ভ্রাম্যমান প্রতিনিধি-
আমাদের দেশে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এর অধীনে অনুষ্ঠিত এই বৎসরের দাখিল পরীক্ষা শুরু হবে আগামী ১৫ই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার। পরীক্ষা শেষ হবে আগামী ৩রা অক্টোবর রোজ সোমবার। ব্যবহারিক পরীক্ষা শুরু ১০ই অক্টোবর।
শেষ হবে ১৮ ই অক্টোবর। পরীক্ষার্থীদের প্রতি বিশেষ নিদের্শনায় বলা হয় যে, তোমাদের সব বিষযের পরীক্ষার সময় ২ ঘণ্টা। ইহার মধ্যে বহুনির্বাচনী বিষয় ২০ মিনিট, সৃজনশীল লিখিত পরীক্ষার সময় ১ ঘণ্টা ৪০ মিনিট। বিকালে কোন পরীক্ষা নাই।
এই পরীক্ষাটি গত ১৯শে জুন ২০২২ ইং অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্ত আমাদের দেশের বিভাগীয় শহর সিলেট ও সুনামগঞ্জ জেলা বন্যা কবলিত হলে এই পরীক্ষা স্থগিত করা হয় মাত্র ২ দিন আগে। গত সোমবার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ কামাল উদ্দিন স্বাক্ষরিত এই পরীক্ষার সময়স‚চী প্রকাশ করা হয়।
