Skip to content
October 9, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি
  • স্লাইড

জন্মের সময়ই শিশুর মাথায় থাকে লাখ টাকা ঋণ: নজরুল

নিউজডেস্ক September 23, 2023

আলো ডেস্কঃ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আজ দেশের মানুষের চরম দুঃসময়। একটি শিশু জন্মগ্রহণ করে ১ লাখ টাকার মতো ঋণ মাথায় নিয়ে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১ টায় আনুষ্ঠানিকভাবে নগরের বঙ্গব্ন্ধু উদ্যান থেকে বরিশাল বিভাগে বিএনপির এক দফার দাবিতে রোড মার্চ উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন নজরুল ইসলাম।

নজরুল ইসলাম বলেন, একটি ডিমের দাম ১৬ টাকা, ৫০ টাকা সের ভাঙা ও পোকা খাওয়া চালও পাওয়া যায় না। সব জিনিসের দাম বেশি। নির্দিষ্ট নিম্ন আয়ের মানুষ হালাল উপার্জন করে জীবিকা নির্বাহ করতে পারছে না। আর এসব অনাচারের বিরুদ্ধে কথা বলতে গেলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটার নাম বদলে এখন করা হয়েছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, সেই আইনে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, শিশু, নারী ও সাংবাদিকদের গ্রেফতার করা হয় এবং তাদের শাস্তি দেওয়া হয়। আর অন্য দিকে সাগর রুনির মতো নামকরা সাংবাদিক নিহত হয়েছেন, কিন্তু তাদের মামলায় চার্জশিট পর্যন্ত দেওয়া হয় না। একশত বারেরও বেশি সময় দেওয়া হয়েছে। দেশের ভবিষ্যত রক্ষা করার জন্য এই অবস্থা থেকে দেশ ও দেশের মানুষকে মুক্ত করতে হবে।

এ সময় নজরুল ইসলাম খান আরও বলেন, আজ মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করে কিছু কিছু মানুষ বড়লোক হয়েছে, কোটিপতি হয়েছে, শত শত কোটি টাকার মালিক হয়েছে। আর সাধারণ মানুষ শেষ হয়ে যাচ্ছে। আজ বাংলাদেশের এই অবস্থা থেকে দেশকে মুক্ত করার লক্ষ্যে খালেদা জিয়া ও তারেক রহমানের পরামর্শে আমরা বিএনপি এবং দেশের সব রাজনৈতিক দল একদফা দাবির আন্দোলন করছি।

সরকারকে পদত্যাগ করতে হবে। অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে একটা নির্দলীয় সরকার গঠন করতে হবে। আর এই দাবিতে সারা দেশের মানুষ রোডমার্চ সভা, সমাবেশ, মিটিং করছে। যার অংশ হিসেবে আজ বরিশালে জনতার ভিড়। বড় আন্দোলনের প্রস্তুতি হিসেবে এই রোডমার্চ করা হচ্ছে বলেও উল্লেখ করেন এই নেতা।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, বরিশাল বিভাগের এই রোড মার্চের মাধ্যমে আমরা জনগণকে একত্রিত করে বর্তমান অবৈধ সরকারের শেখ হাসিনাকে দেখিয়ে দেব বাংলাদেশের জনগণ তাকে আর চায় না।  তাকে পদত্যাগ করতে হবে।

তিনি বলেন, বরিশালের এই রোডমার্চের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে তুমুল আন্দোলন গড়ে তোলা হবে যেন এই সরকারের পতন ঘটে।

সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মো. মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যার বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার শাহজাহান ওমর, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, রোড মার্চ সমন্বয়কারী আকন কুদ্দুসুর রহমান ও মহাবুবুল হক নান্নুসহ স্থানীয় বিএনপি নেতারা।

সুত্র- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Continue Reading

Previous: নতুন সিনেমায় জ্যোতিকা জ্যোতি
Next: তাইওয়ানকে ঘিরে চীনের নজিরবিহীন সামরিক মহড়া

Related Stories

হারিয়েছে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হারিয়েছে

October 8, 2026
’শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে অর্জিত বিশেষ সম্মাননা রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

’শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে অর্জিত বিশেষ সম্মাননা রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসক

October 8, 2026
ভিসিকে পদত্যাগে বাধ্য করার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ভিসিকে পদত্যাগে বাধ্য করার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

October 8, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

হারিয়েছে

হারিয়েছে

October 8, 2026
’শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে অর্জিত বিশেষ সম্মাননা রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসক

’শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে অর্জিত বিশেষ সম্মাননা রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসক

October 8, 2026
ভিসিকে পদত্যাগে বাধ্য করার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

ভিসিকে পদত্যাগে বাধ্য করার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

October 8, 2026
কারাতে জুনিয়র ন্যাশনাল পর্যায়ে খেলার জন্য চুড়ান্ত ভাবে মনোনীত হয়েছে সাংবাদিক পুত্র জিম

কারাতে জুনিয়র ন্যাশনাল পর্যায়ে খেলার জন্য চুড়ান্ত ভাবে মনোনীত হয়েছে সাংবাদিক পুত্র জিম

October 8, 2026
বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, মাঠে প্রশাসনের প্রচার

বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, মাঠে প্রশাসনের প্রচার

October 8, 2026
’শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ স্বীকৃতিস্বরূপ পুরস্কার পেল রাজশাহী সিটি কর্পোরেশন

’শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ স্বীকৃতিস্বরূপ পুরস্কার পেল রাজশাহী সিটি কর্পোরেশন

October 7, 2026
রাজশাহীতে বাড়ির দেয়াল ভাঙার অভিযোগ, এনসিপি নেতার দাবি ‘স্কুলের জায়গা’

রাজশাহীতে বাড়ির দেয়াল ভাঙার অভিযোগ, এনসিপি নেতার দাবি ‘স্কুলের জায়গা’

October 7, 2026
দুর্গাপুরে ডেঙ্গু প্রতিরোধে উঠান বৈঠক ও মশারি বিতরণ

দুর্গাপুরে ডেঙ্গু প্রতিরোধে উঠান বৈঠক ও মশারি বিতরণ

October 7, 2026

আরও খবর

হারিয়েছে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হারিয়েছে

October 8, 2026
’শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে অর্জিত বিশেষ সম্মাননা রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

’শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে অর্জিত বিশেষ সম্মাননা রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসক

October 8, 2026
ভিসিকে পদত্যাগে বাধ্য করার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ভিসিকে পদত্যাগে বাধ্য করার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

October 8, 2026
কারাতে জুনিয়র ন্যাশনাল পর্যায়ে খেলার জন্য চুড়ান্ত ভাবে মনোনীত হয়েছে সাংবাদিক পুত্র জিম
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কারাতে জুনিয়র ন্যাশনাল পর্যায়ে খেলার জন্য চুড়ান্ত ভাবে মনোনীত হয়েছে সাংবাদিক পুত্র জিম

October 8, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

634450
Users Today : 3960
This Month : 40730
This Year : 605886
Total Users : 634450
Views Today : 28072
Total views : 2434547

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.