Skip to content
July 17, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

নিউজডেস্ক May 26, 2025

সংগৃহীত

আলো ডেস্ক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সোমবার (২৬ মে) আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক মার্কিন কমিশনের (ইউএসসিআইআরএফ) সভাপতি স্টিফেন শ্নেক রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে এলে একথা বলেন ড. মুহাম্মদ ইউনূস।

তাদের আলোচনায় বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার অবস্থা, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান, অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা, প্রস্তাবিত সংবিধান সংশোধন এবং চলমান রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে ধর্মের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং ১৭ কোটি ১০ লাখ মানুষের দেশে ধর্মীয় সম্প্রীতি নিশ্চিতকরণে সরকারের আত্মোৎসর্গের কথা পুনর্ব্যক্ত করেন। সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগের বিষয়ে প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক সাংবাদিকদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে এবং পরিস্থিতি সরেজমিনে দেখার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতির ওপর জোর দেন।

তিনি বলেন, যে কোনও সাংবাদিক, যে কোনও সময় বাংলাদেশ সফর করতে পারেন। অভ্যুত্থানের পর অনেকেই এসেছেন। জুলাইয়ের গণঅভ্যুত্থানকে কলঙ্কিত করা এবং পরবর্তী সময়গুলোতে সংখ্যালঘুদের অধিকার ক্ষুণ্ন করার লক্ষে পরিকল্পিত মিথ্যা তথ্য প্রচারণায় উদ্বেগ প্রকাশ করেন ড. ইউনূস।

তিনি দক্ষিণ এশিয়ার গণমাধ্যমসহ বাইরের বিভিন্ন জায়গা থেকে এই অভ্যুত্থানকে ইসলামি চরমপন্থী আন্দোলন হিসেবে চিহ্নিত করার ব্যাপক প্রচেষ্টার কথা তুলে ধরেন।

দক্ষিণ এশিয়ায় সংখ্যালঘুদের লক্ষ্য করে সহিংসতা এবং ফিলিস্তিনে গণহত্যা অভ্যন্তরীণভাবে উত্তেজনা বাড়িয়ে তুলেছে উল্লেখ করে তিনি বলেন, আমরা দেশে ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় কঠোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। শ্নেক সংস্কার কমিশনের কার্যক্রম এবং আন্দোলনের পরে প্রস্তাবিত সাংবিধানিক পরিবর্তনগুলো সম্পর্কে খোজ নেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, সংবিধান সংশোধন বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘুদের অধিকার সমুন্নত রাখবে। প্রস্তাবিত সংশোধনী নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে ঐকমত্য কমিশন। সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর মতো সমান অধিকার ভোগ করতে থাকবে।

ড. ইউনূস মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর দুর্দশা এবং তাদের দীর্ঘায়িত নির্যাতনের বিষয়টি তুলে ধরতে ইউএসসিআইআরএফের সমর্থন কামনা করেন।

তিনি উল্লেখ করেন, তার অনুরোধের পরিপ্রেক্ষিতে সেপ্টেম্বরে রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের একটি বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, আমাদের এই সংকটের সমাধান করতে হবে। যত তাড়াতাড়ি হবে, ততই মঙ্গল। রোহিঙ্গা ক্যাম্পে বেড়ে ওঠছে বিক্ষুব্ধ তরুণ প্রজন্ম। তাদের আশার আলো দেখাতে হবে।

Continue Reading

Previous: কেউ যেন গুমের শিকার না হয়, তারেক রহমানের আহ্বান
Next: জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরি সম্ভব: অধ্যাপক আলী রীয়াজ

Related Stories

আমাদের কন্যাসন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ডেপুটি স্পিকার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

আমাদের কন্যাসন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ডেপুটি স্পিকার

July 7, 2026
প্রবাসী আয়ে নেতিবাচক প্রবৃদ্ধি, গত বছরের তুলনায় কমেছে ৩ শতাংশ
  • জাতীয়
  • সারাদেশ
  • স্লাইড

প্রবাসী আয়ে নেতিবাচক প্রবৃদ্ধি, গত বছরের তুলনায় কমেছে ৩ শতাংশ

July 6, 2026
জুলাই শহীদ ও গণঅভ্যুত্থান দিবসে সরকারের ধারাবাহিক কর্মসূচির ঘোষণা
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই শহীদ ও গণঅভ্যুত্থান দিবসে সরকারের ধারাবাহিক কর্মসূচির ঘোষণা

July 6, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026
কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

July 16, 2026
সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

July 16, 2026
রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

July 16, 2026
রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

July 16, 2026
কাটাখালীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ: শালিসি চুক্তি ভঙ্গের অভিযোগ, ভবন ভাঙার আশঙ্কায় নিরাপত্তা চায় পরিবার

কাটাখালীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ: শালিসি চুক্তি ভঙ্গের অভিযোগ, ভবন ভাঙার আশঙ্কায় নিরাপত্তা চায় পরিবার

July 16, 2026

আরও খবর

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026
কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

July 16, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

183200
Users Today : 1061
This Month : 130715
This Year : 154636
Total Users : 183200
Views Today : 5871
Total views : 547143

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.