ভ্রাম্যমান প্রতিনিধি
নওগাঁ জেলার মান্দা ফেরিঘাটে গেলেই দেখা মেলে এক পরিচিত মুখ- আজাহার মামা। প্রখর রোদ, ঝিরিঝিরি বৃষ্টি কিংবা প্রচ- গরম- কোনো কিছুই যেন থামাতে পারে না তাকে। মাথার ওপর একটি ছাতা, হাতে ট্রাফিক নিয়ন্ত্রণের লাঠি, আর মনে মানুষের সেবা করার অদম্য ইচ্ছা।
সবচেয়ে অবাক করার বিষয় হলো, তিনি কোনো পারিশ্রমিক ছাড়াই স্বেচ্ছায় ফেরিঘাটে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করে আসছেন। যানজট কমানো, পথচারী ও যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রতিদিনই নীরবে কাজ করে যাচ্ছেন তিনি।
এমন নিঃস্বার্থ মানুষগুলোই আমাদের সমাজের প্রকৃত সম্পদ। তাদের কাজ হয়তো খুব বেশি প্রচারের আলো পায় না, কিন্তু তাদের অবদান অসংখ্য মানুষের যাত্রা সহজ ও নিরাপদ করে তোলে। আজাহার মামার এই মানবিক উদ্যোগকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও সালাম।
