

October 16, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

673864
Users Today : 3401
This Month : 80144
This Year : 645300
Total Users : 673864
Views Today : 16981
Total views : 2688346

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.