Skip to content
July 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

বন্ধ করতে হবে শিশু কন্যা নির্যাতন

নিউজডেস্ক October 3, 2022

সম্পাদকীয়ঃ শিশু কন্যা নির্যাতন নিয়ে চারিদিকে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। কিন্তু কিছুতেই শিশু কন্যা নির্যাতন বন্ধ করা যাচ্ছে না। বিশেষ করে বাল্য বিবাহ নিষিদ্ধ হলেও তা ক্রমান্বয়ে আশঙ্কাজনক ভাবে বাড়ছে। জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম বলছে, চলতি বছরের প্রথম ৮ মাসে ৫৭ কন্যাশিশু ধর্ষণের, ১৮৬জন হত্যার, ১৩৬ জন অপহরণ ও পাঁচারের, ১৫ জন পর্নোগ্রাফির, ৩ জন অ্যাসিড সন্ত্রাসের শিকার হয়েছে। এ সময় আত্মহত্যা করেছে ১৮১ জন কন্যা শিশু। এ ছাড়া ১৩ জন যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে। এদের  মধ্যে ৫ জনকে হত্যা করা হয়েছে। অন্যদিকে বছরের প্রথম ৮ মাসে ১৫ টি নির্যাতনের  ঘটনা ঘটেছে গৃহ শ্রমিকের। এদের দু’জনকে হত্যা করা হয় এবং একজন আত্মহত্যা করেছে। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত দেশের ২৮ টি জেলায় ২ হাজার ৩০১ জন কন্যাশিশু বাল্য বিবাহের শিকার হয়েছে। সে হিসেবে প্রতি মাসে ২৮৮ জনের বাল্য বিবাহ হয়েছে। এ সময় ৫৮৯ টি বাল্য বিবাহ প্রতিরোধ করা সম্ভব হয়েছে।

জাতীয় শিশু কন্যা দিবস উপলক্ষে ৩০ সেপ্টেম্বর জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম ‘কন্যা শিশু পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিবেদন ২০২২’ এ তথ্য তুলে ধরা হয়। তারা দেশের ২৪ টি জাতীয়, স্থানীয় ও অনলাইন সংবাদ মাধ্যম থেকে কন্যা শিশুদের প্রতি নির্যাতনের তথ্য সংগ্রহ করেছে। তারা বাল্য বিবাহ সংক্রান্ত কিছু তথ্য একেবারে তৃনমূল পর্যায় থেকে নিয়েছে। এদিকে করোনা মহামারির সময় বাংলাদেশে বাল্য বিবাহ পরিস্থিতির ওপর গত ১৮ সেপ্টেম্বর জাতিসংঘ জনসংখ্যা তহবিল একটি জরিপ প্রতিবেদন প্রকাশ করে। তাতে বলা হয়, ২০২১ সালের ডিসেম্বর ও চলতি বছরের জানুয়ারি মাসে ২০ টি জেলায় ২ হাজার ৮২০ জন মেয়ের ওপর জরিপ করা হয়। ওই মেয়েদের মধ্যে করোনা মহামারির প্রথম দু’ বছরে প্রায় ২৭ শতাংশ মেয়ের বাল্য বিবাহ হয়েছে। অন্যদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে ২০২১ সালে ১১ হাজার ৬৭৯ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪৭ হাজারের বেশি ছাত্রীর বিয়ে হয়েছে। আর এ ছাত্রীরা গত বছরের বার্ষিক পরীক্ষায় অংশ নেয় নি।

আগামী প্রজন্মের এসব শিশু কন্যাদের জন্য শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা খুবই জরুরি। কাজেই শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার মতো ঘটনাকে বিশেষ গুরুত্ব দিয়ে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। শিশু কন্যা নির্যাতনকারীদের  রাজনৈতিক ও প্রশাসনিক প্রশ্রয় বন্ধ করতে হবে। শিশুদের জন্য আলাদা মন্ত্রণালয় করে শিশু নিরাপত্তা ও তাদের বেড়ে ওঠার তদারক করার সুযোগ সৃষ্টি করা যেতে পারে। বাল্য বিবাহ বন্ধে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের নজরদারি বাড়াতে হবে। বাড়াতে হবে সাইবার সচেতনতা। সর্বোপরি আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে বন্ধ করতে হবে শিশু নির্যাতন। আজকের শিশুদের জন্য যদি আমরা নিরাপদে বেড়ে উঠতে দিতে না পারি তবে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। কাজেই সংশ্লিষ্ট সবার দৃষ্টি দেয়া উচিত শিশু কন্যার নিরাপত্তার দিকে।

Continue Reading

Previous: র‍্যাব-৫ কর্তৃক ০৩ টি ওয়ান শুটারগানসহ ০১ জন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
Next: ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026
দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

July 21, 2026
রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

July 21, 2026
মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

July 21, 2026
কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

July 21, 2026

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

195565
Users Today : 128
This Month : 143080
This Year : 167001
Total Users : 195565
Views Today : 543
Total views : 613005

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.