প্রেস বিজ্ঞপ্তি
অদ্য ০২ অক্টোবর ২০২২ তারিখ ১৭.৩০ ঘটিকায় রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন ক্ষুদ্র জামিরা নামক এলাকায় অপারেশন পরিচালনা করে (১) ওয়ান শুটারগান-০৩টি, (২) অটো ভ্যান-০১টি, (৩) নগদ-১৫০০/-টাকা উদ্ধার করেন এবং মোঃ আসাদুল হক (৪৫), পিতা-মৃত শামসুল হক, মাতা-মৃত আমেনা, সাং-হলিদাগাছী জাগিরপাড়া, থানা-চারঘাট, জেলা-রাজশাহী‘কে গ্রেফতার করা হয়।
ঘটনার বিবরণে প্রকাশঃ- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, ০১ জন ব্যক্তি অবৈধ দ্রব্যসহ ০১টি ব্যাটারি চালিত চার্জার ভ্যানসহযোগে বানেশ্বর বাজার হতে ইউসূফপুর এলাকার দিকে যাচ্ছে। উক্ত সংবাদ পেয়ে একই তারিখ ১৭.০০ ঘটিকায় ঘটনাস্থল রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন ক্ষুদ্র জামিরা গ্রামস্থ রেলগেট সংলগ্ন জামিরা সবুজ সংঘ ক্লাবের সামনে (পশ্চিম দিকে) পাঁকা রাস্তার উপর র্যাবের টিম চেকপোষ্ট পরিচালনা করে। চেকপোষ্ট পরিচালনাকালে ১৭.৩০ ঘটিকায় ০১টি ব্যাটারিচালিত চার্জার ভ্যান চেকপোষ্টের সামনে আসলে ভ্যানটি থামানোর সংকেত দিলে উক্ত চার্জার ভ্যানের চালক কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে তাকে ঘটনাস্থলেই হাতে নাতে আটক করে।
আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় যে, তার নিকট অস্ত্র আছে। পরবর্তীতে তার দেহ তল্লাশী করে তার পরিহিত লুঙ্গীর ভাজে কোমরে কালো রংয়ের কসটেপ দ্বারা পেচিয়ে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় অস্ত্র উদ্ধার করে এবং আরো স্বীকার করে যে, অবৈধভাবে উক্ত উদ্ধারকৃত ওয়ান শুটারগান অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজত/দখলে রেখেছিল। উক্ত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।
