Skip to content
July 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

খালেদার চিকিৎসায় বিএমএ’র বিবৃতি দুঃখজনক: ড্যাব

নিউজডেস্ক December 2, 2021

আলো ডেস্ক: লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা ‘বাংলাদেশেই সম্ভব’ বলে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) যে বিবৃতি দিয়েছে, সেটিকে দুঃখজনক বলে উল্লেখ করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

বিএনপিপন্থি চিকিৎসকদের এ সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশিদ বলেছেন, বিএমএর এমন বিবৃতিতে চিকিৎসকদের শপথের ভঙ্গ হয়েছে। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা, বিদেশে সুচিকিৎসা ও তার স্থায়ী মুক্তির দাবিতে ড্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডা. হারুন বলেন, দেশের স্বনামধন্য চিকিৎসকেরা বেগম খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত। তারা বলেছেন, তার চিকিৎসা দেশে আর সম্ভব না, এমনকি পার্শ্ববর্তী দেশগুলোতেও না। তবে এর বিপক্ষে সরকার ও বিএমএর অবস্থান অত্যন্ত দুঃখজনক। বিএমএর বিবৃতির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আমরা চিকিৎসক সমাজ হিসেবে একটা হিপোক্রেটিক শপথ নেই যে, চিকিৎসার ক্ষেত্রে কখনো মিথ্যা বলবো না, অন্যায় করবো না, রোগীর স্বার্থে সবসময় কাজ করবো।

আজকে তারা (বিএমএ) সেই শপথ ভঙ্গ করেছে। অসুস্থ খালেদা জিয়ার বিরুদ্ধে আজকে বিএমএ অবস্থান নিয়েছে। এর আগে গত ২৯ নভেম্বর বিএমএ এক যৌথ বিবৃতিতে জানায়, বেগম খালেদা জিয়ার চিকিৎসা ‘বাংলাদেশেই সম্ভব’। বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা বিশ্বমানের চিকিৎসাসেবা দিতে সক্ষম, তা করোনার সময়ে দৃঢ়ভাবে প্রমাণিত হয়েছে।

কেননা এসময়ে দেশের প্রায় সব জটিল রোগে আক্রান্ত রোগীই দেশেই চিকিৎসা নিয়েছেন। রাজনৈতিক বিবেচনায় না নিয়ে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ীই খালেদা জিয়ার চিকিৎসা চালিয়ে যাওয়া উচিত বলেও ওই বিবৃতিতে উল্লেখ করা হয়। হারুন অর রশিদ আরও বলেন, লিভার সিরোসিস, বাংলাদেশে লিভার ট্রান্সপ্ল্যান্ট পর্যন্ত হয় না।

দুজনকে লিভার ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছিল, তাদের একজন মারা গেছেন, আরেকজনের অবস্থা খুবই খারাপ। আর এটা শুধু বাংলাদেশের চিকিৎসকেরা করেননি, বিদেশ থেকে টিম এসে করেছিল। লিভার সিরোসিসের চিকিৎসা বাংলাদেশে হয়, এটা ভুল তথ্য। সঠিক সময়ে চিকিৎসকদের সংগঠন ড্যাব থেকে তথ্য না দিলে মানুষের মাঝে ভুল বোঝাবুঝি ও গুজবের সৃষ্টি হয়, আপনারা কি গুজবের সুযোগ করে দিচ্ছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে ডা. হারুন বলেন, সঠিক খবর কিন্তু খালেদা জিয়ার চিকিৎসকেরাই দিয়েছেন।

যা বিশ্বাসযোগ্য। ড্যাব যদি সব তথ্য দেয় তাহলে বিভ্রান্তি তৈরি হবে। খালেদা জিয়ার চিকিৎসায় দেশের বাইরে থেকে চিকিৎসক আনার কথা বলা হয়েছে এবং টিপসটা ভারতে করা যায় বলা হচ্ছে, এ বিষয়ে ভাবনা জানতে চাইলে ড্যাব সভাপতি বলেন, ওবায়দুল কাদেরের (আওয়ামী লীগ সাধারণ সম্পাদক) চিকিৎসার জন্য তো বাইরে থেকে চিকিৎসক আনা হয়েছিল, এরপরও তাকে কেন বাইরে নেওয়া হলো।

কারণ চিকিৎসার জন্য যা প্রয়োজন তার সব বাংলাদেশে নেই। বাংলাদেশে হার্টের অপারেশন হয়, এনজিও প্লাস্টিক হয়, এনজিওগ্রাম হয়। বাংলাদেশে হার্টের কাজ হয় না এমন কোনো কিছু নেই। তারপরও ওনাকে বিদেশে নেওয়া হলো।

তিনি বলেন, বিশেষজ্ঞরা বলেছেন- খালেদা জিয়ার যে চিকিৎসা প্রয়োজন সেটা ইংল্যান্ড, আমেরিকা, জামার্নিতেও সব জায়গায় হয় না। এটা সম্পূর্ণ একটা টিম ওয়ার্ক। আমরা চিকিৎসক আনলাম, পরে দেখা গেল তিনি বলছেন যে আমি একা পারবো না।

তাই আমরা মনে করছি, যারা বলছেন তার চিকিৎসা দেশে হতে পারে সেটা আসলেই ভুল। সংবাদ সম্মেলনে ড্যাব মহাসচিব ডা. মো. আবদুস সালামসহ সংগঠনটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

Continue Reading

Previous: বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীকে বন্ধুর ছুরিকাঘাত
Next: বিভিন্ন সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ: বিআইডিএস

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

পিপিআর প্রতিরোধে বাঘায় বাড়ি বাড়ি টিকাদান, সচেতনতামূলক পরামর্শও প্রদান

পিপিআর প্রতিরোধে বাঘায় বাড়ি বাড়ি টিকাদান, সচেতনতামূলক পরামর্শও প্রদান

July 26, 2026
রাজশাহীর গোদাগাড়ীতে রাতের আঁধারে ফলগাছ কেটে নাশকতা, কৃষকের মাথায় হাত

রাজশাহীর গোদাগাড়ীতে রাতের আঁধারে ফলগাছ কেটে নাশকতা, কৃষকের মাথায় হাত

July 26, 2026
তানোরে ১৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তানোরে ১৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

July 26, 2026
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন

July 25, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
গোদাগাড়ীতে ওয়াসা (চায়না) পানি প্রকল্প পরিদর্শনে স্থানীয় সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান

গোদাগাড়ীতে ওয়াসা (চায়না) পানি প্রকল্প পরিদর্শনে স্থানীয় সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026
রাজশাহীতে ব্যবসায়ীর টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

রাজশাহীতে ব্যবসায়ীর টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

July 25, 2026

আরও খবর

পিপিআর প্রতিরোধে বাঘায় বাড়ি বাড়ি টিকাদান, সচেতনতামূলক পরামর্শও প্রদান
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পিপিআর প্রতিরোধে বাঘায় বাড়ি বাড়ি টিকাদান, সচেতনতামূলক পরামর্শও প্রদান

July 26, 2026
রাজশাহীর গোদাগাড়ীতে রাতের আঁধারে ফলগাছ কেটে নাশকতা, কৃষকের মাথায় হাত
  • কৃষি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীর গোদাগাড়ীতে রাতের আঁধারে ফলগাছ কেটে নাশকতা, কৃষকের মাথায় হাত

July 26, 2026
তানোরে ১৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

তানোরে ১৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

July 26, 2026
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন

July 25, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

207979
Users Today : 362
This Month : 155494
This Year : 179415
Total Users : 207979
Views Today : 3468
Total views : 689409

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.