ভ্রাম্যমান প্রতিনিধি
নওগাঁ জেলার মান্দা উপজেলার সাবাই হাট বাজারে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকালে এ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য নং -৪৯ নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। মোঃ মখলেসুর রহমান মকে সিনিয়র সহ- সভাপতি,মান্দা উপজেলা বিএনপি। সাবেক সভাপতি,মান্দা উপজেলা বিএনপি।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান কামরুল, বিএনপি নেতা আখেরুজ্জামান সেলিম,উপ সহকারী প্রকৌশলী শাহিন আলম এবং সাবাই হাট বাজার সমিতির সভাপতি মনসুর রহমান কমলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ড্রেন নির্মাণ কাজ সম্পন্ন হলে বাজার এলাকার জলাবদ্ধতা নিরসন, পরিবেশের উন্নয়ন এবং সাধারণ ব্যবসায়ী ও ক্রেতাদের চলাচলে সুবিধা হবে। দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।
স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
