Skip to content
October 2, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

গ্যাসের বৈষম্যমূলক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ বিডার

নিউজডেস্ক April 17, 2025

আলো ডেস্ক

দেশে নতুন বিনিয়োগের পরিবেশকে বাধাগ্রস্ত করতে পারে— এমন আশঙ্কা থেকে গ্যাসের বৈষম্যমূলক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

মঙ্গলবার (১৫ এপ্রিল) এ বিষয়ে বিডা একটি চিঠি পাঠিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি)।

চিঠিতে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উল্লেখ করেন, গত ১৩ এপ্রিল বিইআরসি ঘোষিত নতুন গ্যাসমূল্য কাঠামোতে বিদ্যমান গ্রাহকদের তুলনায় নতুন বিনিয়োগকারীদের প্রতি ঘনমিটার গ্যাসের জন্য ৩৩ শতাংশ বেশি মূল্য দিতে হবে। এই বৈষম্য নতুন বিনিয়োগ নিরুৎসাহিত করবে এবং প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলবে বলে চিঠিতে সতর্ক করেন তিনি।

বিডার চেয়ারম্যান আরও বলেন, “বিনিয়োগকারীরা ইতোমধ্যে এই সিদ্ধান্তকে বৈষম্যমূলক ও প্রতিযোগিতার পরিপন্থি হিসেবে দেখছেন এবং এর বিরোধিতা করছেন। এ ধরনের মূল্যনীতি দেশের প্রত্যাশিত বৈদেশিক বিনিয়োগ প্রবাহকে ব্যাহত করতে পারে।”

তিনি জানান, সরকারের ভর্তুকি হ্রাস নীতির প্রতি বিডা সমর্থন জানালেও, সেই প্রক্রিয়াটি যেন সার্বজনীন ও বৈষম্যহীন হয়— তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে চিঠিতে।

বিডার চেয়ারম্যান চিঠিতে সাম্প্রতিক ‘বাংলাদেশ বিনিয়োগ সামিট ২০২৫’-এর প্রসঙ্গ টেনে বলেন, ৪০টি দেশ থেকে আসা প্রায় ৪৫০ জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন। অনেকেই সমঝোতা স্মারক ও বিনিয়োগ প্রতিশ্রুতি দিয়েছেন। “সামিটের পরপরই এ ধরনের বৈষম্যমূলক গ্যাস মূল্য বৃদ্ধির ঘোষণা বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক বার্তা দেবে,” মন্তব্য করেন তিনি।

বিশেষজ্ঞরা মনে করছেন, দীর্ঘমেয়াদে একটি স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক গ্যাসমূল্য কাঠামোই দেশে টেকসই বিনিয়োগ বৃদ্ধির প্রধান সহায়ক হতে পারে।

Continue Reading

Previous: সরকারি সফরে পরিবার নিয়ে বিদেশ যেতে পারবেন না কর্মকর্তারা
Next: অনলাইন জুয়ার বিস্তার রোধে হাইকোর্টে রিট

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল সেমিনারে অংশগ্রহণকারীদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল সেমিনারে অংশগ্রহণকারীদের সৌজন্য সাক্ষাৎ

October 1, 2026
রাসিক কর্মচারী মোঃ গিয়াসুজ্জামানের মৃত্যুতে প্রশাসকের শোক

রাসিক কর্মচারী মোঃ গিয়াসুজ্জামানের মৃত্যুতে প্রশাসকের শোক

October 1, 2026
আজ “দৈনিক রাজশাহীর আলো” পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী, ১৭ তম বর্ষে পদার্পণ।

আজ “দৈনিক রাজশাহীর আলো” পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী, ১৭ তম বর্ষে পদার্পণ।

October 1, 2026
রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো সামারি কোর্ট কার্যক্রম পরিচালিত

রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো সামারি কোর্ট কার্যক্রম পরিচালিত

October 1, 2026
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

October 1, 2026
রাসিক প্রশাসকের নির্দেশনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ

রাসিক প্রশাসকের নির্দেশনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ

September 30, 2026
মান্দা উপজেলায় সাংবাদিকদের সঙ্গে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্যের মতবিনিময়

মান্দা উপজেলায় সাংবাদিকদের সঙ্গে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্যের মতবিনিময়

September 30, 2026
হড়গ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, হাইকোর্টে মামলা চলমান, ভোট নিয়ে প্রশ্ন

হড়গ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, হাইকোর্টে মামলা চলমান, ভোট নিয়ে প্রশ্ন

September 30, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল সেমিনারে অংশগ্রহণকারীদের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল সেমিনারে অংশগ্রহণকারীদের সৌজন্য সাক্ষাৎ

October 1, 2026
রাসিক কর্মচারী মোঃ গিয়াসুজ্জামানের মৃত্যুতে প্রশাসকের শোক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক কর্মচারী মোঃ গিয়াসুজ্জামানের মৃত্যুতে প্রশাসকের শোক

October 1, 2026
আজ “দৈনিক রাজশাহীর আলো” পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী, ১৭ তম বর্ষে পদার্পণ।
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

আজ “দৈনিক রাজশাহীর আলো” পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী, ১৭ তম বর্ষে পদার্পণ।

October 1, 2026
রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো সামারি কোর্ট কার্যক্রম পরিচালিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো সামারি কোর্ট কার্যক্রম পরিচালিত

October 1, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

600675
Users Today : 1494
This Month : 6955
This Year : 572111
Total Users : 600675
Views Today : 5562
Total views : 2220626

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.