Skip to content
July 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

এবার আমনের কাক্সিক্ষত উৎপাদন না হওয়ার শঙ্কা

নিউজডেস্ক October 31, 2022

আলো ডেস্কঃ দেশে এবার আমনের কাক্সিক্ষত উৎপাদন না হওয়ার শঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ে উপকূলীয় এলাকাসহ দেশের মোট ৩১টি জেলার আমন ধানের আবাদি জমি নানা মাত্রায় আক্রান্ত হয়েছে। ওসব জেলায় আমন আবাদে ব্যবহৃত মোট ৮০ হাজার ৭৭৭ হেক্টর জমি আক্রান্ত হয়েছে। তার বাইরেও বিপুল পরিমাণ আবাদি জমির ধানে চিটা পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে সব মিলিয়ে এবার আমন মৌসুমে চালের কাক্সিক্ষত উৎপাদন না পাওয়ার আশঙ্কা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র মতে, এবার অনাবৃষ্টির কারণে নির্ধারিত সময়ে আমন আবাদ শুরু করা যায়নি। ফলে কিছু জেলায় সবে ধান পাকতে শুরু করেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট ঝড়ো হাওয়া ও ভারি বৃষ্টিপাতে অনেক জমির ধান হেলে পড়েছে। কিছু অঞ্চল জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে। ধানি জমিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। তার বাইরেও অনেক ফসল দুর্যোগের প্রভাবে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে আমন উৎপাদন ক্ষতিগ্রস্ত হলে তা খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করবে। দেশের দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে ঘূর্ণিঝড় সিত্রাং বয়ে গেলেও সারা দেশেই তার প্রভাব পড়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবজনিত দুর্যোগে মোটামুটি দেশের সব জেলায়ই কম-বেশি আমন আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র জানায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চলতি পঞ্জিকা বর্ষে মোট ৫৬ লাখ ২০ হাজার ৭২৫ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্য নির্ধারণ করেছিল। কিন্তু খরা ও অনাবৃষ্টির কারণে এবার সময়মতো মৌসুমের আবাদ শুরু করা যায়নি। তাতে আবাদ লক্ষ্য পূরণ সংশয় ছিল। তবে শেষ মুহূর্তে এসে আবাদি জমির পরিমাণ লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে যায়। এবার মোট ৫৬ লাখ ৫৭ হাজার ৪৪৭ হেক্টর জমিতে আমন মৌসুমের ধান আবাদ করা হয়েছে। সেখান থেকে ১ কোটি ৫৯ লাখ ৮৬ হাজার টন চাল উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে। কয়েকটি জেলায় ইতোমধ্যে আমন ধান কাটা শুরু হয়েছে। অধিদপ্তরের তথ্যানুযায়ী এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার ৩৮০ হেক্টরের ফসল কাটা হয়েছে, যা মোট আবাদকৃত জমির ১ শতাংশ।

সূত্র আরো জানায়, উপকূলে খুলনা অঞ্চলের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও নড়াইল জেলায় এবার মোট ২ লাখ ৯৫ হাজার ৫৭০ হেক্টর জমিতে আমন আবাদ করা হয়। তার মধ্যে ২৩ হাজার ৭৭৭ হেক্টর জমি ঘূর্ণিঝড়ে আক্রান্ত হয়েছে। তার মধ্যে খুলনা জেলার ধানি জমি সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। জেলাটিতে মোট ৯৩ হাজার ১৮৫ হেক্টর জমির মধ্যে ১৭ হাজার ৯৪২ হেক্টর আক্রান্ত হয়েছে। তাছাড়া বাগেরহাটে আক্রান্ত হয়েছে ২১৩ হেক্টর জমির আমন ধান। আর চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালীতে এবার মোট ৫ লাখ ৭৮ হাজার ৭৪২ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। শুধু আমন ধানেই চট্টগ্রাম অঞ্চলের কৃষকদের এবার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ কোটি টাকা। ওই অঞ্চলের ৭ হাজার ২০৮ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। নোয়াখালীতে ৮ হাজার ৬৩৫ হেক্টর জমি আক্রান্ত হয়েছে।

তাছাড়া কক্সবাজার জেলায় ৭৯৮ হেক্টর, লক্ষ্মীপুরে ১০০ ও ফেনী জেলায় ১১১ হেক্টর জমির আমন ধান আক্রান্ত হয়েছে। তাছাড়া কুমিল্লা অঞ্চলের কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া- জেলায় মোট ১ লাখ ৯৭ হাজার ২০৮ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। তার মধ্যে ঘূর্ণিঝড়ে ৮ হাজার ২৯২ হেক্টর জমি আক্রান্ত হয়েছে। যা মোট জমির প্রায় ৪ দশমিক ২ শতাংশ। ওই অঞ্চলে চাঁদপুরে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। জেলার আমন আবাদি মোট ২৭ হাজার ৯৮৬ হেক্টর জমির মধ্যে ৭ হাজার ৯২৫ হেক্টরই আক্রান্ত হয়েছে। আর বরিশাল অঞ্চলের ৬ জেলা বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা ও ভোলায় ৬ লাখ ৯৮ হাজার ৯৯৪ হেক্টর জমিতে আমন আবাদ হয়।

সিত্রাংয়ের প্রভাবসৃষ্ট দুর্যোগে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৯২০ হেক্টর জমি। তার মধ্যে বরিশাল জেলার ১০ উপজেলায় ৩ হাজার ৫৬০ হেক্টর ও পটুয়াখালীতে ১ হাজার ১৬০ হেক্টর জমি আক্রান্ত হয়েছে। ফরিদপুর অঞ্চলেও আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এবার ফরিদপুর জেলায় ৭৪ হাজার ২৮২ হেক্টর জমিতে রোপা আমন আবাদ হয়েছে। তার মধ্যে ৪ হাজার ৫৩০ হেক্টর জমির ধান আক্রান্ত হয়েছে। গোপালগঞ্জের ১৩ হাজার ৪১০ হেক্টর আমন ধানের জমির ৩ হাজার ৩৫২ হেক্টরই আক্রান্ত হয়েছে। আর ঢাকা অঞ্চলের ৮ জেলায় ৩ হাজার ৮৪০ হেক্টর, যশোর অঞ্চলের ৬ জেলায় ৭৫৬ ও সিলেট অঞ্চলের ৪ জেলায় ২০০ হেক্টর ধানের জমি আক্রান্ত হয়েছে।

এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরজমিন উইংয়ের অতিরিক্ত পরিচালক বাদল চন্দ্র বিশ্বাস জানান, উপকূলীয় ১৯ জেলাসহ দেশের মোট ৩১ জেলায় আমন ফসল আক্রান্ত হয়েছে। তবে কী পরিমাণ জমি ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনো জানা যায়নি। চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোতে মূলত বেশি আক্রান্ত হয়েছে।

অন্যদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. বেনজীর আলম জানান, রাজশাহী, খুলনা, বাগেরহাট, বরিশাল, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালীসহ কিছু জেলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আশা করা যায় আমন উৎপাদনে এ ক্ষতি তেমন প্রভাব ফেলবে না। তাছাড়া যেসব এলাকা প্লাবিত হয়েছে, ঝড়ের আগেই সেখানে পানি উঠে গিয়েছে। ফলে যত ঝড়ই হোক, ধান গাছ হেলে পড়েনি। এখন পানি নেমে যাচ্ছে। সাধারণত বাতাসে ক্ষতি বেশি হয়।

তবে সেটা হয়নি। আবার উপকূলীয় এলাকাগুলোয় এবার দেরিতে ধান আবাদ করায় এখনো গাছগুলো ছোট। কিছু এলাকায় ধান হেলে পড়েছে। তার তথ্য নেয়া হচ্ছে। তাতে সামান্য কিছু ক্ষতি হতে পারে। তবে সার্বিক উৎপাদনে এর প্রভাব পড়বে না। উল্টো ঘূর্ণিঝড়ের প্রভাবে হওয়া বৃষ্টির কারণে তুলনামূলক ফলন ভালো পাওয়া যাবে।

Continue Reading

Previous: ঘূর্ণিঝড়ে প্রতিবছর বাংলাদেশের ক্ষতি বিলিয়ন ডলার
Next: দ্রুত বাড়ছে এটিএম বুথের পানির গ্রাহক

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026
দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

July 21, 2026
রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

July 21, 2026
মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

July 21, 2026
কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

July 21, 2026

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

195676
Users Today : 239
This Month : 143191
This Year : 167112
Total Users : 195676
Views Today : 1791
Total views : 614253

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.