Skip to content
July 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

তিন মাসেও স্বাস্থ্য খাতে সুপারিশ বাস্তবায়ন নেই

নিউজডেস্ক August 4, 2025

আলো ডেস্ক

বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের এই সন্ধিক্ষণে নীতিনির্ধারণ ও জনস্বাস্থ্য খাতের শীর্ষ কণ্ঠগুলো একত্রিত হয়ে স্বাস্থ্য খাত সংস্কারের পরিকল্পনা থেকে বাস্তবায়নের পথে দ্রুত এগিয়ে যাওয়ার জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদন দাখিল একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হলেও গত তিন মাসে তা বাস্তবায়নে কোনও গুরুত্বপূর্ণ পদক্ষেপ দেখা যায়নি।

রবিবার (৩ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে যৌথভাবে এক নীতি সংলাপের আয়োজন করে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) , ইউএইচসি ফোরাম এবং ইউনিসেফ।

এতে জনস্বাস্থ্য, নীতিগত গবেষণা, সাবেক সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম প্রতিনিধিসহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা অংশ নেন। আলোচনায় মতামত দেন— ড. আমিনুল হাসান, ড. ফিদা মেহরান, অধ্যাপক এম.এ. ফয়েজ, ড. সৈয়দ লিয়াকত আলী, ড. সৈয়দ আকরাম হোসেন, ড. সৈয়দ আবদুল হামিদ, ড. জাকির হোসেন, ড. সৈয়দ রুবায়েত, ড. আবুল কালাম আজাদ, ড. মোশতাক হোসেন, সাংবাদিক শিশির মোরল, ড. মোহিবুল্লাহ, শায়লা পুরভিন, ড. সাইহা মারজিয়া, ড. ইমরান আহমেদ চৌধুরী, আবদুল হাকিম মজুমদার এবং শাদাব মাহমুদ।
তারা সম্মিলিতভাবে দেশের বর্তমান স্বাস্থ্য প্রশাসনের চিত্র, কাঠামোগত দুর্বলতা এবং স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের ধীরগতির বিশ্লেষণ উপস্থাপন করেন। আলোচনায় অংশগ্রহণকারীরা একমত হন— সংস্কার কমিশনের প্রতিবেদন দাখিল একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হলেও গত তিন মাসে তা বাস্তবায়নে কোনও গুরুত্বপূর্ণ পদক্ষেপ দেখা যায়নি। বর্তমানে যেসব কার্যক্রম চলছে, তা মূলত খাতের টেকসই উন্নয়নের দিকে মনোযোগী। কিন্তু কাঠামোগত সংস্কারের বিষয়গুলো এখনও উপেক্ষিত।

পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান আলোচনা পর্বের সূচনা বক্তব্যে বলেন, স্বাস্থ্য খাত সংস্কার কমিশন একটি গুরুত্বপূর্ণ ভিত্তি স্থাপন করলেও দৃশ্যমান অগ্রগতির অনুপস্থিতি আবারও অতীতের মতো গুরুত্বপূর্ণ নীতিপরামর্শ উপেক্ষিত হয়ে পড়ার শঙ্কা তৈরি করছে। তিনি জোর দিয়ে বলেন, মূল লক্ষ্য হওয়া উচিত—স্বাস্থ্য খাত সংস্কারের যে গতি তৈরি হয়েছে, তা যেন হারিয়ে না যায়। বাস্তবভিত্তিক অগ্রাধিকারগুলো যেন দ্রুত চিহ্নিত ও বাস্তবায়িত হয়। তার আহ্বানটি ছিল স্পষ্ট— সংস্কার কেবল কল্পনা নয়, এটিকে বাস্তবে রূপ দিতে হবে।

আলোচনায় অনেকেই জোর দিয়ে বলেন, একটি সুস্পষ্ট ট্রানজিশন প্ল্যান, একটি সময়সীমাবদ্ধ ও ক্ষমতাসম্পন্ন স্বাস্থ্য সংস্কার টাস্কফোর্স গঠন জরুরি— যা আইনি, আর্থিক এবং প্রাতিষ্ঠানিক স্তরে সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নের জন্য কার্যকর ভিত্তি হিসেবে কাজ করবে। এই টাস্কফোর্স হবে দৃষ্টিভঙ্গি ও বাস্তবতার মাঝে সংযোগের সেতুবন্ধন। আলোচনায় আরও উঠে আসে কিছু কাঠামোগত চ্যালেঞ্জ—প্রতিষ্ঠানগত দায়িত্বে দ্বৈততা, জরুরি চিকিৎসা ব্যবস্থার ঘাটতি, জাতীয় স্বাস্থ্য অর্থায়ন কৌশলের অনুপস্থিতি, এবং স্বাস্থ্য খাতে সরকারি বাজেট বরাদ্দের ঘাটতি। সমতাভিত্তিক সেবা প্রদান, প্রজনন স্বাস্থ্য, চিকিৎসা প্রদানকারীদের নিরাপত্তা এবং স্বাস্থ্য-সচেতনতা বৃদ্ধিকে গুরুত্ব দিতে হবে বলে বক্তারা মত দেন। প্রকৃত সংস্কার কেবল কারিগরি দক্ষতার বিষয় নয়—এটি শক্তিশালী রাজনৈতিক নেতৃত্ব এবং প্রতিশ্রুতিরও দাবি রাখে। রাজনৈতিক মালিকানা ও যথাযথ বাজেট বরাদ্দ ছাড়া, ভালো পরিকল্পনাগুলোও থমকে যাওয়ার ঝুঁকিতে থাকে। অংশগ্রহণকারীরা একটি নাগরিক সমাজভিত্তিক সংস্কার প্ল্যাটফর্ম গঠনের প্রয়োজনীয়তার পাশাপাশি ধারাবাহিক যোগাযোগ রক্ষার ওপরও জোর দেন— যাতে করে সংস্কার প্রক্রিয়ার গতি অব্যাহত রাখা যায় এবং জবাবদিহি নিশ্চিত হয়।

সমাপনী বক্তব্যে ড. হোসেন জিল্লুর রহমান জাতীয় রূপান্তরের ফ্রেমওয়ার্ক হিসেবে উদ্ভাবিত জুলাই চার্টারে স্বাস্থ্য খাত সংস্কারকে সুস্পষ্টভাবে অন্তর্ভুক্ত করার গুরুত্ব পুনর্ব্যক্ত করেন। তিনি দুটি সমান্তরাল পথে অগ্রসর হওয়ার আহ্বান জানান— একদিকে অগ্রাধিকার খাতে কার্যকর পদক্ষেপ, অপরদিকে বৃহত্তর জনসচেতনতা এবং রাজনৈতিক সমর্থন তৈরির জন্য জোরালো অ্যাডভোকেসি। আলোচনার শেষভাগে স্পষ্টভাবে প্রতিফলিত হয় যে, পর্যালোচনার সময়সীমা দ্রুত শেষ হচ্ছে এবং গুণগত, সমতাভিত্তিক ও জবাবদিহিমূলক স্বাস্থ্যখাতের জন্য একটি সমন্বিত, বহু-পক্ষীয় প্রয়াস এখন অত্যাবশ্যক।

Continue Reading

Previous: জুলাই সনদ নিয়ে আরও মতামত চায় ঐকমত্য কমিশন
Next: নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদের উদ্বোধন প্রধান উপদেষ্টার

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026
দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

July 21, 2026
রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

July 21, 2026
মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

July 21, 2026
কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

July 21, 2026

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

194039
Users Today : 1010
This Month : 141554
This Year : 165475
Total Users : 194039
Views Today : 5957
Total views : 605419

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.