Skip to content
July 28, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

ইলিয়াস আলীর সঙ্গে জড়িয়ে প্রকাশিত সংবাদ ভিত্তিহীন: র‍্যাব

নিউজডেস্ক April 21, 2022

আলো ডেস্ক: সুইডেন থেকে প্রকাশিত নেত্র নিউজের এক প্রতিবেদনে, ‘ইলিয়াস আলীর গুমের সঙ্গে র‌্যাবের কর্মকর্তারা জড়িত’ সংবাদ ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল বৃহস্পতিবার কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, নেত্র নিউজে র‌্যাবকে নিয়ে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন। বিএনপি নেতা ইলিয়াস আলীকে যখন পাওয়া যাচ্ছিল না, তখন তার স্ত্রী আমাদের কাছে এসেছেন।

আমরা তাকে সর্বোচ্চ আইনি সহযোগিতা দিয়েছি। তিনি যখন যে সন্দেহ পোষণ করেছেন, যখনই কোনো তথ্য দিয়েছেন, আমরা অভিযান পরিচালনা করেছি। আমরা তাকে খুঁজে বের করার চেষ্টা করছি। এখনও তার স্ত্রীকে সহায়তা দিয়ে যাচ্ছে র‌্যাব। র‌্যাবের সবধরনের অভিযান আইন মেনে করা হয় উল্লেখ করে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, র‌্যাব একটি আইনশৃঙ্খলা বাহিনী। র‌্যাবের সব অভিযান আইন মেনে করা হয়। প্রকাশিত সংবাদটিতে যেসব তথ্য উপাত্ত প্রচারিত হয়েছে তা সবই ভিত্তিহীন। এটাই আমাদের বক্তব্য।

কারণ এখানে যেভাবে তথ্য দেখিয়েছে বিষয়টি আসলে সঠিক না। গত বুধবার মধ্যরাতে মানিকগঞ্জে র‌্যাবের ওপর হামলার বিষয়ে জানতে চাইলে কমান্ডার মঈন বলেন, সাভার থেকে মানিকগঞ্জের উদ্দেশ্যে র‌্যাবের একটি মাইক্রোবাস যাচ্ছিলো। পথে র‌্যাবের গাড়ির ওপর অতর্কিত গুলি চালানো হয়। গাড়ি র‌্যাব-৪ এর একটি গাড়ি ছিলো। তারা একটি অভিযানে যাচ্ছিলো। মূলত গাড়িটিকে থামানোর উদ্দেশ্যে গুলি করা হয়। এতে র‌্যাবের গাড়িটিতে বেশ কয়েকটি গুলি লেগেছে। তিনি বলেন, এরপরই পেছনে থাকা আমাদের টহল টিমের সঙ্গে হামলাকারীদের সঙ্গে গুলিবিনিময় হয়।

ঘটনার পরপরই আমাদের ফরেনসিক টিম গিয়ে কাজ শুরু করে। আরেকটি দল অস্ত্রের খোঁজে তল্লাশি করে। ঘটনাস্থল থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সেখানে একজনকে আহত অবস্থায় পাওয়া যায়। আহতের নাম মো. কাওসার বলে তার পরিচয় নিশ্চিত হয়। কাওসারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তীতে র‌্যাব জানতে পারে আহত কাওসার আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে ধর্ষণ, হত্যাসহ ১২টিরও বেশি ডাকাতি মামলা রয়েছে। কাওসার চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

বারবার এমন হামলা হয়েছে উল্লেখ করে র‌্যাবের মুখপাত্র বলেন, র‌্যাবের ওপর হামলা নতুন কিছু নয়। কিছুদিন আগেও কুমিল্লায় র‌্যাবের ওপর হামলা হয়েছে। সেখানে র‌্যাবের এক সদস্য আহত হয়েছে। তাকে আইসিইউতে নিয়ে গুলি বের করতে হয়েছে। মাদকবিরোধীসহ বিভিন্ন অভিযানে র‌্যাবের ওপর হামলা হয়েছে। এসব হামলায় র‌্যাবের ২৯ জন সদস্য শহীদ হয়েছেন, প্রায় এক হাজারের বেশি সদস্য আহত হয়েছেন। বিভিন্ন অভিযানে সন্ত্রাসীদের হামলা থাকবেই। এটা মেনে নিয়ে আমরা কাজ করছি।

Continue Reading

Previous: জার্মান রাষ্ট্রদূত বিএনপিকে ‘মিস কোট’ করেছেন: ফখরুল
Next: ৭ কেজি স্বর্ণসহ গ্রেপ্তার মার্কিন নাগরিক ৩ দিনের রিমান্ডে

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

July 28, 2026
ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ

ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ

July 28, 2026
গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত

July 28, 2026
পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

July 28, 2026
রামুতে ট্রাক-সিএনজি সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

রামুতে ট্রাক-সিএনজি সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

July 28, 2026
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

July 27, 2026
রাজশাহীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে রেডার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে রেডার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

July 27, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী জব্দ

July 27, 2026

আরও খবর

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

July 28, 2026
ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ

July 28, 2026
গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত

July 28, 2026
পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

July 28, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

216152
Users Today : 2405
This Month : 163667
This Year : 187588
Total Users : 216152
Views Today : 20974
Total views : 751934

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.