ভ্রাম্যমা প্রতিনিধি
নওগাঁ জেলার মান্দা উপজেলার ৩ নং পরানপুর ইউ’পি এর জিওইল গ্রামের মমিনপাড়া থেকে রেজাউলের বাড়ি পর্যন্ত ১ কিঃমিঃ এইচবিবি সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, নির্মাণবিধি যথাযথভাবে অনুসরণ না করে নিম্নমানের কাজ করা হচ্ছে, যা ভবিষ্যতে সড়কের স্থায়িত্বকে প্রশ্নবিদ্ধ করতে পারে এবং সরকারি অর্থের অপচয়ের ঝুঁকি তৈরি করতে পারে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ, বিষয়টি দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। জনগণের অর্থে নির্মিত প্রতিটি উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করা সবার দায়িত্ব।
