Skip to content
July 17, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • শিক্ষাঙ্গন

দেড় যুগ পর মৌখিক পরীক্ষা দিয়ে বিসিএস ক্যাডার হলেন ডা. সুমনা

নিউজডেস্ক October 9, 2021

আলো ডেস্ক: ২৩তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রায় ১৮ বছর পর মৌখিক পরীক্ষায় অংশ নিয়ে বিসিএস ক্যাডার (স্বাস্থ্য) হয়েছেন ডা. সুমনা সরকার। তার সরকারি চাকরির অবসরের বয়স আছে আর মাত্র ১১ বছর। জানা গেছে, সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে গত বৃহস্পতিবার মুক্তিযোদ্ধার সন্তান ডা. সুমনা সরকারকে নিয়োগের জন্য সুপারিশ করে ফল প্রকাশ করা হয়। এতে বলা হয়, ২৩তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০০০ এর প্রার্থী ডা. সুমনা সরকারকে (রেজিস্ট্রেশন নম্বর-০০১৪৬৮) বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন পদে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করা হলো। প্রার্থীর আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত সনদ, তথ্য, ডকুমেন্টস এবং আবেদনপত্রে প্রার্থীর অঙ্গীরকারনামার ভিত্তিতে কমিশন কর্তৃক প্রার্থীকে এই শর্তে সাময়িকভাবে সুপারিশ করা হলো যে, নিয়োগের পূর্বে নিয়োগকারী কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীর সংযুক্ত সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাইপূর্বক নিশ্চিত হয়ে চূড়ান্ত নিয়োগ দেবে। স্বাস্থ্য পরীক্ষায় প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হলে বা প্রাক চাকরি জীবন বৃত্তান্ত যাচাইয়ের পর চাকরির জন্য অযোগ্য বিবেচনা করা হলে ওই প্রার্থীর সুপারিশ বাতিল হবে। এর আগে চিকিৎসক সুমনা সরকার অন্তঃসত্ত্বা অবস্থায় ২৩তম বিসিএসের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। সুমনা সরকারের বাবা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক অমল কৃষ্ণ সরকারের মুক্তিযোদ্ধা সনদ নিয়ে জটিলতার অভিযোগে পিএসসি সুমনার মৌখিক পরীক্ষা নেয়নি। তবে, সুমনা সরকার হাল ছাড়েননি। ২০০৯ সালে রিট করেন, সেই রিট নিষ্পত্তি করে ২০১৫ সালে হাইকোর্ট তার মৌখিক পরীক্ষা গ্রহণের নির্দেশ দেন। সেখানে উত্তীর্ণ হলে নিয়োগ দেওয়ার জন্যেও বলেন আদালত। ওই আদেশের বিরুদ্ধে আপিল করে পিএসসি। এর পরে ২০২০ সালের ১৯ নভেম্বর প্রধানবিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আপিল বিভাগে লিভ টু আপিল নিষ্পত্তি করে পিএসসিকে তার অসমাপ্ত মৌখিক পরীক্ষা গ্রহণের নির্দেশ দেন। উত্তীর্ণ হলে সঙ্গে সঙ্গে তাকে নিয়োগ দেওয়ার জন্যেও বলেছিলেন আদালত। ২০০০ সালে পিএসসির নেওয়া ২৩তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারের প্রার্থী ছিলেন সুমনা। ওই বছরের মার্চে প্রিলিমিনারি এবং এপ্রিলে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। ২০০৩ সালের জুনে মনস্তাত্ত্বিক পরীক্ষায়ও উত্তীর্ণ হন। মুক্তিযোদ্ধা সনদ নিয়ে জটিলতার অভিযোগে সেই বছর চূড়ান্ত মৌখিক পরীক্ষা থেকে বাদ পড়েন তিনি। এর পরে ২০০৯ সালে সুমনা সরকার বিষয়টির প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট করেন। ২০১৫ সালের ১৫ ডিসেম্বর মামলার রায় হয়। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল করে পিএসসি। আপিল বিভাগের চেম্বার জজ আদালত ২০১৬ সালের ১০ অক্টোবর হাইকোর্টের রায় স্থগিত করে দেন। পরে গত বছরের ১৯ নভেম্বর আপিল বিভাগে লিভ টু আপিল নিষ্পত্তি হলে পিএসসিকে অসমাপ্ত মৌখিক পরীক্ষা নেওয়ার নির্দেশ দেন আদালত। ভাইভায় উত্তীর্ণ হলে তাকে বয়স অনুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ দিতে বলেছিলেন আদালত। তবে, তিনি যেহেতু সরকারের কোনো কাজ করেননি, তাই রায়ে বেতন-ভাতা নিয়ে কিছু বলা হয়নি। চলতি বছরের ১ জুন সুমনা সরকার পিএসসির চেয়ারম্যান বরাবর মৌখিক পরীক্ষা নেওয়ার জন্য আবেদন করেন। ৩০ জুন পিএসসি সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নুর আহমদের সই করা চিঠিতে সুমনাকে জানানো হয়েছে, রায় বাস্তবায়নে সুমনার মৌখিক পরীক্ষা গ্রহণের উদ্যোগ নিয়েছে কমিশন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সুবিধাজনক সময়ে ২৩তম বিসিএসের মৌখিক পরীক্ষার বোর্ডের আদলে সুমনার মৌখিক পরীক্ষা নেওয়া হবে। তারই আলোকে ৭ অক্টোবর তার পরীক্ষা গ্রহণ করা হয়। টাঙ্গাইলের বীর মুক্তিযোদ্ধা অমল কৃষ্ণ সরকার স্বাধীনতাযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কাউন্সিলের চেয়ারম্যান আবদুল আহাদের স্বাক্ষরিত সনদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাময়িক সনদপত্র, মুক্তিবার্তার নম্বরসহ এই বীর মুক্তিযোদ্ধার সব সনদ ২০০৩ সালের ২১ জুন পিএসসির কাছে পাঠান সুমনা সরকার। এরপর সনদ জটিলতায় তার ভাইভা পরীক্ষা আটকে যায়। জানা গেছে সুমনা সরকারের, বিসিএস পরীক্ষার পর তার বড় ছেলের জন্ম হয়। ওই সময় তিনি রিট করার কথা চিন্তাও করেননি কিন্তু সে সময়ে অনেকে একসঙ্গে রিট করে সুবিচার পেয়েছিলেন। পরে একা একা আইনি লড়াই করার সিদ্ধান্ত নেন তিনি। এ রায় পেতে পেতে তার সেই বড় ছেলেই এখন মেডিকেলের প্রথম বর্ষে পড়ছেন। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মোতাহার হোসেন (সাজু) এবং তার স্ত্রী সুপ্রিম কোর্টের আইনজীবী সেলিনা আক্তার চৌধুরী সুমনা সরকারের রিট মামলা পরিচালনা করেছিলেন। এত বছর পর রিট মামলার রায় পাওয়া বিষয়ে মো. মোতাহার হোসেন সাজু বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা বা তার সন্তান কখনোই মাথা নত করেন না, এ রায় তারই প্রমাণ। সুমনা সরকারের বাবার মুক্তিযোদ্ধা সনদ নিয়ে কোনো দুর্বলতা ছিল না বলেই তিনি মাথা উঁচু করে আইনি লড়াই চালিয়ে গেছেন। এ রায়ের ফলে ভবিষ্যতে আর কেউ এ ধরনের অবিচারের শিকার হবেন না বা সুমনা অন্যান্যের কাছে উদাহরণ হিসেবে থাকবেন। আইনজীবী মো. মোতাহার হোসেন সুমনা সরকারের এ ঘটনায় পিএসসির দায় আছে বলে উল্লেখ করে বলেন, পিএসসি সুমনা সরকারের বাবার ‘প্রভিশনাল সনদ’ দিয়ে মৌখিক পরীক্ষা নিতে পারতো। তারা সেটা না করে পরীক্ষাতে অংশগ্রহণ করতে দেয়নি। সুমনা সরকারের সঙ্গে তখন যারা বিসিএস পরীক্ষা দিয়েছিলেন, তারা এখন সমাজে প্রতিষ্ঠিত। এখন পিএসসি সুমনা সরকারের সঙ্গে কোনো বৈষম্যমূলক আচরণ করে কিনা, সেটাই দেখার বিষয়।

Continue Reading

Previous: বিরামহীন চেষ্টার সত্ত্বেও আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ
Next: ২০২৬ সালে বাংলাদেশের অর্থনীতির আকার হবে ৫শ বিলিয়ন ডলার

Related Stories

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026
রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

July 10, 2026
দেশ গঠনে নিজেদের যোগ্য করে গড়তে শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর পরামর্শ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

দেশ গঠনে নিজেদের যোগ্য করে গড়তে শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর পরামর্শ

July 9, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026
কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

July 16, 2026
সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

July 16, 2026
রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

July 16, 2026
রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

July 16, 2026
কাটাখালীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ: শালিসি চুক্তি ভঙ্গের অভিযোগ, ভবন ভাঙার আশঙ্কায় নিরাপত্তা চায় পরিবার

কাটাখালীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ: শালিসি চুক্তি ভঙ্গের অভিযোগ, ভবন ভাঙার আশঙ্কায় নিরাপত্তা চায় পরিবার

July 16, 2026

আরও খবর

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026
কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

July 16, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

182203
Users Today : 64
This Month : 129718
This Year : 153639
Total Users : 182203
Views Today : 255
Total views : 541527

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.