Skip to content
July 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে

নিউজডেস্ক October 3, 2022

সম্পাদকীয়ঃ ধর্মীয় সম্প্রীতির দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের মধ্যে অন্যতম। এ জন্য বিশ্বের সকলেই ব্যাপক প্রশংসা করেন। দেশের এ অবস্থা চলছে আবহমান কাল থেকেই। স্বাধীনতাত্তোর এর আরো উন্নতি হয়েছে। অর্থাৎ বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমিতে পরিণত হয়েছে। দেশের পবিত্র সংবিধানেও সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। ফলে ধর্ম যার যার, শ্রদ্ধা-সন্মান-উৎসব-রাষ্ট্র সবার।তাই প্রতিটি ধর্মের সব ধর্মীয় উৎসবেই ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সকলেই মিলে-মিশে একাকার হয়ে যান, উৎসবে মেতে উঠেন। অর্থাৎ সর্বজনীন উৎসবে পরিণত হয়। উৎসবের দিনে সরকারীভাবে ছুটি থাকে।

গণমাধ্যমগুলো বিশেষ খবর ও বিশেষ সংখ্যা প্রকাশ করে। দেশবাসীও সাধ্যমত সকলেই প্রচুর কেনা-কাটা করেন। প্রিয়জনদের ভাল উপহার দেন। আত্মীয়-স্বজন ও বন্ধুরা একে অপরের বাড়ীতে যাতায়াত করেন। প্রায় সব বাড়ীতেই সাধ্যমত  বিশেষ খানার  ব্যবস্থা করা হয়। অন্য ধর্মের মানুষরাও তাতে শরীক হন। কারো মধ্যে কোন ভেদাভেদ থাকে না। ফলে সকলের মধ্যে মহামিলন ঘটে। এতে বন্ধন আরো দৃঢ় হয়। কোন কোন উৎসবকে কেন্দ্র করে মেলা বসে। এমনকি একই আঙিনায় বিভিন্ন ধর্মের উপাসনালয়ও আছে। যেমন: লালমনিরহাট শহরের পুরান বাজার জামে মসজিদ ও কালীবাড়ি কেন্দ্রীয় মন্দিরটি একই আঙিনায় প্রতিষ্ঠিত।

সেই ১৮৩৬ সাল থেকেই  চলছে এই দুটি ধর্মীয় উপাসনালয়। যে যার মতো ধর্ম পালন করছেন এখানে। কোন সমস্যা হয়নি এ পর্যন্ত। এরুপ অবস্থা আরো অনেক স্থানে রয়েছে। অবশ্য ধর্মীয় উৎসব ছাড়াও এ দেশের সকলেই  সুখে-দুখে,বিপদে-সুসংবাদে একসাথে মিলে-মিশে থাকেন।এটাই বাংলার চিরন্তন রূপণ্ডঐতিহ্য। তথাপিও বিচ্ছিন্নভাবে দু’একটা অপকর্ম যে ঘটে না, তা নয়। কিছু দুষ্কৃতকারী হঠাৎ করে কিছু ধর্মীয় স্থানে কিংবা প্রার্থণালয়ে আক্রমণ করে, ভাঙচুর করে। কিন্তু সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। অপরাধীদের গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করেন। সারা দেশের মানুষ সংশ্লিষ্ট ঘটনার তীব্র নিন্দা জানান। অপরাধীদের বিরুদ্ধে ব্যাপক সোচ্চার হন। ফলে নিমিষের মধ্যেই সে জঘন্য অপকর্মের ক্ষত প্রশমিত হয়ে যায়। আবার সকলেই মিলে-মিশে একাকার হয়ে যান।

সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের এ বছরের শারদীয় দুর্গোৎসব বা দুর্গাপূজা শুরু হয়েছে। আগামী বুধবার প্রতিমা বিসর্জনের মাধ্যমে এ উৎসবের সমাপ্তি ঘটবে। এটা তাদের সবচেয়ে প্রিয় ও বড় উৎসব।  এবারের দুর্গাপুজায় দেশে সর্বাধিক পূজামণ্ডপ তৈরি করা হয়েছে। প্রতিটি পূজামণ্ডপেই প্রতিমা স্থাপন করা হয়েছে।শিল্পীরা মনের মাধুরী দিয়ে প্রতিটি প্রতিমাই বর্ণিল সাজে সজ্জিত করেছেন। ভক্তরা দল বেধে নানা সাজে সজ্জিত হয়ে অত্যন্ত আনন্দ উচ্ছ্বাসের সাথে এক মণ্ডপ থেকে অন্য মণ্ডপ পরিদর্শন করছেন। শ্রদ্ধা জানাচ্ছেন।

ভক্তি করছেন।প্রার্থনা করছেন। অন্য ধর্মের লোকরাও দল বেধে পূজামন্ডপগুলো পরিদর্শন করছেন।আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বত্রই শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছেন। রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দরা পূজা পালনকারীদের শুভেচ্ছা জানাচ্ছেন। মঙ্গল কামনা করছেন।সারা দেশে উৎসবভাব বিরাজ করছে। ফলে এটা সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। সম্প্রীতির এই ঐতিহ্য আরো সমৃদ্ধ হোক, আরো সুসংহত হোক,আরো দৃঢ় হোক, দেশের আরো শান্তি ও উন্নতি হোক এটাই প্রত্যাশা। সনাতন ধর্মাবলম্বী সকলের প্রতি রইলো  শারদীয় শুভেচ্ছা।

Continue Reading

Previous: বন্ধ করতে হবে শিশু কন্যা নির্যাতন
Next: অনুষ্ঠানে নাচতে নাচতে যুবকের মৃত্যু

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026
দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

July 21, 2026
রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

July 21, 2026
মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

July 21, 2026
কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

July 21, 2026

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

195437
Users Today : 2408
This Month : 142952
This Year : 166873
Total Users : 195437
Views Today : 12948
Total views : 612410

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.