Skip to content
July 17, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

এবার বাংলাদেশের উপ-হাইকমিশনারকে দিল্লিতে তলব

নিউজডেস্ক January 13, 2025

সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

সাম্প্রতিক সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র দপ্তরে ডাকার পরদিনই দিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করেছে ভারত। খবর এনডিটিভি’র।

সোমবার (১৩ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশি উপ-হাইকমিশনারকে তলব করেছে বলে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নয়াদিল্লি ও ঢাকার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে আলোচনা করতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (সোমবার) দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করেছে।

বাংলাদেশ-ভারতের ৪ হাজার ১৫৬ কিলোমিটার সীমান্তের নির্দিষ্ট পাঁচটি স্থানে ভারত বেড়া নির্মাণের চেষ্টা করছে অভিযোগে রোববার ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়। এর পরদিনই দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি উপ-হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে গতকাল রোববার বিকেল ৩টার দিকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান প্রণয় ভার্মা। সেখানে পররাষ্ট্রসচিব জসিম উদ্দিনের সঙ্গে প্রায় ৪৫ মিনিট ধরে বৈঠক করেন তিনি।

বৈঠকে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনার পাশাপাশি সীমান্ত হত্যার ঘটনায় পররাষ্ট্র সচিবের উদ্বেগ প্রকাশের কথা তুলে ধরা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে।

মন্ত্রণালয় বলেছে, সম্প্রতি সুনামগঞ্জে বিএসএফ কর্তৃক এক বাংলাদেশিকে হত্যার ঘটনা উল্লেখ করে ‘সীমান্ত হত্যার ঘটনার এমন পুনরাবৃত্তিতে উদ্বেগ ও হতাশা’ প্রকাশ করেছেন পররাষ্ট্র সচিব।

বৈঠক শেষে প্রণয় ভার্মা বলেন, অপরাধহীন সীমান্ত নিশ্চিত করা; চোরাচালান, অপরাধীদের চলাচল ও পাচারের চ্যালেঞ্জ কার্যকরভাবে মোকাবেলার জন্য আমাদের নিরাপত্তায় সীমান্তে বেড়া নির্মাণের বিষয়ে বোঝাপড়া আমাদের রয়েছে। আমাদের উভয় দেশের সীমান্ত সুরক্ষাবাহিনী বিএসএফ এবং বিজিবি এই বিষয়ে যোগাযোগ করেছে।

তিনি আরও বলেন, আমরা প্রত্যাশা করি, দুপক্ষের যে সিদ্ধান্তগুলো আছে, তার বাস্তবায়ন হবে এবং অপরাধ মোকাবেলায় সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি থাকবে।

এর আগে গতকাল রোববার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সীমান্তের পাঁচ স্থানে ভারতের বিধিহির্ভূত বেড়া নির্মাণের সাম্প্রতিক প্রচেষ্টা ঠেকানো হয়েছে। সীমান্তে বিজিবি সতর্ক অবস্থায় আছে।

চাঁপাইনবাবগঞ্জ, লালমনিরহাটের তিন বিঘা করিডোর, নওগাঁর পত্নীতলাসহ পাঁচ সীমান্তে শূন্যরেখার ১৫০ গজের মধ্যে ভারত সম্প্রতি কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে জানিয়ে তিনি বলেছিলেন, এ নিয়ে বিএসএফ ও বিজিবির মধ্যে একটা আলোচনা হয়েছে। আমাদের বিজিবি ও জনগণ খুব শক্ত অবস্থান নেওয়ায় এই জায়গায় থেকে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে (ভারত)।

প্রসঙ্গত, ১৯৭২ সালের ভারত-বাংলাদেশের মধ্যে যে মৈত্রী চুক্তি হয়, তার আলোকে ১৯৭৫ সালে সীমান্ত কর্তৃপক্ষের জন্য একটি নীতিমালা প্রণয়ন করা হয়।

ওই নীতিমালার প্রসঙ্গ টেনে উপদেষ্টা জাহাঙ্গীর বলেছিলেন, শূন্যরেখার ১৫০ গজের ভেতরে কেউ কোনো ‘প্রতিরক্ষা সামর্থ্য বা ডিফেন্স পোটেনশিয়ালিটি’ আছে- এইসব জিনিস কেউ করতে পারবে না। আর ওই ১৫০ কাজের ভেতরে কোনো উন্নয়নমূলক কাজ করতে গেলে সেক্ষেত্রে একে অপরের সম্মতি নিতে হবে।

এনডিটিভি আরও বলছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ঐতিহাসিকভাবে স্থিতিশীল। কিন্তু ছাত্র নেতৃত্বাধীন অভ্যুত্থানের শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতে তার আশ্রয় নিয়ে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে।

Continue Reading

Previous: মালয়েশিয়ায় শ্রমিকদের জন্য একাধিক প্রবেশাধিকার ভিসা চায় বাংলাদেশ
Next: শেখ হাসিনাসহ জড়িতদের কল রেকর্ড ফরেনসিক পরীক্ষার নির্দেশ

Related Stories

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক

July 14, 2026
বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

June 28, 2026
ব্যাংক সংস্কারে বাংলাদেশকে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ব্যাংক সংস্কারে বাংলাদেশকে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

June 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026
কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

July 16, 2026
সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

July 16, 2026
রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

July 16, 2026
রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

July 16, 2026
কাটাখালীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ: শালিসি চুক্তি ভঙ্গের অভিযোগ, ভবন ভাঙার আশঙ্কায় নিরাপত্তা চায় পরিবার

কাটাখালীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ: শালিসি চুক্তি ভঙ্গের অভিযোগ, ভবন ভাঙার আশঙ্কায় নিরাপত্তা চায় পরিবার

July 16, 2026

আরও খবর

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026
কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

July 16, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

182965
Users Today : 826
This Month : 130480
This Year : 154401
Total Users : 182965
Views Today : 4355
Total views : 545627

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.