Skip to content
October 20, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

চেক ডিজঅনার মামলা: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি ১ ডিসেম্বর

নিউজডেস্ক November 28, 2022

আলো ডেস্ক: কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ঋণ আদায়ের জন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা করতে পারবে না মর্মে দেওয়া হাইকোর্টের রায়ের বিষয়ে শুনানির জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিয়মিত ও পূর্নাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন চেম্বার জজ আদালত। এ বিষয়ে আপিল বিভাগে শুনানির জন্য আগামী বৃহস্পতিবার দিন ঠিক করেছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংকের পক্ষের আইনজীবী সাইফুজ্জামান তুহিন। ব্র্যাক ব্যাংকের পক্ষে করা আপিল আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহীমের চেম্বার জজ আদালত এ আদেশ দেন। আদালতে ব্র্যাক ব্যাংকের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল আবু মহোম্মদ (এএম) আমিন উদ্দিন।

এর আগে গত ২৩ নভেম্বর হাইকোর্ট এক রায়ে এখন থেকে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ঋণ আদায়ের জন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা করতে পারবে না মর্মে রায় ঘোষণা করেন। ওইদিন রায়ে বলা হয়েছে, এ ক্ষেত্রে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ঋণ আদায়ের জন্য শুধু ২০০৩ সালের অর্থঋণ আইনের বর্ণিত উপায়ে অর্থঋণ আদালতে মামলা করতে পারবে। বর্তমানে আদালতে চলমান ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের করা সব চেক ডিজঅনার মামলার কার্যক্রম বন্ধ থাকবে। অন্যদিকে এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার কথা জানিয়ে ছিলেন ব্র্যাক ব্যাংকের আইনজীবী সাইফুজ্জামান তুহিন।

ঋণ আদায়ের জন্য এক ব্যক্তির বিরুদ্ধে বেসরকারি ব্র্যাক ব্যাংকের চেক ডিজঅনার মামলা বাতিল করে গত ২৩ নভেম্বর হাইকোর্টের বিচারপতি মো. আশরাফুল কামালের একক বেঞ্চ এ রায় দেন। আইনজীবীরা জানান, রায়ে আদালত বলেছেন, ব্যাংক ঋণের বিপরীতে যে চেক নিচ্ছে সেটা জামানত, বিনিময়যোগ্য দলিল নয়। জামানত হিসেবে রাখা সেই চেক দিয়ে চেক ডিজঅনার মামলা করা যাবে না। তারা আরও জানান, চেক ডিজঅনার মামলায় দণ্ডিত এক ব্যক্তির আপিলের চূড়ান্ত শুনানি শেষে ওই ব্যক্তির আপিল গ্রহণ করে সাজাও বাতিল করেন আদালত। আদালত বলেন, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ একটি চুক্তির মাধ্যমে নেওয়া হয়ে থাকে।

ব্যাংকের কিছু দুর্নীতিবাজ অসাধু কর্মকর্তা নিজেদের স্বার্থে তাদের গোপন এজেন্ডা বাস্তবায়নে চেকের অপব্যবহার করে মামলা করে থাকেন।তাদের ব্যবহার দাদন ব্যবসায়ীদের মতো। আদালত আরও বলেন, ঋণের বিপরীতে ব্ল্যাংক চেক নেওয়াটাই বেআইনি। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে এ বেআইনি কাজ করে আসছে। রায়ে হাইকোর্ট নিম্ন আদালতের প্রতি নির্দেশনা দিয়ে বলেন, আজ থেকে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যদি চেক ডিজঅনার মামলা করে তাহলে আদালত তা সরাসরি খারিজ করে দেবেন।

একই সঙ্গে তাদের ঋণ আদায়ের জন্য অর্থঋণ আদালতে পাঠিয়ে দেবেন। আদালত বলেন, ব্যাংক হওয়ার কথা ছিল গরিবের বন্ধু, কিন্তু তা না হয়ে ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান গরিবের রক্ত চুষছে। এটা হতে পারে না। যারা হাজার কোটি টাকা ঋণ নিয়ে খেলাপি হচ্ছে ব্যাংকগুলো তাদের ঋণ মওকুফ করে দেওয়ার কথা শুনি। কিন্তু কোনো গরিবের ঋণ মওফুফ করার কথা কোনোদিন শুনিনি। আদালত আরও বলেন, নীলকর চাষিদের মতো, দাদন ব্যবসায়ীদের মতো যেনতেন ঋণ আদায় করাই ব্যাংকগুলোর লক্ষ্য। লোন আদায়ের জন্য অর্থঋণ আইনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান মামলা না করে চেক ডিজঅনার মামলা করছে।

এ কারণে আমাদের ক্রিমিনাল সিস্টেম প্রায় অকার্যকর হয়ে গেছে। তাই এখন থেকে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান শুধু অর্থঋণ আদালতে মামলা করতে পারবে। অন্য কোনো আইনে নয়। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি হাইকোর্টের রায়ের আলোকে নির্দেশনা জারি করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়াও সব প্রকার ঋণের বিপরীতে ইন্স্যুরেন্স কাভারেজ দিতে কেন্দ্রীয় ব্যাংকে নির্দেশনা দেওয়া হয়েছে। ২০১১ সালের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সেলিমগঞ্জের বরাইল মধ্যপাড়ার ক্ষুদ্র ব্যবসায়ী মোহাম্মদ আলী ব্র্যাক ব্যাংক থেকে চার লাখ টাকা ঋণ নেন। পরে ৩৬ কিস্তির মধ্যে ২২ কিস্তি দিয়েছেন।

কিন্তু পরবর্তীসময়ে কিস্তি জমা দিতে না পেরে দুই লাখ ৯৫ হাজার ৯০৪ টাকার চেক দেন। কিন্তু এ চেক ডিজঅনার হওয়ায় ব্র্যাক ব্যাংক ২০১৫ সালের ২৭ জুলাই মামলা করে। এ মামলায় ২০১৬ সালের ২০ জুন মোহাম্মদ আলীকে বিচারিক আদালত ৬ মাসের সাজা ও দুই লাখ ৯৫ হাজার ৯০৪ টাকা জরিমানা করেন। আইনজীবী আব্দুল্লা আল বাকী জানান, ওই রায়ের বিরুদ্ধে ২০১৮ সালে হাইকোর্টে আপিল করেন মোহাম্মদ আলী। ওই আপিলের শুনানি শেষে গতকাল সোমবার রায় দেন হাইকোর্ট। রায়ে আপিল গ্রহণ করে তাকে ৬ মাসের সাজা থেকে খালাস দেওয়া হয়েছে। পাশাপাশি মোহাম্মদ আলীকে ৫০ শতাংশ তথা এক লাখ ৪৮ হাজার টাকা ১০ দিনের মধ্যে দিতে ব্যাংককে নির্দেশ দেন আদালত।

Continue Reading

Previous: কলেজছাত্রীর নগ্ন ভিডিও করে চাঁদা দাবি, কারাগারে প্রেমিকসহ ৩
Next: ২ ও ৫ টাকার নতুন নোট আসছে

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

October 19, 2026
রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

October 19, 2026
রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

October 19, 2026
বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

October 19, 2026
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

October 19, 2026
এফিডেভিট

এফিডেভিট

October 18, 2026
দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

October 18, 2026
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

October 18, 2026

আরও খবর

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

October 19, 2026
রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

October 19, 2026
রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

October 19, 2026
বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

October 19, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

695975
Users Today : 2917
This Month : 102255
This Year : 667411
Total Users : 695975
Views Today : 15830
Total views : 2808510

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.