আলো ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাত লাখ ১৫ হাজার ভারতীয় জাল রুপিসহ বজলার রহমান বজু (৫৫) নামের একজনকে আটক করেছে র্যাব। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মনাকষা বাজারের অনিক স্কুলের উত্তর পাশের আম বাগানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বজু উপজেলার মনাকষা ইউনিয়নের টোকনা গ্রামের মৃত জুন্নুর রহমানের ছেলে। র্যাবের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির জানান, গোপন খবরের ভিত্তিতে ওই এলাকার আম বাগানে অভিযান চালানো হয়।
এ সময় সাত লাখ পনের হাজার ভারতীয় জাল রুপিসহ তাকে হাতেনাতে আটক করা হয়। মামলা দিয়ে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
