Skip to content
July 30, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

অবসরে যাওয়া পৌরসভার ৯৯৫ কর্মীর বকেয়া ১৯৩ কোটি টাকা

নিউজডেস্ক April 30, 2022

আলো ডেস্ক: দেশের বিভিন্ন পৌরসভায় অবসরে যাওয়া ৯৯৫ জন কর্মচারীর বেতন-ভাতাসহ মোট ১৯৩ কোটি টাকা বকেয়া রয়েছে। পাওনা টাকার জন্য দ্বারে দ্বারে ঘুরেও কোনো কাজ হচ্ছে না। ফলে মানবেতর জীবন-যাপন করছে ভুক্তভোগীদের পরিবার। গতকাল শুক্রবার বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএপিএস) কেন্দ্রী কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আবদুস সাত্তার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়। বিএপিএসের তথ্যমতে, ৩২৮টি পৌরসভায় কর্মচারীদের বেতন-ভাতাসহ মোট বকেয়া রয়েছে এক হাজার ৩২ কোটি টাকা। এ পর্যন্ত অবসরে গেছেন ৯৯৫ জন, যাদের বকেয়া মোট ১৯৩ কোটি টাকা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব বকেয়া ও অবসর ভাতার টাকার জন্য মেয়রদের দ্বারে দ্বারে ভুক্তভোগীরা ঘুরলেও কোনো কাজ না হওয়ায় মানবেতর জীবন-যাপন করছেন তারা। এ সমস্যার দ্রæত সমাধান ও পাওনা পরিশোধে প্রধানমন্ত্রীসহ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সরকার বিভাগের কড়া নজরদারি থাকায় ঈদের আগেই বেশিরভাগ পৌরসভায় বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে। এরপরও ২-৪৪ মাস পর্যন্ত বেতন বকেয়া পড়েছে প্রায় ১০০টি পৌরসভায়।

যেসব পৌরসভায় বেতন-বোনাস বাকি রয়েছে তার একটা তালিকা দেয় পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন। এগুলো হলো- ঢাকা বিভাগের কালিহাতি পৌরসভায় ১৬ মাস, গোপালপুরে ২০ মাস, ধনবাড়ীতে ৩ মাস, কটিয়াদীতে ৩ মাস, মনোহরদীতে ১০ মাস, ডামুড্ডায় এক মাস, পাংশায় ৭ মাস, গোয়ালন্দে দুই মাস এবং রাজবাড়ী পৌরসভায় ৯ মাসের বেতন বকেয়া রয়েছে। বরিশাল বিভাগের পটুয়াখালী পৌরসভায় ৬ মাস, পাথরঘাটায় ১০ মাস, বাকেরগঞ্জে ৬ মাস, চরফ্যাশনে ৬ মাস, বানারীপাড়ায় ৮ মাস, নলছিটিতে ১৮ মাস, মঠবাড়ীয়ায় ১৭ মাস, দৌলতখানে ১২ মাস (গড়ে), লালমোহন পৌরসভায় ৩৩ মাস (গড়ে) বেতন বকেয়া রয়েছে। আর সিলেট বিভাগের কমলগঞ্জ পৌরসভায় ২ মাস, দিরাইয়ে ৭ মাস, মৌলভীবাজার পৌরসভায় বর্ধিত বেতন, পিএফ ও গ্রাচুইটি বকেয়া রয়েছে।

চট্টগ্রাম বিভাগের লাঙ্গলকোট পৌরসভায় ১৪ মাস, ল²ীপুরে ৫ মাস, রামগঞ্জে ৩ মাস, রামগতিতে ১৪ মাস, রায়পুরে ১০ মাস, কবিরহাটে ২৫ মাস, চাটখিলে ৬ মাস, চন্দনাইশে ৩ মাস, বাশখালীতে ৩ মাস, বান্দরবনে ১২ মাস, বাঘাইছড়িতে ৪০ মাস, খাগড়াছড়িতে ৩ মাস, মাটিরাংগায় ২১ মাস, রামগড়ে ৩৯ মাস, সেনবাগ পৌরসভায় ২৫ মাসের বেতন বকেয়া রয়েছে। ময়মনসিংহ বিভাগের ঈশ্বরগঞ্জ পৌরসভায় ৯ মাস, মুক্তাগাছার ৬ মাস, শ্রীবরদীর ৮ মাস, সরিষাবাড়ীতে ৬ মাস, দেওয়ানগঞ্জ ১০ মাস, ইসলামপুর ১ মাস, নান্দাইলে ১০ মাস এবং কেন্দুয়া পৌরসভায় ৯ মাসের বেতন বকেয়া রয়েছে। এছাড়া রাজশাহী বিভাগের শাহজাদপুর পৌরসভায় এক মাস, কাজীপুরে ২ মাস, আক্কেলপুরে ৬ মাস, শীবগঞ্জে ২৩ মাস, রহনপুরে ৬ মাস, শান্তাহারে ৫ মাস, কাহালুতে ১১ মাস, সারিয়াকান্দিতে ৪০ মাস, ফরিদপুরে ৭ মাস, গুরুদাশপুরে ২৮ মাস, নন্দীগ্রামে বোনাস বকেয়া, আর গাবতলিতে ১১ মাস, সোনাতলায় ৫ মাস, শেরপুরে ২০ মাস (গড়ে), বাঘায় ৩ মাস, পুঠিয়ায় ৮ মাস, তাহেরপুরে ৭ মাস, কাটাখালীতে ৪৭ মাস, কাকনহাটে ৫ মাস, মুন্ডুমালাতে ৮ মাস, কেশরহাটে ৮ মাস, আড়ানীতে এক মাস, সুজানগরে ১৪ মাস এবং সাথীয়া পৌরসভায় ৪০ মাসের বেতন বকেয়া রয়েছে।

খুলনা বিভাগের বাঘারপাড়া পৌরসভায় এক মাস, যশোরে ২ মাস, গাংনীতে ২৩ মাস, মেহেরপুরে ২১ মাস, নড়াইলে ৩ মাস, কালিয়ায় ১১ মাস, লোহাগড়ায় ৫ মাস, আলমডাংগায় ৭ মাস, জীবননগরে ৬ মাস, কুমারখালীতে ৪৪ মাস, খোকসায় ৩১ মাস, মিরপুরে ১৬ মাস, মাগুরায় ১২ মাস, বাঘেরহাটে ৪ মাস, মহেশপুরে ২১ মাস, কোটচাঁদপুরে ৩৬ মাস, শৈলক‚পায় ১৯ মাস, কালীগঞ্জে ৪ মাস, সিংড়ায় ৭ মাস, বাঘাতিপাড়া পৌরসভায় ৩১মাসের বেতন বকেয়া রয়েছে।

এ ছাড়া রংপুর বিভাগের ঘোড়াঘাট পৌরসভায় ৮ মাস,পার্বতীপুরে ১৫ মাস, ফুলবাড়িতে ৮ মাস, সুন্দরগঞ্জে ৮ মাস, গোবিন্দগঞ্জে ৪ মাস, ডোমারে ৯ মাস, রানীশংকৈলে ১৩ মাস, পীরগঞ্জে ৩৮ মাস, বিরামপুরে ১১ মাস, হারাগাছে ২১ মাস, লালমনিরহাট পৌরসভায় ৫ মাসের বেতন বকেয়া রয়েছে।

Continue Reading

Previous: জুমাতুল বিদায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল
Next: অতিরিক্ত ভাড়া আদায়, গাবতলীতে ৫ পরিবহনকে জরিমানা

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

July 29, 2026
নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

July 29, 2026
উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

July 29, 2026
রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

July 29, 2026
দুর্গাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম

দুর্গাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম

July 29, 2026
রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার

রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার

July 29, 2026
গোদাগাড়ীতে ২০ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, জনরোষে বন্ধ কাজ

গোদাগাড়ীতে ২০ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, জনরোষে বন্ধ কাজ

July 29, 2026
যাবজ্জীবন সাজার পরোয়ানা গায়েব, এক বছরেও পৌঁছায়নি শিবগঞ্জ থানায়

যাবজ্জীবন সাজার পরোয়ানা গায়েব, এক বছরেও পৌঁছায়নি শিবগঞ্জ থানায়

July 29, 2026

আরও খবর

  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

July 29, 2026
নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

July 29, 2026
উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

July 29, 2026
রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

July 29, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

218004
Users Today : 1272
This Month : 165519
This Year : 189440
Total Users : 218004
Views Today : 21535
Total views : 779893

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.