ভ্রাম্যমান প্রতিনিধি
আমাদের দেশে আগামীকাল শুক্রবার ৩১ শে জানুয়ারী ২০২৫ ইং থেকে শুরু হচ্ছে এই বৎসরের ‘ বিশ্ব ইজতেমা’। ইহা এই বিশ্ব ইজতেমা’র ১ম পর্ব।
স্থানঃ গাজিপুর জেলার তুরাগ নদীর তীরে অবস্থিত ‘ টঙ্গী’ ময়দান মাঠ। এটি হবে ৫৮ তম বিশ্ব ইজতেমার মাঠ। এই ময়দানের সার্বিক প্রস্তুতি সম্পন্ন। এইবারের প্রথম পর্যায়ে শুরায়ি নেজামের অধীনে ২ টি পর্বে এই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। ১ম পর্বে আমাদের দেশের ৪১ টি জেলার মুসল্লিরা অংশ নিবেন।
২য় ধাপে ২২টি জেলার মুসল্লিরা অংশ নিবেন। এই ২ পর্বে অংশ নিবেন মাওলানা জুবায়ের এর অনুসারীরা। ইহার ৮ দিন বিরতির পর আগামী ১৪ই ফেব্রুয়ারী রোজ শুক্রবার থেকে শুরু হবে ৩য় পর্বের বিশ্ব ইজতেমা। এটা আয়োজন করবেন ভারত দেশের মাওলানা সাদ এর অনুসারীরা।
আগামী ১৬ই ফেব্রুয়ারী রোজ রবিবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ ইং সালের বিশ্ব ইজতেমা। তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান আমাদের প্রতিবেদককে জানান, এবারের বিশ্ব ইজতেমা ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরায়ি নেজামের অধীনে ২ ধাপে অনুষ্ঠিত হবে।
১ম ধাপ ৩১ শে জানুয়ারী- ১.২ ফেব্রুয়ারী। ২য় ধাপ ৩,৪,৫ ফেব্রুয়ারী। ১ম পর্বে অংশগ্রহণ করছেন যেসব জেলার মুসল্লিরাঃ রাজশাহী, গাজিপুর, টঙ্গী, ধামরাই, গাইবান্ধা, মিরপুর, কাকরাইল, নাটোর, মৌলভীবাজার, দোহার, ডেমরা, নড়াইল, ঠাকুরগাঁও,লালমনিরহাট, নবাবগঞ্জ, নীলফামারী, দিনাজপুর, রংপুর, বগুড়া, নারায়ণগন্জ, বরিশাল, ভোলা, চুয়াডাঙ্গা, কুষ্ঠিয়া, যশোহর, মাগুরা, বাগেরহাট, সাতক্ষীরা, ময়মনসিংহ, চট্রগ্রাম, নেত্রকোনা, শেরপুর, ফরিদপুর, হবিগন্জ, সুনামগন্জ, ফেনী, লক্ষীপুর, চাঁদপুর, বি- বাড়িয়া, খুলনা, পটুয়াখালী, কুমিল্লা, ঝিনাইদহ, চাঁপাইনবাবগন্জ, পিরোজপুর,কুড়িগ্রাম,পঞ্চগড়, রাজবাড়ী জেলা।
২য় পর্বে অংশগ্রহণ করবেন যেসব জেলার মুসল্লিরাঃ যাত্রাবাড়ি, কেরানীগন্জ, মোহাম্মদপুর, মুন্সিগন্জ, জামালপুর মানিকগন্জ, জয়পুরহাট সিলেট, সিরাজগন্জ, মেহেরপুর, টাঙ্গাইল, পাবনা,নরসিংদী,সাভার,কিশোরগন্জ,কক্সবাজার,নোয়াখালী,গোপালগন্জ,ঝালকাঠি,বরগুনা,মাদারীপুর,শরীয়তপুর,খাগড়াছড়ি,রাঙামাটি,নওগাঁ,বান্দরবন জেলা। এই পর্বে ঢাকার একাংশসহ ২২ টি জেলার মুসল্লিরা অংশগ্রহণ করবেন।
