Skip to content
July 30, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি

দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির পেছনে আওয়ামী সিন্ডিকেট: মোশাররফ

নিউজডেস্ক October 25, 2021

আলো ডেস্ক: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পেছনে সরকারদলীয় সিন্ডিকেট রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, জনগণ আজকে দব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যেমন নিষ্পেষিত; তেমনিভাবে আওয়ামী দুঃশাসনে, তাদের অত্যাচার-নির্যাতন-চাঁদাবাজিতে নিষ্পেষিত। গতকাল রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে সাম্প্রদায়িক সহিংসতা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন। মোশাররফ বলেন, আজকে জনগণের দাবি একটাই; আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ও সব দলের অংশগ্রহণে হতে হবে। সে নির্বাচন হতে হলে শেখ হাসিনা সরকার হটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে আগামী নির্বাচন করতে হবে। জনগণ যাদের চায়, তাদের ভোট দিয়ে এ দেশে সরকার প্রতিষ্ঠা করবে। আর তাহলেই এ দেশে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে। তিনি বলেন, আমরা যদি এদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চাই; তাহলে এই মাত্র লক্ষ্য হবে এ সরকারকে বিদায় দেওয়া। এ সরকারকে বিদায় না দিতে পারলে আমাদের প্রাণপ্রিয় নেত্রী খালেদা জিয়ার মুক্তি সম্ভব হবে না। ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে না। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় দব্যমূল্য দিনদিন বৃদ্ধি পাচ্ছে। সরকার এর কোনো লাগাম টেনে না ধরে বরং দব্যমূল্য ঊর্ধ্বগতির পেছনে আওয়ামী সিন্ডিকেটকে উৎসাহিত করছে। যার ফলে চাল-ডাল থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় দব্যমূল্য প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। সরকার কোনোরকম ব্যবস্থা করতে পারছে না। তিনি বলেন, বিগত করোনার কারণে গরিবের সংখ্যা বাড়ছে। আগে যেখানে শতকরা ২০ ভাগ মানুষ দারিদ্রসীমার নিচে ছিল করোনার কারণে আরও ২০ ভাগ মানুষ দারিদ্রসীমার নিচে চলে এসেছে। এ সরকার দব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ। আমরা অভিযোগ করতে চাই, এ সরকার জানে দব্যমূল্যের ঊর্ধ্বগতির পেছনে যে সিন্ডিকেট আছে তারা সবাই আওয়ামী লীগের সমর্থক, ব্যবসায়ী। তাদেরকে সুযোগ দেওয়ার জন্য সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। কারণ তারা জনগণের নির্বাচিত সরকার নয়। মোশাররফ আরও বলেন, দেশে যখন এ পরিস্থিতি তখন সরকার নানা ষড়যন্ত্র করছে। আমরা বলতে চাই, যারা এ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে বাংলাদেশে অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করতে চায় তারা আজকের এ সরকার। কেননা আগামী দিনে যে আন্দোলন-সংগ্রাম রয়েছে সেদিক থেকে জনগণের দৃষ্টি অন্য দিকে ফেরানোর জন্য, জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য এটা করা হচ্ছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম, আজিজুল বারী হেলাল, অ্যাডভোকেট আবদুস সালাম, রফিকুল আলম মজনু, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।

Continue Reading

Previous: ভারত-বাংলাদেশ সম্পর্ক অন্য যে কোন কৌশলগত অংশীদারদের চেয়ে গভীরতর: শ্রিংলা
Next: আবরার হত্যার ২৫ আসামির মৃত্যুদন্ড চায় রাষ্ট্রপক্ষ

Related Stories

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

July 29, 2026
রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

July 29, 2026
“কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির সভাপতির কৃতজ্ঞতা প্রকাশ”
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

“কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির সভাপতির কৃতজ্ঞতা প্রকাশ”

July 29, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

July 29, 2026
নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

July 29, 2026
উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

July 29, 2026
রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

July 29, 2026
দুর্গাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম

দুর্গাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম

July 29, 2026
রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার

রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার

July 29, 2026
গোদাগাড়ীতে ২০ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, জনরোষে বন্ধ কাজ

গোদাগাড়ীতে ২০ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, জনরোষে বন্ধ কাজ

July 29, 2026
যাবজ্জীবন সাজার পরোয়ানা গায়েব, এক বছরেও পৌঁছায়নি শিবগঞ্জ থানায়

যাবজ্জীবন সাজার পরোয়ানা গায়েব, এক বছরেও পৌঁছায়নি শিবগঞ্জ থানায়

July 29, 2026

আরও খবর

  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

July 29, 2026
নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

July 29, 2026
উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

July 29, 2026
রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

July 29, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

219579
Users Today : 2847
This Month : 167094
This Year : 191015
Total Users : 219579
Views Today : 26932
Total views : 785290

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.