স্টাফ রিপোর্টার
রাজশাহীর দুর্গাপুরে ইটবোঝাই ট্রলির চাপায় সাদিকুল ইসলাম (৩) নামে এক শিশুর হাত-পা বিচ্ছিন্ন হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। রোববার (৭ জুন) সকাল ৯টার দিকে উপজেলার কয়ামাজমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আহত শিশু সাদিকুল জেলার বাগমারা উপজেলার তাহেরপুর এলাকার হরিতলা গ্রামের খুরশীদের ছেলে। সে তার মায়ের সাথে নানাবাড়িতে বেড়াতে এসে বাড়ি ফেরার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগতির একটি ইটবোঝাই ট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে শিশুটির একটি হাত ও পা বিছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাকে আইসিইউতে রাখা হয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রলিটি আটক করে চালককে মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
দুর্গাপুর থানার ওসি পঞ্চনন্দ সরকার জানান, ঘটনার পর ট্রলি চালককে আটক করা হয়েছে। এঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
