Skip to content
July 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

দ্রুত বাড়ছে এটিএম বুথের পানির গ্রাহক

নিউজডেস্ক October 31, 2022

আলো ডেস্কঃ রাজধানীতে দ্রুত বাড়ছে এটিএম বুথের পানির গ্রাহক। ওই পানিতে দুর্গন্ধ নেই। আবার ফুটিয়ে পান করারও প্রয়োজন হয় না। দামে কম ও পানেও ভালো হওয়ায় এটিএম বুথের পানির গ্রাহক দিন দিন বেড়েই চলেছে। মূলত রাজধানীর যেসব এলাকায় পানির সঙ্কট আর পানিতে গন্ধ ও দূষণ রয়েছে ওসব এলাকাতেই বেশিসংখ্যক মানুষ গ্রাহক হচ্ছে। ওসব এলাকার মধ্যে শ্যাওড়াপাড়া, মুগদা, কদমতলা, ফকিরাপুল ও পুরান ঢাকা রয়েছে। পরিস্থিতি বিবেচনা করে ঢাকা ওয়াসা রাজধানীতে আরো এটিএম বুথ তৈরির পরিকল্পনা করছে। পানির গ্রাহক এবং ড্রিংকওয়েল সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, ঢাকা ওয়াসা রাজধানীতে পাইপের মাধ্যমে পানি সরবরাহ করে। কিন্তু ওই পানি দূষিত ও দুর্গন্ধ। এমন পরিস্থিতিতে বেসরকারি সংস্থা ড্রিংকওয়েল ওয়াসার পানি শোধন করে এটিএম কার্ড আর বুথের মাধ্যমে বিক্রি করছে। আর তা ক্রমেই জনপ্রিয় হচ্ছে। রাজধানীর মুগদায় বিগত ২০১৭ সালে প্রথম এটিএম পানি বুথ উদ্বোধন হয়। বর্তমানে ঢাকায় ড্রিংকওয়েল ২২৬টি বুথের মাধ্যমে ২ লাখ ৮৪ হাজার গ্রাহককে পানি সরবরাহ করছে। প্রতিদিন গড়ে ১০.১২ লাখ লিটার পানির বিক্রি হচ্ছে। যার প্রতি লিটার পানির দাম মাত্র ৪০ পয়সা। বর্তমানে রাজধানীতে শ্যাওপাড়া ও ফরিকরাপুলে সবচেয়ে বেশি এটিএম বুথ পানির গ্রাহক রয়েছে।

সূত্র জানায়, এদেশের যে কোনো নাগরিক তার জাতীয় পরিচয়পত্র, দুই কপি ছবি ও ৫০ টাকা জমা দিয়ে যে কোনো বুথ থেকে একটি এটিএম কার্ড নিতে পারবে। এটিএম কার্ডে সর্বোচ্চ ৯৯৯ টাকা আর সর্বনিম্ন ১০ টাকা রিচার্জ করে পানি নেয়া যায়। ভূ-গর্ভস্থ পানিতে আর্সেনিক, আয়রন ও অদৃশ্য ব্যাকটেরিয়া থাকে। তাছাড়া এলাকাভেদে পানির পিএইচ কমবেশি থাকে। আর নদীর শোধিত পানিতে অনেক সময় ক্লোরিন, অ্যামোনিয়া ও অন্যান্য রাসায়নিকের গন্ধ পাওয়া যায়। কিন্তু বুথে পানি সরবরাহের ক্ষেত্রে তা ফিল্টারে শোধন করা হয়। বুথে দুটো বড় ভেসেল থাকে। প্রথমটায় আয়রন ও আর্সেনিক ও দ্বিতীয়টায় পানির রাসায়নিকের গন্ধ বা ময়লা শোধন করা হয়। তাছাড়া মাইক্রন নামে আরেকটা ফিল্টার থাকে। প্রথম দুই ফিল্টারের পরও কোনো ময়লা থাকলে সেখানে ধরা পড়ে। তাছাড়া অদৃশ্য ব্যাকটেরিয়া শনাক্ত করার জন্য আল্ট্রাভায়োলেট রশ্মি ব্যবহার করা হয়।

এদিকে এ প্রসঙ্গে ড্রিংকওয়েলের সহকারী ব্যবস্থাপক আমিনুল ইসলাম জানান, রাজধানীর নিম্নবিত্ত পরিবারকে সুলভমূল্যে পানি দেয়ার জন্য প্রকল্পটি শুরু করা হয়েছিল। এ পানি বাজারের বোতলজাত পানির মতোই নিরাপদ। পানি পরিশোধনের যে ব্যয় তার তুলনায় দাম কম রাখায় জনপ্রিয়তা বাড়ছে। ঢাকা শহরে মোট ২৭৯টি পানির বুথ ছিল।  কিন্তু পানির স্তর নেমে যাওয়া, কমবসতি এলাকায় বুথ স্থাপনসহ বিভিন্ন জটিলতায় এখন ৫৩টি বুথ বন্ধ। তবে হকের চাহিদা বাড়লে ৪শ’ এটিএম বুথ করার পরিকল্পনা রয়েছে।

Continue Reading

Previous: এবার আমনের কাক্সিক্ষত উৎপাদন না হওয়ার শঙ্কা
Next: কারাগারগুলোতে সংকট, জনবল বৃদ্ধির পাশাপাশি বন্দিও কমাতে হবে

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026
দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

July 21, 2026
রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

July 21, 2026
মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

July 21, 2026
কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

July 21, 2026

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

195626
Users Today : 189
This Month : 143141
This Year : 167062
Total Users : 195626
Views Today : 1189
Total views : 613651

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.