Skip to content
July 23, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক
  • শিরোনাম

কেরালায় ১৯ ছাত্রছাত্রীর মধ্যে নোরোভাইরাস শনাক্ত

নিউজডেস্ক February 24, 2023

আলো ডেস্কঃ করোনাভাইরাসের আতঙ্ক এখনো পুরোপুরি কাটেনি। এরইমধ্যে নতুন এক ভাইরাসের আবির্ভাব ঘটছে। তার নাম নোরো। ভারতে কিছু শিশু ইতোমধ্যেই এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। জানা গেছে, কেরালায় ১৯ শিশুর শরীরে নোরোভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগ। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, একই স্কুলের ১৯ শিক্ষার্থী নোরোভাইরাসে আক্রান্ত। এইসব শিক্ষার্থীর মধ্যে একই ধরনের উপসর্গ দেখা গেছে। এ ঘটনার জেরে ওই বিদ্যালয়ের প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত অনলাইনে ক্লাস শুরু হয়েছে। তবে কেরলের স্বাস্থ্য দপ্তর নোরোভাইরাস ছড়িয়ে পড়ার বিষয়ে চিন্তা না করার পরামর্শ দিয়েছে। নোরোভাইরাসের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তারা।

নোরোভাইরাস অত্যন্ত সংক্রামক হিসেবে পরিচিত। শিশু এবং যাদের শরীর দুর্বল ও রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারা প্রধানত এই ভাইরাসে আক্রান্ত হয়। বিশেষজ্ঞরা বলছেন, এই ভাইরাসটি পেটের রোগ সৃষ্টিকারী ভাইরাসের গ্রুপের সদস্য। শিশু ছাড়াও বয়স্করাও আক্রান্ত হচ্ছে এই ভাইরাসে। নোরোভাইরাস প্রধানত পানি ও খাবারের মাধ্যমে শরীরে প্রবেশ করে।

তাছাড়া নোরোভাইরাসে আক্রান্ত কারো সংস্পর্শে আসলেও আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। নোরোভাইরাস সংক্রমণের প্রথম লক্ষণগুলি হ’ল বমি ও ডায়রিয়া। পেট ব্যথা, জ্বর, মাথা ব্যথা শুরু হয় দুই দিন পর। নোরোভাইরাসের লক্ষণগুলো ডায়রিয়ার মতোই। একে স্টম্যাক ফ্লু বা উইন্টার ভমিটিং বাগও বলা হয়।

এই ভাইরাস থেকে কীভাবে নিরাপদ থাকা যায় সে বিষয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, ঘন ঘন হাত ধোয়া, বেশি পানি পান করা ও পরিষ্কার জায়গা থেকে খাবার খাওয়া নরোভাইরাস প্রতিরোধের অন্যতম উপায়। ২০২১ সালে কেরালায় প্রথম নোরোভাইরাস পাওয়া যায়। নোরোভাইরাস ২০২২ সালের মাঝামাঝি কেরালায় যথেষ্ট উদ্বেগ তৈরি করেছিল।

Continue Reading

Previous: শ্রীলঙ্কার বিতর্কিত বিদ্যুৎ প্রকল্পের কাজ পেল আদানি গোষ্ঠী
Next: দ্বিতীয় বছরে গড়ালো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

Related Stories

গোদাগাড়ীতে বাসে ১ কোটি ৫০ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীতে বাসে ১ কোটি ৫০ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার

July 23, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় ৮ঘণ্টা পর স্বাভাবিক হলো সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় ৮ঘণ্টা পর স্বাভাবিক হলো সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ

July 22, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিকের ৩০ টি ওয়ার্ডে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করলেন বৃক্ষ প্রেমিক হায়দার

রাসিকের ৩০ টি ওয়ার্ডে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করলেন বৃক্ষ প্রেমিক হায়দার

July 23, 2026
রাকাব, রাজশাহী জোন-এর শাখা ব্যবস্থাপকগণের সাথে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাকাব, রাজশাহী জোন-এর শাখা ব্যবস্থাপকগণের সাথে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

July 23, 2026
আজ কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন

আজ কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন

July 23, 2026
গোদাগাড়ীতে বাসে ১ কোটি ৫০ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার

গোদাগাড়ীতে বাসে ১ কোটি ৫০ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার

July 23, 2026
গোদাগাড়ীতে চোলাই মদসহ দুইজন আটক, মামলা দায়ের

গোদাগাড়ীতে চোলাই মদসহ দুইজন আটক, মামলা দায়ের

July 23, 2026
প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026

আরও খবর

রাসিকের ৩০ টি ওয়ার্ডে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করলেন বৃক্ষ প্রেমিক হায়দার
  • কৃষি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের ৩০ টি ওয়ার্ডে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করলেন বৃক্ষ প্রেমিক হায়দার

July 23, 2026
রাকাব, রাজশাহী জোন-এর শাখা ব্যবস্থাপকগণের সাথে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাকাব, রাজশাহী জোন-এর শাখা ব্যবস্থাপকগণের সাথে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

July 23, 2026
আজ কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

আজ কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন

July 23, 2026
গোদাগাড়ীতে বাসে ১ কোটি ৫০ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীতে বাসে ১ কোটি ৫০ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার

July 23, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

199139
Users Today : 940
This Month : 146654
This Year : 170575
Total Users : 199139
Views Today : 9768
Total views : 637343

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.