Skip to content
July 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

কারাগারগুলোতে সংকট, জনবল বৃদ্ধির পাশাপাশি বন্দিও কমাতে হবে

নিউজডেস্ক November 1, 2022

সম্পাদকীয়: দেশের কারাগারগুলোতে জনবল সংকট রয়েছে। দেশে মোট কারাগারের সংখ্যা ৬৮টি। এর মধ্যে ১৩টি কেন্দ্রীয় কারাগার এবং ৫৫টি জেলা কারাগার। এসব কারাগারে বন্দি ধারণক্ষমতা ৪২ হাজার ৬২৬ হলেও গেল অক্টোবরে সেখানে বন্দির সংখ্যা ছিল ৮৬ হাজারের বেশি, যা ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি। এতে প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন কারাবন্দিরা। উপরন্তু নানারকম অনিয়ম ও অব্যবস্থাপনা সেখানে জেঁকে বসেছে, যা মোটেই কাম্য নয়। উল্লেখ্য, ৬৮ কারাগারে দায়িত্ব পালনের জন্য পুরুষ কারারক্ষী রয়েছেন ৮ হাজার ৫৬৫ জন এবং মহিলা ৬১৭ জন। জেল কোড অনুযায়ী আটজন বন্দির বিপরীতে একজন কারারক্ষী থাকার কথা।

কিন্তু বাস্তবে একজন কারারক্ষীকে এর চেয়েও বেশি বন্দি সামলাতে হচ্ছে। তাছাড়া দেশের অন্য কোনো বাহিনীর দৈনিক দুবার ডিউটি না থাকলেও কারারক্ষীদের ক্ষেত্রে রয়েছে দুই শিফটে ডিউটি; অথচ অতিরিক্ত ডিউটির জন্য নেই কোনো বাড়তি সুবিধা। এটি অমানবিক। দেখা গেছে, কারারক্ষীদের মধ্যে কারও বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পর সংকট আরও গভীর হয়। কেননা, আইনি কারণে ওই পদে নতুন লোক নিয়োগ দেওয়া সম্ভব হয় না।

এ পরিপ্রেক্ষিতে অনেক বিভাগ ও পদ শূন্য থাকায় সীমিত জনবল দিয়ে কার্যক্রম চালাতে কারা কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। বন্দিদের বিষয়ে কর্তৃপক্ষ কারাফটকে একটি অঙ্গীকারনামা লিখে রেখেছেন- ‘রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ।’ আমরাও চাই-দেশের প্রতিটি কারাগারে এমন পরিবেশ তৈরি হোক, যাতে কারাগার থেকে বের হওয়া প্রত্যেক বন্দি বাস্তবিক অর্থেই ‘আলোর পথের অভিযাত্রী’ হয়ে উঠতে সক্ষম হয়। কিন্তু প্রশ্ন হলো, সীমিত জনবল দিয়ে এ অঙ্গীকারনামা আদৌ কি পূরণ সম্ভব? বন্দি ধারণক্ষমতা বাড়ানোর পাশাপাশি কারাগারগুলোকে প্রকৃত সংশোধনাগার হিসাবে প্রতিষ্ঠা করতে চায় সরকার।

সরকারের এ উদ্যোগ প্রশংসনীয়; তবে এর পাশাপাশি কারাগারে বন্দির সংখ্যা হ্রাস করার উদ্যোগও থাকা দরকার। বলার অপেক্ষা রাখে না, এ ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা হলো স্বীকৃত কারাবন্দিদের সঠিক পরামর্শ ও আইনি সহায়তা প্রদানে অপ্রতুল এবং প্রচলিত বিচারব্যবস্থার মন্থরগতি। এ থেকে উত্তরণে প্রয়োজনে আইনের পরিবর্তন ও প্রয়োগের পাশাপাশি প্রক্রিয়াগত পরিবর্তনও জরুরি। কারাগারগুলোয় বিচারাধীন নারী-পুরুষের পাশাপাশি সাজাপ্রাপ্ত কয়েদিরাও রয়েছেন।

কারাগারে থাকা অপরাধীরা কারা কর্তৃপক্ষের সংস্পর্শে এসে নীতি-নৈতিকতা ও আদর্শের চর্চা করে সংশোধিত হওয়ার পথ বেছে নেবে, এটাই প্রত্যাশিত। এ প্রত্যাশা পূরণে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়ার পাশাপাশি কারাগারগুলোয় বিরাজমান জনবল সংকট দ্রুত নিরসনের পদক্ষেপ নেওয়া হবে বলে আমরা আশা করি।

Continue Reading

Previous: দ্রুত বাড়ছে এটিএম বুথের পানির গ্রাহক
Next: আর্জেন্টিনার জন্য আবারও দুঃসংবাদ

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026
দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

July 21, 2026
রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

July 21, 2026
মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

July 21, 2026
কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

July 21, 2026

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

195564
Users Today : 127
This Month : 143079
This Year : 167000
Total Users : 195564
Views Today : 516
Total views : 612978

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.