Skip to content
October 17, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

কোভিড টিকা সংগ্রহের প্রচেষ্টা জোরদার করতে হবে

নিউজডেস্ক October 30, 2021

সম্পাদকীয়ঃ কোভিড টিকা সংগ্রহের ক্ষেত্রে বাংলাদেশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সরকার নানা উৎস থেকে কোভিড টিকা সংগ্রহের জোর চেষ্টা চালানোর পরও এখনো টিকাদানে পিছিয়ে আছে বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে চার কোটির বেশি লোক করোনা টিকার এক ডোজ পেয়েছেন, যা দেশের মোট জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশ। আর টিকার দুই ডোজ পাওয়া নাগরিকের সংখ্যা দুই কোটির বেশি। রোববার পর্যন্ত ৪ কোটি ২ লাখ ৮৯ হাজার ৪৪৯ জনকে নভেল করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। সব মিলিয়ে ৬ কোটি ৮ লাখ ৮৩ হাজার ৩৬৩ ডোজ টিকা দেওয়া হয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি সরকার সারা দেশে টিকাদান কার্যক্রম শুরু করে। জনসংখ্যার ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্য ঠিক করা হয়েছিল। সে হিসাবে ১৩ কোটি মানুষের জন্য ২৬ কোটি ডোজ টিকার প্রয়োজন হবে। এরপর সরকার ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনার উদ্যোগ নেওয়ায় টিকার সংগ্রহ আরও বাড়াতে হবে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ টিকাদানে পিছিয়ে আছে, এই তথ্য আমাদের জন্য মোটেই স্বস্তিকর নয়। ভারত ইতোমধ্যে ১০০ কোটি ডোজ টিকা দিয়েছে। নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভুটান বাংলাদেশ থেকে এগিয়ে আছে। টিকা সংগ্রহে পিছিয়ে থাকার কারণ, শুরুতে একটি উৎসের ওপর নির্ভরশীল থাকা; ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে তিন কোটি ডোজ টিকা সরবরাহের চুক্তি হয় ২০২০ সালের শেষ দিকে।

যদিও তারা প্রতিশ্রুত টিকা সরবরাহ করতে পারেনি দেশটিতে সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে। ভারত সরকার টিকা রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। পরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পর প্রথম চালান এসেছে সম্প্রতি; বাকি টিকা কবে আসবে, নিশ্চিত করে বলতে পারছে না কোনো পক্ষ। পরবর্তী সময়ে বাংলাদেশ চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্রসহ আরও অনেক দেশ থেকে টিকা সংগ্রহের চেষ্টা করে। এর মধ্যে চীনের সিনোফার্ম থেকেই বেশি টিকা এসেছে। আমরা কোভ্যাক্স ও ফাইজার থেকেও কিছু টিকা পেয়েছি। কিন্তু চাহিদা ও সরবরাহের মধ্যে এখনো যোজন যোজন ফারাক।

অক্টোবরে তিন কোটি ডোজ টিকা আসার কথা ছিল; পেয়েছি অনেক কম। যদিও সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, শিগগিরই প্রচুর পরিমাণ টিকা এসে পৌঁছাবে। বিশেষজ্ঞরা এখনো নিশ্চিত নন যে টিকার কার্যকারিতা কত দিন থাকবে কিংবা বুস্টার ডোজ দেওয়ার প্রয়োজন হবে কি না। যদি এর কার্যকারিতা দীর্ঘস্থায়ীও হয়, বুস্টার ডোজের জন্য প্রস্তুতি নিয়ে রাখতে হবে। আর কার্যকারিতা স্বল্পমেয়াদি হলে দ্রুত বুস্টার ডোজ দিতে হবে। সে ক্ষেত্রে যত দ্রুত সম্ভব লক্ষ্যমাত্রা অনুযায়ী সরকার টিকা সংগ্রহ করার চেষ্টা জোরদার রাখবে এটাই কাম্য।

Continue Reading

Previous: প্রণোদনা জালিয়াতিতে জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে
Next: বিদেশে আটক প্রকৃত বাংলাদেশিদের ব্যাপারে তৎপরতা

Related Stories

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

August 2, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ

দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ

October 16, 2026
রাজশাহীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম ৫৩ সদস্যের কমিটি, নেতৃত্বে তুহিন-শাহিন

রাজশাহীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম ৫৩ সদস্যের কমিটি, নেতৃত্বে তুহিন-শাহিন

October 16, 2026
বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরির ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার ৪ আইফোন, ৩০০ ডলার, ম্যাসেজ বেড ও তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার

বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরির ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার ৪ আইফোন, ৩০০ ডলার, ম্যাসেজ বেড ও তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার

October 16, 2026
গোদাগাড়ীতে পদ্মার ভাঙন এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

গোদাগাড়ীতে পদ্মার ভাঙন এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

October 16, 2026
বারনই নদী পুনরুজ্জীবিত করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বারনই নদী পুনরুজ্জীবিত করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

October 16, 2026
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক

October 16, 2026
বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক হলেন মোঃ আতিকুর রহমান

বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক হলেন মোঃ আতিকুর রহমান

October 15, 2026
তরুণ সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে ‘বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়ন’-এর আত্মপ্রকাশ, নেতৃত্বে কাশেদুর, শাহিন ও ওলিউল্লাহ

তরুণ সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে ‘বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়ন’-এর আত্মপ্রকাশ, নেতৃত্বে কাশেদুর, শাহিন ও ওলিউল্লাহ

October 14, 2026

আরও খবর

দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ

October 16, 2026
রাজশাহীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম ৫৩ সদস্যের কমিটি, নেতৃত্বে তুহিন-শাহিন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম ৫৩ সদস্যের কমিটি, নেতৃত্বে তুহিন-শাহিন

October 16, 2026
বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরির ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার ৪ আইফোন, ৩০০ ডলার, ম্যাসেজ বেড ও তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরির ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার ৪ আইফোন, ৩০০ ডলার, ম্যাসেজ বেড ও তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার

October 16, 2026
গোদাগাড়ীতে পদ্মার ভাঙন এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীতে পদ্মার ভাঙন এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

October 16, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

677612
Users Today : 2296
This Month : 83892
This Year : 649048
Total Users : 677612
Views Today : 7109
Total views : 2708048

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.