Skip to content
October 20, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

ধুঁকে ধুঁকে চলছে দেশের কারিগরি শিক্ষা

নিউজডেস্ক November 19, 2022

আলো ডেস্ক: দেশে ধুঁকে ধুঁকে চলছে কারিগরি শিক্ষা। অথচ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দেশে কর্মসংস্থানের পথ সুগমের সম্ভাবনা রয়েছে। কিন্তু শিক্ষক সঙ্কট, পাঠ্যসূচি হালনাগাদ না হওয়া এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক না থাকায় পিছিয়ে পড়ছে দেশের কারিগরি শিক্ষা কার্যক্রম। বর্তমানে দেশের প্রায় অর্ধশত পলিটেশনিক এবং ৩টি মনোটেশনিক ইনস্টিটিউট শিক্ষক সঙ্কটে ভুগছে। আর পাঠ্যসূচিও দীর্ঘদিন হালনাগাদ করা হয়নি। বরং দিন দিন বাড়ছে কারিগরি শিক্ষা বোর্ডে দুর্নীতি, অনিয়ম আর অদক্ষতা। এভাবেই ধুঁকে ধুঁকে চলছে কারিগরি শিক্ষা। বর্তমানে কারিগরি শিক্ষায় মাত্র ১৬ শতাংশ শিক্ষার্থী রয়েছে। তার আগে ২০২০ সালের মধ্যে ২০ শতাংশ এবং ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু আন্তর্জাতিক কারিগরি শিক্ষার সংজ্ঞা ও সরকারি তথ্য বিশ্নেষণ করে দেখা যায় বাস্তবে কারিগরিতে শিক্ষার্থীর হার মাত্র ৮ দশমিক ৪৪ শতাংশ। কারিগরি শিক্ষা অধিদপ্তর সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, বর্তমানে দেশে ৬ হাজার ৮৬৫টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। ওসব প্রতিষ্ঠানে মোট শিক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ৬৭ হাজার ৪৮৪ জন। তবে কারিগরি শিক্ষা বোর্ড ওই শিক্ষার্থীর সঙ্গে ৩ থেকে ৬ মাস মেয়াদি শর্টকোর্সের ২ হাজার ৬০০ ট্রেনিং সেন্টারকেও মূল কারিগরি শিক্ষার সঙ্গে যোগ করেছে। ওসব ট্রেনিংয়ে শিক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৮০ হাজার ৩০১ জন। ওই হিসাবে মোট শিক্ষার্থীর সংখ্যা ১৩ লাখ ৪৭ হাজার ৭৮৫ জন। কারিগরিতে শুধু নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ার সুযোগ রয়েছে। ওসব শ্রেণির শিক্ষার্থীর সঙ্গে তুলনা করে কারিগরিতে ১৬ শতাংশ শিক্ষার্থী দেখানো হয়েছে। আন্তর্জাতিক সংজ্ঞানুযায়ী সাধারণ শিক্ষার মতোই কারিগরিতেও অ্যাকাডেমিক ও সার্টিফিকেট কোর্স রয়েছে।

তবে সার্টিফিকেট কোর্স স্বল্পমেয়াদে হতে পারে। আবার তার ব্যাপ্তি সর্বোচ্চ ৩৬০ ঘণ্টাও হতে পারে। সার্টিফিকেট কোর্স কোনোভাবেই মূল কারিগরি শিক্ষার মধ্যে পড়ে না। তাছাড়া কারিগরি শিক্ষার আওতায় ২ হাজার ৬১৭ বিজনেস ম্যানেজমেন্ট স্কুল ও কলেজ রয়েছে, যা কোনোভাবেই কারিগরি শিক্ষার মধ্যে পড়ার কথা নয়। ফলে ওসব প্রতিষ্ঠানের ৩ লাখ ৩৫ হাজার ২২৫ শিক্ষার্থী বাদ দিলে কারিগরিতে ২০১৮ সালে শিক্ষার্থীর সংখ্যা দাঁড়ায় ৭ লাখ ৩২ হাজার ২৫৯ জন। আর ওই বছরে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ছিল ৮৬ লাখ ৬৬ হাজার ৩৮৯ জন। ওই হিসাবে কারিগরিতে শিক্ষার্থীর হার দাঁড়ায় ৮ দশমিক ৪৪ শতাংশ।

সূত্র জানায়, দিন দিন কারিগরি শিক্ষায় সরকারি মেয়ে শিক্ষার্থীর সংখ্যা কমছে। অথচ সাধারণ শিক্ষার প্রাথমিক ও মাধ্যমিকে এখন ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যাই বেশি। আর উচ্চ মাধ্যমিকেও ছেলেমেয়ে সমান হওয়ার পথে। কিন্তু ওসব নিয়ে প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তরের কার্যত তেমন কোনো উদ্যোগও নেই। বরং শিক্ষক সংকটে ধুঁকছে বর্তমানে পুরো কারিগরি শিক্ষা ব্যবস্থা। সারাদেশে রয়েছে ৪৭টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও ৩টি মনোটেকনিক ইনস্টিটিউটে তিন ভাগের এক ভাগ শিক্ষক দিয়ে চলছে। ওসব প্রতিষ্ঠানে অনেক বিষয়েরই শিক্ষক নেই। শিক্ষক ভাড়া করে কোনো কোনো ইনস্টিটিউটে চালানো হচ্ছে ক্লাস।

সূত্র আরো জানায়, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলোও শিক্ষক সংকটে ভুগছে। আগের পুরোনো ৬৬ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজেই শিক্ষক সংকট ছিল। আর কোনো শিক্ষক নিয়োগ ছাড়াই নতুন আরো ৭০ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ চালু করা হয়েছে। ফলে নতুন প্রতিষ্ঠানগুলো অ্যাকাডেমিক কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছে। তাছাড়া কারিগরি শিক্ষায় অবকাঠামোগত সমস্যাও রয়েছে। আগে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে প্রতিটি টেকনোলজিতে ৫০টি করে আসন ছিল। কিন্তু কোনো রকম অবকাঠামোগত সুবিধা না বাড়িয়ে প্রতিটি টেকনোলজিতে একাধিক গ্রæপ বাড়ানো হয়। তাতে ইনস্টিটিউটগুলোতে রাতারাতি ক্লাসরুমের সংকট তৈরি হয়।

এদিকে কারিগরি শিক্ষা বোর্ডে দুর্নীতি ও অদক্ষতায় ডুবতে বসেছে। কারিগরি শিক্ষা বোর্ড আইন সংশোধন করে বোর্ডের একক ক্ষমতা খর্ব করে মন্ত্রণালয়ের ক্ষমতা বাড়ানো হয়েছে। সেখানে বিধি লঙ্ঘন করে কর্মকর্তা নিয়োগ করায় দক্ষ ও অভিজ্ঞ লোকের অভাব প্রকট। আর বর্তমানে বোর্ডের প্রধান হিসাবে একজন নন-টেকনিক্যাল একজনকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আর বোর্ড প্রশাসনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সচিব পদে বেশ কয়েক বছর ধরে একজন উপসচিবকে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। তিনিও নন-টেকনিক্যাল। অথচ বোর্ডে জনবল নিয়োগের জন্য নিজম্ব একটি নিয়োগ বিধি রয়েছে। কিন্তু বোর্ডের নিয়োগ বিধি লঙ্ঘন করে টেকনিক্যাল পদে নন-টেকনিক্যাল ব্যক্তিকে নিয়োগ দেয়া হয়েছে।

অন্যদিকে ৮ বছর ধরে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নেই। ২০১৫ সালের জুন থেকে এক অতিরিক্ত সচিবকে ‘অতিরিক্ত’ দায়িত্ব দিয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের চালানো হচ্ছে। এ পর্যন্ত তিন অতিরিক্ত সচিব দায়িত্ব পালন করেছে। সর্বশেষ গত ২৫ জানুয়ারি থেকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবকে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে।

এ বিষয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী কাজী জাকির হোসেন জানান, কারিগরি শিক্ষার মান উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নেয়া প্রয়োজন। সবার আগে মানসম্মত ও প্রশিক্ষিত শিক্ষক দরকার। তারপর আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি। একই সঙ্গে যারা সহযোগী কর্মকর্তা-কর্মচারী রয়েছে তাদেরও প্রশিক্ষণ দরকার। শিক্ষক সংকট দূর করতে হবে। এটিই হবে বেকারত্ব দূর করার মূল হাতিয়ার।

Continue Reading

Previous: মাদক চোরাচালান চক্রের বাহকরা ধরা পড়লেও গডফাদারদের হদিস নেই
Next: মাদক-যৌনপল্লি-গ্যাং চালাতেন বজলু মেম্বার: র‍্যাব

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

October 19, 2026
রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

October 19, 2026
রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

October 19, 2026
বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

October 19, 2026
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

October 19, 2026
এফিডেভিট

এফিডেভিট

October 18, 2026
দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

October 18, 2026
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

October 18, 2026

আরও খবর

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

October 19, 2026
রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

October 19, 2026
রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

October 19, 2026
বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

October 19, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

694442
Users Today : 1384
This Month : 100722
This Year : 665878
Total Users : 694442
Views Today : 12744
Total views : 2805424

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.