Skip to content
July 30, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

নিউমার্কেটে পুলিশ নিষ্ক্রিয় ছিল কেন, প্রশ্ন মির্জা ফখরুলের

নিউজডেস্ক April 21, 2022

আলো ডেস্ক: নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও দোকানকর্মীদের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ বন্ধে পুলিশের ‘নিষ্ক্রিয়’ ভ‚মিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব এ প্রশ্ন তুলেন। মির্জা ফখরুল বলেন, গত মঙ্গলবার নিউমার্কেট এলাকায় ছাত্রদের সঙ্গে ব্যবসায়ী ও দোকানকর্মীদের যে সংঘর্ষ হয়েছে এতে একজনের প্রাণ গেছে এবং কয়েকজন মারাত্মকভাবে আহত হয়েছেন।

আমার প্রশ্ন যে, পুলিশের যে কর্মকর্তারা দায়িত্বে ছিলেন তাদের জিজ্ঞাসা করা হলে তারা বলেছেন যে, স্ট্র্যাটেজিক কারণে আমরা (পুলিশ) নিষ্ক্রিয় ছিলাম। কোন স্ট্র্যাটেজিক কারণে আপনারা নিষ্ক্রিয় ছিলেন? সেই স্ট্র্যাটেজিক কারণ হচ্ছে, দেশে মানুষ নিহত হবে, এই স্ট্র্যাটেজিক কারণে যে একটা সমস্যা তৈরি হবে, সেই সমস্যা নিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করে তাদের প্রবাহিত করবে? কোনো স্ট্র্যাটেজিক কারণ থাকে যখন বিএনপির ছোট-খাটো কর্মসূচি থাকে তা প্রতিরোধ করার জন্য শত শত পুলিশ মুহূর্তের মধ্যে সেখানে উপস্থিত হয়।

কোন স্ট্র্যাটেজিক কারণে গুলি করে বিএনপির মিছিলগুলো স্তব্ধ করে, কোন স্ট্র্যাটেজিক কারণে মানুষ হত্যা করে বিরোধী দলের যে বৈধ আন্দোলন সেটাতে ব্যাহত করে দেয়। তিনি বলেন, এ কথা বলার কোনো অপেক্ষা রাখে না যে, এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, এই ব্যর্থ সরকার এখন রাষ্ট্রকে ব্যর্থ করেছে। এটা একটা ফেল্ড স্টেট। কোথাও তাদের কোনো নিয়ন্ত্রণ নেই, কোথাও কোনো জবাবদিহিতা নেই। আজকে পুলিশকে জবাবদিহি করতে হয় না, অন্যান্য ডিপার্টমেন্টগুলো আছে সেখানে কোনো জবাবদিহি করতে হয় না, চুরি করে, দুর্নীতি করে সেখানে কোনো জবাবদিহি করতে হয় না। এই যে এতোগুলো দুর্নীতির খবর পত্র-পত্রিকায় প্রকাশ হলো, আমরা বললাম তারপরেও সেগুলোর বিষয়ে কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি দুদক। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির উদ্যোগে দলের গুম-খুন ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের পরিবারের সদস্যদের ঈদ সহযোগিতা দিতে এই অনুষ্ঠান হয়।

এ অনুষ্ঠানে গুম হওয়া নেতাকর্মীদের মধ্যে পাঁচ পরিবারের সদস্যদের তারেক রহমানের ঈদ শুভেচ্ছা উপহার তুলে দেন মির্জা ফখরুল। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা আতিকুল রহমান রুম্মন রুম্মন ও নিহত ছাত্রদল নেতা নুরুল আলম নুরুর স্ত্রী সুমি আখতার।

বিএনপি নেতা মীর হেলাল ও স্বেচ্ছাসেবক দলের নাজমুল আহসানের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার, কেন্দ্রীয় নেতা এ টি এম আবদুল বারী ড্যানি, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, ওবায়দুর রহমান চন্দন, আমিরুল ইসলাম খান আলিম, আনিসুর রহমান তালুকদার খোকন, তারিকুল ইসলাম তেনজিং, আবদুস সাত্তার পাটোয়ারি, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান ও আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, চেয়ারপারসনের কার্যালয়ের এ বি এম আবদুস সাত্তার, জেড খান রিয়াজ উদ্দিন নসু, শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদার প্রমুখ।

Continue Reading

Previous: সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় নিন্দা বাংলাদেশের
Next: কুষ্টিয়ায় প্রকৌশলী-শিক্ষা কর্মকর্তাসহ ৬ জনের নামে দুদকের মামলা

Related Stories

  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

July 29, 2026
নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

July 29, 2026
উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

July 29, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

July 29, 2026
নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

July 29, 2026
উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

July 29, 2026
রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

July 29, 2026
দুর্গাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম

দুর্গাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম

July 29, 2026
রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার

রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার

July 29, 2026
গোদাগাড়ীতে ২০ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, জনরোষে বন্ধ কাজ

গোদাগাড়ীতে ২০ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, জনরোষে বন্ধ কাজ

July 29, 2026
যাবজ্জীবন সাজার পরোয়ানা গায়েব, এক বছরেও পৌঁছায়নি শিবগঞ্জ থানায়

যাবজ্জীবন সাজার পরোয়ানা গায়েব, এক বছরেও পৌঁছায়নি শিবগঞ্জ থানায়

July 29, 2026

আরও খবর

  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

July 29, 2026
নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

July 29, 2026
উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

July 29, 2026
রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

July 29, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

217975
Users Today : 1243
This Month : 165490
This Year : 189411
Total Users : 217975
Views Today : 20942
Total views : 779300

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.