ভ্রাম্যমান প্রতিনিধি
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় কেশরহাট পৌরসভার ব্যবসায়ী ভাই ও বোনেরা! আলহামদুলিল্লাহ, কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন-২০২৬ ইং সম্মানিত ব্যবসায়ী ভাই ও বোনদের উপর আন্তরিক ভালোবাসা, আস্থা ও মূল্যবান ভোটে আমাকে সভাপতি হিসাবে নির্বাচিত করায় মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি।
আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সকল ভোটার, শুভাকাক্সক্ষী, সমর্থক, সহকর্মী এবং নিরলসভাবে পরিশ্রম করা প্রত্যেকের প্রতি, যাদের দোয়া, পরিশ্রম ও সহযোগিতায় এই বিজয় সম্ভব হয়েছে।
আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের। নির্বাচন ছিল একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। আমরা সবাই কেশরহাটের ব্যবসায়ী সমাজের কল্যাণে একসঙ্গে কাজ করতে চাই।
আমি আপনাদের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি, যেন সততা, ন্যায়, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে আমার ওপর অর্পিত এই দায়িত্ব পালন করতে পারি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে কেশরহাট বণিক সমিতির সার্বিক উন্নয়ন, সকল ব্যবসায়ীর ন্যায্য অধিকার ও কল্যাণে আন্তরিকভাবে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঐক্য, সম্প্রীতি ও কল্যাণের পথে পরিচালিত করুন। সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।
মোঃ শরিফুল ইসলাম, সভাপতি (নির্বাচিত), কেশরহাট বাজার বণিক সমবায় সমিতি লিমিটেড।
