Skip to content
September 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

উড়ন্ত আর্জেন্টিনার সামনে পেরু, ব্রাজিলের ঘুরে দাঁড়ানোর লড়াই

নিউজডেস্ক October 14, 2021

এফএনএস স্পোর্টস: উড়ছে আর্জেন্টিনা, ২০১৯ সালের ৭ জুলাই কোপা আমেরিকায় চিলিকে হারানোর পর থেকে। তখন থেকে অপরাজিত তারা। এই সময়ের মধ্যে গত জুলাইয়ে ২৮ বছরের আক্ষেপ ঘুচিয়ে জিতেছে কোপা আমেরিকা। কাতার বিশ্বকাপের টিকিট পাওয়ার লড়াইয়ে তারা স্বস্তিদায়ক অবস্থানে। এই উড়ন্ত আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে পেরু, শুক্রবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায়। একই দিন আর্জেন্টিনা পেরুকে স্বাগত জানানোর এক ঘণ্টা পর সকাল সাড়ে ৬টায় ব্রাজিল ঘরের মাঠে খেলবে উরুগুয়ের বিপক্ষে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা টানা ৯ ম্যাচ জেতার পর কলম্বিয়ার বিপক্ষে সবশেষ খেলায় হোঁচট খায় গোলশূন্য ড্রয়ে। শীর্ষে থাকা ব্রাজিল গত ম্যাচে ড্র করায় দ্বিতীয় দল আর্জেন্টিনার সঙ্গে পয়েন্ট ব্যবধান ছয়ে নেমেছে। ১০ ম্যাচে ব্রাজিলের সংগ্রহ ২৮ পয়েন্ট আর আর্জেন্টিনার ২২। গত সেপ্টেম্বরে করোনাবিধির ভঙ্গের অভিযোগে খেলোয়াড়রা মাঠে নামার পর পরই দুই দলের মুখোমুখি লড়াই স্থগিত হয়। এই আন্তর্জাতিক বিরতিতে প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্রয়ে হোঁচট খেয়ে শুরু করেছিল আর্জেন্টিনা। তবে দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে ৩-০ গোলে উড়িয়ে দেয়, প্রথম গোলটি করে লিওনেল মেসি দক্ষিণ আমেরিকার একমাত্র খেলোয়াড় হিসেবে ৮০ গোলের মাইলফলক স্পর্শ করেন। এবার পেরুর বিপক্ষে সেই সংখ্যাটা বাড়বে এমন প্রত্যাশা করা যেতে পারে। কালকের ম্যাচের প্রতিপক্ষ ১১ ম্যাচ খেলে মাত্র ৩টি জয় পেয়েছে, ১১ পয়েন্ট নিয়ে অবস্থান সাত নম্বরে। টানা ২৪ ম্যাচ অজেয় থাকা আর্জেন্টিনাকে থামাতে হলে সেরার চেয়েও বেশি দিতে হবে পেরুকে। এল মনুমেন্টালে নামার আগে হেড টু হেড পরিসংখ্যান পেরুর পক্ষে নেই। যদিও সবশেষ পাঁচ ম্যাচের তিনটি হয়েছে ড্র। পেরু শেষবার আর্জেন্টিনাকে হারিয়েছে সেই ১৯৯৭ সালে। আর ২০১৬ সালের পর থেকে ঘরের মাঠে কখনো হারেনি আর্জেন্টিনা। গত নভেম্বরে প্রথম দেখায় ২-০ গোলে পেরুভিয়ানদের হারায় আলবিসেলেস্তেরা। গত রোববার রাতে কলম্বিয়ার কাছে ধরা খাওয়া ব্রাজিল মানাউসে স্বাগত জানাবে উরুগুয়েকে। প্রথমবার পয়েন্ট হারানোর পর জয়ের ধারায় ফিরতে মরিয়া তারা। আগের ম্যাচে নখদন্তহীন আক্রমণভাগ নিয়ে সেলেসাওরা কেবল পাঁচটি শট নিয়েছিল। তার আগের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে জিতলেও পারফরম্যান্স ছিল সমালোচিত। সবকিছুর জবাব তারা দিতে চাইবে আন্তর্জাতিক বিরতির এই দফার শেষ ম্যাচে।

Continue Reading

Previous: গণমাধ্যমে ‘অপপ্রচার’, নেপাল কোচের পদত্যাগ
Next: পেলেকে ছাড়িয়ে গেলেন ছেত্রী

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 22, 2026
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই “বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের শ্রদ্ধা ও শোক”

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই “বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের শ্রদ্ধা ও শোক”

September 22, 2026
ট্রাকে ৪২৭ বোতল ফেয়ারডিল, চারঘাটে দুই মাদক কারবারি গ্রেপ্তার

ট্রাকে ৪২৭ বোতল ফেয়ারডিল, চারঘাটে দুই মাদক কারবারি গ্রেপ্তার

September 22, 2026
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: রেললাইনে আগুন, স্টেশনে ভাঙচুর আরএনবির চার সদস্য বরখাস্ত, রাতভর উত্তেজনা

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: রেললাইনে আগুন, স্টেশনে ভাঙচুর আরএনবির চার সদস্য বরখাস্ত, রাতভর উত্তেজনা

September 22, 2026
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের মৃত্যুতে জেলা পরিষদের প্রশাসকের শোক

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের মৃত্যুতে জেলা পরিষদের প্রশাসকের শোক

September 22, 2026
রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

September 20, 2026
দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা

দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা

September 20, 2026
মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

September 20, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 22, 2026
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই “বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের শ্রদ্ধা ও শোক”
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই “বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের শ্রদ্ধা ও শোক”

September 22, 2026
ট্রাকে ৪২৭ বোতল ফেয়ারডিল, চারঘাটে দুই মাদক কারবারি গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ট্রাকে ৪২৭ বোতল ফেয়ারডিল, চারঘাটে দুই মাদক কারবারি গ্রেপ্তার

September 22, 2026
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: রেললাইনে আগুন, স্টেশনে ভাঙচুর আরএনবির চার সদস্য বরখাস্ত, রাতভর উত্তেজনা
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: রেললাইনে আগুন, স্টেশনে ভাঙচুর আরএনবির চার সদস্য বরখাস্ত, রাতভর উত্তেজনা

September 22, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

542012
Users Today : 1568
This Month : 121383
This Year : 513448
Total Users : 542012
Views Today : 6576
Total views : 1923189

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.