Skip to content
September 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

গণমাধ্যমে ‘অপপ্রচার’, নেপাল কোচের পদত্যাগ

নিউজডেস্ক October 14, 2021

এফএনএস স্পোর্টস: সাফে প্রথমবার ফাইনালে, ভারতকে হারাতে পারলে শিরোপাও জিতবে নেপাল। ইতিহাস যখন ডাকছে, তখন কোচ আব্দুল্লাহ আলমুতাইরি জানালেন ফাইনালের পর আর থাকছেন না তিনি। বাংলাদেশের সঙ্গে বুধবার লিগের শেষ ম্যাচে ১-১ গোলে ড্র করে ২৮ বছরের ইতিহাসে প্রথম ফাইনাল নিশ্চিত করে নেপাল। দলের এই সাফল্যে যখন আনন্দে উচ্ছ্বসিত হওয়ার কথা, তখন অভিমান ঝরল আলমুতাইরির কণ্ঠে, ‘নেপালের কোচ হিসেবে ফাইনাল হবে আমার শেষ ম্যাচ। আমি আর কখনো নেপালে ফিরে আসব না।’ আলমুতাইরির অভিযোগ, গত কয়েক দিন ধরে একটি মিডিয়া রিপোর্টে তার বিরুদ্ধে ‘অপপ্রচার’ চালানো হচ্ছে। নেপাল ম্যাচের পরের সংবাদ সম্মেলনের আগেও দুইবার ফেসবুক পোস্ট দিয়ে প্রধান কোচ হিসেবে পদত্যাগের কথা জানান। কুয়েতি কোচ বললেন, ‘গত তিন দিন ধরে যা হচ্ছে তাতে আমার খুব খারাপ লাগছে। তারা আমার সম্পর্কে (বাজে) কথা বলছে, আমার সম্মান নিয়েও টানাটানি করছে। তারা তাদের নিউজ দিয়ে আমার বিরুদ্ধে মানুষকে ক্রুদ্ধ করছে।’ তিনি বলে গেলেন, ‘গতকাল (মঙ্গলবার) আমাদের ট্রেনিং ছিল ৩টায়, এ কারণে সহকারী কোচ ও অন্য খেলোয়াড়রা ম্যাচের আগের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিল, আমি ও অধিনায়ক যাইনি।’ একটি গণমাধ্যম তাকে অনবরত আক্রমণ করে যাচ্ছে বলে অভিযোগ আলমুতাইরি। তবে গণমাধ্যমটির নাম বলেননি তিনি, ‘আমি একজন কোচ, দাস নই।’ কাতার এফএ’র সঙ্গে আলাপ করে গত এপ্রিলে এই হটসিটে তাকে বসায় নেপাল। নেপালে যতটুকু সময় কাটালেন, সেটাকে সফল বলছেন আলমুতাইরি, ‘নেপালে প্রথম সংবাদ সম্মেলনে আমি তিনটি বিষয় বলেছিলাম- আমরা সাফে ইতিহাস তৈরি করব, এশিয়া কাপের তৃতীয় রাউন্ডে উঠব, আমরা নতুন একটি দল গড়ব এবং সব নেপালিকে গর্বিত করব। আজ আমরা সব নেপালিকে গর্বিত করলাম। নেপাল জাতীয় দলের সঙ্গে ফাইনালই হবে আমার শেষ ম্যাচ। এই ম্যাচের পর আর কখনো নেপালে ফিরব না আমি। কিছু গণমাধ্যম আমার নাম ব্যবহার করে টাকা কামাচ্ছে, জাতীয় দল তারাই চালাক।’ ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কোনো নেপালি সংবাদকর্মীর সঙ্গে কথা বলেননি আলমুতাইরি। সংবাদকর্মীদের জাতীয়তা জানতে চেয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন। পদত্যাগ নিয়ে তিনি বলেছেন, ‘চ্যাম্পিয়নশিপ শুরুর এক সপ্তাহ আগে আমি পদত্যাগ করেছিলাম। এটি কার্যকর হবে চলতি চ্যাম্পিয়নশিপ শেষে।

Continue Reading

Previous: নারী নির্যাতনের অভিযোগে ছ’মাসের জেল লুকাস হার্নান্দেজের
Next: উড়ন্ত আর্জেন্টিনার সামনে পেরু, ব্রাজিলের ঘুরে দাঁড়ানোর লড়াই

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 22, 2026
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই “বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের শ্রদ্ধা ও শোক”

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই “বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের শ্রদ্ধা ও শোক”

September 22, 2026
ট্রাকে ৪২৭ বোতল ফেয়ারডিল, চারঘাটে দুই মাদক কারবারি গ্রেপ্তার

ট্রাকে ৪২৭ বোতল ফেয়ারডিল, চারঘাটে দুই মাদক কারবারি গ্রেপ্তার

September 22, 2026
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: রেললাইনে আগুন, স্টেশনে ভাঙচুর আরএনবির চার সদস্য বরখাস্ত, রাতভর উত্তেজনা

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: রেললাইনে আগুন, স্টেশনে ভাঙচুর আরএনবির চার সদস্য বরখাস্ত, রাতভর উত্তেজনা

September 22, 2026
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের মৃত্যুতে জেলা পরিষদের প্রশাসকের শোক

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের মৃত্যুতে জেলা পরিষদের প্রশাসকের শোক

September 22, 2026
রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

September 20, 2026
দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা

দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা

September 20, 2026
মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

September 20, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 22, 2026
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই “বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের শ্রদ্ধা ও শোক”
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই “বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের শ্রদ্ধা ও শোক”

September 22, 2026
ট্রাকে ৪২৭ বোতল ফেয়ারডিল, চারঘাটে দুই মাদক কারবারি গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ট্রাকে ৪২৭ বোতল ফেয়ারডিল, চারঘাটে দুই মাদক কারবারি গ্রেপ্তার

September 22, 2026
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: রেললাইনে আগুন, স্টেশনে ভাঙচুর আরএনবির চার সদস্য বরখাস্ত, রাতভর উত্তেজনা
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: রেললাইনে আগুন, স্টেশনে ভাঙচুর আরএনবির চার সদস্য বরখাস্ত, রাতভর উত্তেজনা

September 22, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

541878
Users Today : 1434
This Month : 121249
This Year : 513314
Total Users : 541878
Views Today : 5794
Total views : 1922407

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.