Skip to content
July 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

করোনা পরবর্তী শিক্ষা

নিউজডেস্ক October 15, 2021

দেশে করোনা ভাইরাসের সংক্রমণের হার ক্রমেই নিম্নমুখী হচ্ছে। টানা পাঁচ দিন দেশের নতুন পরীক্ষার বিপরীতে রোগী সনাক্তের হার তিন শতাংশের নিচে রয়েছে। করোনার সংক্রমণ নিয়ে যে আতঙ্ক, ভয় ছিল, তা ক্রমে কমে আসছে। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনার সংক্রমণ সনাক্তের খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। চলতি বছরের মার্চে এসে সংক্রমণের দ্বিতীয় ঢেউ দেখা দেয়। মাঝ খানে কিছু দিন সংক্রমণ কমে এসেছিল। কিন্তু জুনের শেষে রোগী সনাক্তের হার ২০ শতাংশ ছাড়ায়। জুলাইয়ে পরিস্থিতি ভয়ংকর রূপ নেয়। তবে আগস্টের শুরু থেকে সংক্রমণ নিম্নমুখী হওয়া শুরু হয়। সংক্রমণ কমে যাওয়ায় আমরা অসচেতন ভাবে স্বাস্থ্য বিধিমানা ছেড়ে দেই তবে করোনা কিন্তু আমাদের ছেড়ে দেবে না। মনে রাখতে হবে করোনা একটি বৈশ্বিক রোগ। একটু অসচেতন হলেই করোনা এদেশে তার তৃতীয় ঢেউয়ের আগ্রাসন চালাবে। আমাদের সংক্রমণ কমে গেলেও অন্য দেশে করোনা এখনো সক্রিয় এবং যে কোনো সময় ভয়াবহ রূপ নিতে পারে।
করোনা থেকে সুরক্ষা দিতে সরকার বিনামূল্যে দেশবাসীকে করোনা প্রতিরোধক টিকা দিচ্ছে। দেশবাসী ও টিকা গ্রহণে আগ্রহী হয়ে উঠেছে। টিকার ঘাটতি এখন দেশে নেই। ইতোমধ্যে প্রায় ২৫ ভাগ মানুষকে দু’ডোজ টিকার আওতায় আনা সম্ভব হয়েছে, প্রায় পাঁচ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে দেশের প্রায় ৫০ ভাগ মানুষকে টিকার আওতায় আনা সম্ভব হবে বলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আশাবাদী। তিনি মনে করেন আগামী বছরের এপ্রিলের মধ্যে ৭০ থেকে ৮০ ভাগ মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে। তিনি আরো বলেন, দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয়ের ১২ থেকে ১৭ বছরের শিশু শিক্ষার্থীদের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে।
করোনা সংক্রমণের মহা আতংকের সময়গুলো আমাদের স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। করেনা দুর্যোগ মোকাবেলায় দু’টি দিক ছিল এক সংক্রমণ প্রতিরোধ; দুই সংক্রমিত ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা। প্রথম দিকে আমরা রোগী সনাক্তের দিকে পরীক্ষার দিকে জোর দেই নি। পরীক্ষার আরটি-পিসিআর মেশিন, অবকাঠামো খুব সীমিত ছিল। দ্বিতীয়ত; চিকিৎসাসেবাও ছিল অপ্রতুল। আমাদের প্রয়োজনীয় আইসিইউ, অক্সিজেন মাস্ক, ভেন্টিলেটর কিছুই ছিল না। উপজেলা এমনকি জেলাস্তর পর্যন্তও এর সরবরাহ নিশ্চিত করতে পারি নি। কাজেই অতীত ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আগামীর প্রস্তুতি নিতে হবে।
যাদের টাকা আছে, তারা দেশের পাঁচ তারকা হাসপাতালে চিকিৎসা নিতে পারেন। মন্ত্রী, আমলারা যান বিদেশে। অথচ চিকিৎসা সংশ্লিষ্ট সবাই বলেন, এখন বাংলাদেশ চিকিৎসাসেবায় অনেক এগিয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে বেড়েছে প্রয়োজনীয় যন্ত্রপাতি। কিন্তু যখন দেখি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী আমলারা তাদের চিকিৎসার জন্য বিদেশ পাড়ি দিচ্ছেন, তখন আমাদের চিকিৎসা সেবা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। ভারতের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিকে চিকিৎসার জন্য বিদেশ যেতে হচ্ছে, এমন কথা শোনা যায় না। পাকিস্তানের প্রধানমন্ত্রীও তার দেশেই চিকিৎসা নেন। এমনকি নেপালের প্রধানমন্ত্রীও তার দেশে চিকিৎসা নেন। তাহলে আমাদের এখানে কেন দেশীয় চিকিৎসকরা ভরসা দিতে পারেন না। তাই আগামীতে চিকিৎসা ক্ষেত্রে স্বনির্ভর হয়ে যে কোনো দুর্যোগ দুর্বিপাক থেকে বের হওয়া যায় সে চেষ্টা করতে হবে।

Continue Reading

Previous: ইউপি নির্বাচন বয়কট ও বিতর্কিত মনোনয়ন
Next: বাজিতপুরে নকল বিড়ির আসামি সহ গ্রেফতার ৩

Related Stories

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026
দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর

রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর

July 26, 2026
পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই রাজশাহীতে বিভাগীয় বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠানে ভূমিমন্ত্রী

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই রাজশাহীতে বিভাগীয় বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠানে ভূমিমন্ত্রী

July 26, 2026
রাজশাহীতে পরিচয় সংস্কৃতি সংসদ আয়োজিত জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ

রাজশাহীতে পরিচয় সংস্কৃতি সংসদ আয়োজিত জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ

July 26, 2026
কেশরহাট বাজার বণিক সমিতির নির্বাচন সভাপতি শরিফ ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী বাচ্চু নির্বাচিত

কেশরহাট বাজার বণিক সমিতির নির্বাচন সভাপতি শরিফ ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী বাচ্চু নির্বাচিত

July 26, 2026
পিপিআর প্রতিরোধে বাঘায় বাড়ি বাড়ি টিকাদান, সচেতনতামূলক পরামর্শও প্রদান

পিপিআর প্রতিরোধে বাঘায় বাড়ি বাড়ি টিকাদান, সচেতনতামূলক পরামর্শও প্রদান

July 26, 2026
রাজশাহীর গোদাগাড়ীতে রাতের আঁধারে ফলগাছ কেটে নাশকতা, কৃষকের মাথায় হাত

রাজশাহীর গোদাগাড়ীতে রাতের আঁধারে ফলগাছ কেটে নাশকতা, কৃষকের মাথায় হাত

July 26, 2026
তানোরে ১৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তানোরে ১৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

July 26, 2026
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন

July 25, 2026

আরও খবর

রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর

July 26, 2026
পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই রাজশাহীতে বিভাগীয় বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠানে ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই রাজশাহীতে বিভাগীয় বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠানে ভূমিমন্ত্রী

July 26, 2026
রাজশাহীতে পরিচয় সংস্কৃতি সংসদ আয়োজিত জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে পরিচয় সংস্কৃতি সংসদ আয়োজিত জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ

July 26, 2026
কেশরহাট বাজার বণিক সমিতির নির্বাচন সভাপতি শরিফ ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী বাচ্চু নির্বাচিত
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কেশরহাট বাজার বণিক সমিতির নির্বাচন সভাপতি শরিফ ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী বাচ্চু নির্বাচিত

July 26, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

208324
Users Today : 707
This Month : 155839
This Year : 179760
Total Users : 208324
Views Today : 10591
Total views : 696532

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.