Skip to content
October 2, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

এডিসিসহ ৯ জনের বিরুদ্ধে মামলার আবেদন

নিউজডেস্ক September 20, 2023

আলো ডেস্কঃ বিএনপিপন্থী আইনজীবীদের পদযাত্রায় হামলার অভিযোগে কোতোয়ালী জোনের এডিসি মুহিত কবির সেরনিয়াবাতসহ ৯ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালতে এডভোকেট মো. মহসিন মিয়া বাদী হয়ে এ আবেদন করেন।

মামলার অন্য আসামিরা হলেন- লালবাগ জোনের এডিসি শহিদুল ইসলাম, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান, ওসি-অপারেশন নাজমুল হক, ওসি-তদন্ত মেহেদী হাসান, এসআই শাহাবুদ্দিন হাওলাদার, কনস্টেবল মাহবুব আলম, আব্দুর রশিদ ও রমজান মোল্লা প্রমুখ।

এর আগে সরকারের পদত্যাগের দাবিতে গত ১২ সেপ্টেম্বর দুপুরে ঢাকা আইনজীবী সমিতি থেকে পদযাত্রা বের করেন বিএনপিপন্থী আইনজীবীরা। এর নেতৃত্ব দেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। পরে গত ১৩ সেপ্টেম্বর বিএনপিপন্থী ৬৬ আইনজীবীর বিরুদ্ধে মামলা করে পুলিশ। তাদের পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে রাজধানীর কোতোয়ালি থানায় মামলাটি করা হয়।

পুলিশের করা মামলার এজাহারে বলা হয়েছে, গত ১২ সেপ্টেম্বর দুপুর ১২টা ১৫ মিনিটে ঢাকা আইনজীবী সমিতি ভবনের নিচে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট নামে ব্যানার এবং সরকারবিরোধী বিভিন্ন ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে নিয়ে উল্লিখিত আসামিসহ অজ্ঞাতনামা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সমর্থিত আরও অনেক আইনজীবী তাদের নির্ধারিত কর্মসূচি পদযাত্রা সফল করার লক্ষ্যে জড়ো হয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আইনজীবীরা মিছিল নিয়ে ঢাকা আইনজীবী সমিতি ভবন থেকে জনসন রোডের ওপর চলে আসেন। তখন কোতোয়ালি থানার পুলিশ মিছিলকারী আইনজীবীদের রাস্তা অবরোধ না করার জন্য বারবার অনুরোধ করেন। কিন্তু আইনজীবীরা পুলিশের কোনো অনুরোধের তোয়াক্কা না করে পুলিশের কর্তব্যকাজে বাধা দেন, রাস্তায় যান চলাচল বন্ধ করে দেন, ত্রাস সৃষ্টি করেন। এ ঘটনায় মিছিলকারী আইনজীবীদের নিক্ষিপ্ত ইটপাটকেল ও প্ল্যাকার্ডের লাঠির আঘাতে পুলিশের অনেকে আহত হন।

Continue Reading

Previous: বাংলাদেশে খেলা চ্যালেঞ্জ হবে: লুক রনকি
Next: নাগরিকদের ভারত ভ্রমণে সতর্কতা জারি করলো কানাডা

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল সেমিনারে অংশগ্রহণকারীদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল সেমিনারে অংশগ্রহণকারীদের সৌজন্য সাক্ষাৎ

October 1, 2026
রাসিক কর্মচারী মোঃ গিয়াসুজ্জামানের মৃত্যুতে প্রশাসকের শোক

রাসিক কর্মচারী মোঃ গিয়াসুজ্জামানের মৃত্যুতে প্রশাসকের শোক

October 1, 2026
আজ “দৈনিক রাজশাহীর আলো” পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী, ১৭ তম বর্ষে পদার্পণ।

আজ “দৈনিক রাজশাহীর আলো” পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী, ১৭ তম বর্ষে পদার্পণ।

October 1, 2026
রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো সামারি কোর্ট কার্যক্রম পরিচালিত

রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো সামারি কোর্ট কার্যক্রম পরিচালিত

October 1, 2026
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

October 1, 2026
রাসিক প্রশাসকের নির্দেশনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ

রাসিক প্রশাসকের নির্দেশনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ

September 30, 2026
মান্দা উপজেলায় সাংবাদিকদের সঙ্গে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্যের মতবিনিময়

মান্দা উপজেলায় সাংবাদিকদের সঙ্গে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্যের মতবিনিময়

September 30, 2026
হড়গ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, হাইকোর্টে মামলা চলমান, ভোট নিয়ে প্রশ্ন

হড়গ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, হাইকোর্টে মামলা চলমান, ভোট নিয়ে প্রশ্ন

September 30, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল সেমিনারে অংশগ্রহণকারীদের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল সেমিনারে অংশগ্রহণকারীদের সৌজন্য সাক্ষাৎ

October 1, 2026
রাসিক কর্মচারী মোঃ গিয়াসুজ্জামানের মৃত্যুতে প্রশাসকের শোক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক কর্মচারী মোঃ গিয়াসুজ্জামানের মৃত্যুতে প্রশাসকের শোক

October 1, 2026
আজ “দৈনিক রাজশাহীর আলো” পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী, ১৭ তম বর্ষে পদার্পণ।
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

আজ “দৈনিক রাজশাহীর আলো” পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী, ১৭ তম বর্ষে পদার্পণ।

October 1, 2026
রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো সামারি কোর্ট কার্যক্রম পরিচালিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো সামারি কোর্ট কার্যক্রম পরিচালিত

October 1, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

601528
Users Today : 2347
This Month : 7808
This Year : 572964
Total Users : 601528
Views Today : 23431
Total views : 2238495

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.