Skip to content
July 30, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

কুষ্টিয়ায় প্রকৌশলী-শিক্ষা কর্মকর্তাসহ ৬ জনের নামে দুদকের মামলা

নিউজডেস্ক April 21, 2022

আলো ডেস্ক: কুষ্টিয়ার খোকসা উপজেলায় স্কুল সংস্কারের নির্ধারিত কাজ না করেই বিল ভাওচার দেখিয়ে বরাদ্দের সব টাকা আত্মসাতের অভিযোগে পৃথক দু’টি মামলা করেছে দুদক। গত মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক আশরাফুল ইসলামের আদালতে মামলা দু’টি করেন তদন্তকারী কর্মকর্তা ও সমন্বিত দুর্নীতি দমন কমিশন (দুদক), কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক আলমগীর হোসেন।

মামলা দু’টির মধ্যে মামলা নং ০৬ এর বিবাদীরা হলেন-উপজেলার মাছুয়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একতারপুর গ্রামের বাসিন্দা বিদ্যুৎ কুমার বিশ্বাসের ছেলে বিবর্ণ কুমার বিশ্বাস (৫৪), ওই বিদ্যালয়ের সভাপতি স্থানীয় বাসিন্দা আমানত আলী বিশ্বাসের ছেলে খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আকতার (৫১), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি খোকসা উপজেলা প্রকৌশলী মো. আবদুস সামাদ (৪৮) ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হোসাইন মোহাম্মদ বেলাল (৫১)। মামলা নং ০৭ এর বিবাদীরা হলেন- উপজেলার মামুদানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলার শ্যামপুর গ্রামের বাসিন্দা মনীন্দ্রনাথ বিশ্বাসের ছেলে অসীম কুমার বিশ্বাস (৫৩), সভপতি স্থানীয় বাসিন্দা মৃত মানষ রঞ্জন বিশ্বাসের মেয়ে মহিমা রঞ্জন বিশ্বাস (৬১), উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাবুল আকতার, প্রকৌশলী আবদুস সামাদ ও সহকারী শিক্ষা কর্মকর্তা হোসাইন মোহাম্মদ বেলাল।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯-২০ অর্থ বছরে উপজেলার মাছুয়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মামুদানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটিতে পৃথকভাবে বাৎসরিক সংস্কার ও শিক্ষা সহায়ক সামগ্রী খাতে সরকারি বরাদ্দের ২ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে একটিতে ৫০ হাজার ৮২৫ টাকা এবং অপরটিতে ৫৭ হাজার ২২৮ টাকার কাজ না করে বিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তিরা ভুয়া বিল ভাওচার করে আত্মসাৎ করেছেন বলে দুদকের প্রাথমিক তদন্তে প্রমাণ মিলেছে।

যা দণ্ডবিধির ৪০৯/১১৯ তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারার লংঘন। সমন্বিত দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, কুষ্টিয়ার আইনজীবী অ্যাডভোকেট আল-মুজাহিদ জানান, দুদকের পক্ষ থেকে আদালতের কাছে এজাহারভুক্ত আসামিদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির আরজি দিয়েছি। যদিও বর্তমান সমাজ বাস্তবতায় ছোট অভিযোগের অনেক বড় মামলা হয়েছে মনে হলেও আইনের চোখে এ জাতীয় অপরাধকে ছোট করে দেখার কোন সুযোগ নেই।

তবে এ বিষয়ে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হোসাইন মোহাম্মদ বেলাল বলেন, দেখুন বিদ্যালয় সংস্কার বাবদ সরকারি বরাদ্দ এলেই আমরা কমিটি করে সেই টাকার কাজের জন্য বরাদ্দ দিয়ে দিই। তাছাড়া আমি নন টেকনিক্যাল মানুষ, কাজ ঠিকমতো হয়েছে কিনা, সেই ছাড়পত্র দেন উপজেলা ইঞ্জিনিয়ার। তিনিই ভালো বলতে পারবেন যে এ খাতের বরাদ্দ দেওয়া টাকার মধ্যে কত টাকার কাজ হয়েছে। উপজেলা প্রকৌশলী আবদুস সামাদ জানান, এ বিষয়ে খোঁজ নিয়ে আপনাকে জানাব।

Continue Reading

Previous: নিউমার্কেটে পুলিশ নিষ্ক্রিয় ছিল কেন, প্রশ্ন মির্জা ফখরুলের
Next: মানুষকে আবারও অন্ধকার ও দুর্দশার যুগে নিতে সরকার উৎখাতের ষড়যন্ত্র: প্রধানমন্ত্রী

Related Stories

  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

July 29, 2026
নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

July 29, 2026
উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

July 29, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

July 29, 2026
নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

July 29, 2026
উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

July 29, 2026
রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

July 29, 2026
দুর্গাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম

দুর্গাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম

July 29, 2026
রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার

রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার

July 29, 2026
গোদাগাড়ীতে ২০ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, জনরোষে বন্ধ কাজ

গোদাগাড়ীতে ২০ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, জনরোষে বন্ধ কাজ

July 29, 2026
যাবজ্জীবন সাজার পরোয়ানা গায়েব, এক বছরেও পৌঁছায়নি শিবগঞ্জ থানায়

যাবজ্জীবন সাজার পরোয়ানা গায়েব, এক বছরেও পৌঁছায়নি শিবগঞ্জ থানায়

July 29, 2026

আরও খবর

  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

July 29, 2026
নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

July 29, 2026
উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

July 29, 2026
রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

July 29, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

218004
Users Today : 1272
This Month : 165519
This Year : 189440
Total Users : 218004
Views Today : 21573
Total views : 779931

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.