Skip to content
July 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

নগরীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশে খায়রুজ্জামান লিটন ‘বিএনপির নৈরাজ্য প্রতিরোধে আওয়ামী লীগ রাজপথে আছে, আগামীতেও থাকবে

নিউজডেস্ক February 19, 2023

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের দল। জনগণের রায়ে আওয়ামী লীগ ক্ষমতায় আছে। বিএনপি যাতে আন্দোলনের নামে দেশের রাজনীতিকে অস্থিতিশীল বা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য আওয়ামী লীগ রাজপথে আছে। আমরা রাজপথে ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো।
বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্র, অপরাজনীতি, চক্রান্ত ও নৈরাজ্যের প্রতিবাদে শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে সাহেববাজার জিরোপয়েন্টে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে এএইচএম খায়রুজ্জামান লিটন আরো বলেন, বিএনপি নেতৃত্বের দেউলিয়ায় চূড়ান্ত পর্যায়ে পৌছে গিয়ে দিশেহারা হয়ে পড়েছে। বিএনপি নির্বাচনে যেতে ভয় পায়। কারণ বিএনপি জানে তারা নির্বাচনে জিততে পারবে না।

বিএনপির পদযাত্রা কর্মসূচির সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য খায়রুজ্জামান লিটন বলেন, আজকে বিএনপি পদযাত্রা করছে। এরআগেই দেশের বিভিন্ন বিভাগীয় শহরে সমাবেশের নামে তারা পিকনিক করেছে। আপনারা বলেছিলেন, ‘১০ ডিসেম্বরের পর থেকে বাংলাদেশ বিএনপির কথায় চলবে।’ কোথায় গেল আপনাদের সেই কথা? এখনো তো শেখ হাসিনায় প্রধানমন্ত্রী আছেন। তাহলে বিএনপির ভাই-বোনেরা আপনাদের মুখ থাকে আর? মুখ রক্ষা করা যায় আর? সেই জন্য বলতে চাই এটিতো পদযাত্রা নয়, শবযাত্রা। এটি মরদেহ নিয়ে, লাশ নিয়ে যাত্রা। বিএনপির ঘাঁড়ের একটি লাশ আছে, সেই লাশটি গত ৭ বছর ধরে বিএনপি টেনে নিয়ে বেড়াচ্ছে। এই লাশটি তারা দাফন করতে চায়। রাস্তায় রাস্তায় ঘুরে, কোন আওয়াজ নেই, কোন স্লোগান নেই, চুপচাপ মানুষ যেমন লাশ নিয়ে যায়, সেভাবে তারা যাচ্ছে। এইভাবে আর যাই হোক বাংলাদেশের সরকারকে, শেখ হাসিনার সরকারকে পতন ঘটানো কোনদিন সম্ভব নয়।

খায়রুজ্জামান লিটন আরো বলেন, আজকে বিএনপির এক নেতা মন্তব্য করেছেন, ‘যেদিন আওয়ামী লীগ শান্তি সমাবেশ করবে, আমাদের যদি জানিয়ে দেওয়া হয়, সেদিন আমরা পদযাত্রা কর্মসূচি দেব না।’ বিএনপির সেই নেতাকে উদ্দেশে করে আমি বলতে চাই, আওয়ামী লীগ রাজপথে থাকলে আপনাদের অসুবিধা কী? জনগণের জানমালেরর ক্ষতি করতে সুবিধা হয়? দোকানপাট লুটপাট-ভাঙচুর করতে সুবিধা হয়? আগুন দিতে সুবিধা হয়? যেটা আপনারা করেছেন ২০১৪/২০১৫ সালে, সেটা পুরো বাংলার মানুষ জানে, সারা পৃথিবীর মানুষ জানে। সেটি আর হতে দেওয়া হবে না।

তারেক রহমানের উদ্দেশ্যে খায়রুজ্জামান লিটন বলেন, তার সম্পর্কে বলার মতো মানসিকতা আমার নেই, তারপরেও বলতে চাই, ০৮ হাজার মাইল দূরে লন্ডনে বসে থেকে কলকাঠি নাড়িয়ে আর যাই হোক আওয়ামী লীগের নেতাকর্মীদের ভয় দেখানো যাবে না, ঘরেও ঢোকানো যাবে না। রাজনীতি করার যখন এতই শখ, ক্ষমতায় যাওয়ার জন্য যখন এতই লালায়িত, তাহলে আসুন না দেশে, আপনি দাসখত লিখে মুচলেকা দিয়ে আর রাজনীতি করবেন না বলে দেশ ছেড়ে পালিয়েছিলেন।

ইতিমধ্যে আপনি ও আপনার স্ত্রীর বিরুদ্ধে আদালতে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে, আপনাদেরকে দেশে ফিরিয়ে আনার জন্য আদালত প্রক্রিয়া করছে, বাংলার মাটিতে কিভাবে এদের বিচার করতে হয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা খুব ভালোমতোই জানেন। জাতির পিতার হত্যাকারী, একাত্তরের হত্যাকারী, রাজাকার, আলবদর, আল শামসদের বিচারের মাধ্যমে শাস্তি দেওয়া হয়েছে।

আর আপনি তো কোন তারেক জিয়া। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, এই বাংলাদেশের মানুষ, আমরা যারা আওয়ামী লীগ করি, আমরা যারা দেশের প্রকৃত ভালো চাই, আমরা যারা আমাদের পূর্বপুরুষদের রক্তের মূল্য দিয়ে দেশবাসীকে দুইবেলা নয় তিনবেলা খাওয়ানোর চেষ্টা করি, সেই আওয়ামী লীগকে এত হালকা করে দেখার কোন সুযোগ নেই।

তিনি আরো বলেন, বিএনপি নাকি মে-জুন মাসে আন্দোলন চ‚ড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে, অতদিন লাগবে না, নির্বাচনের প্রস্তুতির মাধ্যমে তাদের সমুচিত দাঁতভাঙ্গা জবাব আওয়ামী লীগ দিবে। আওয়ামী লীগকে ভয় দেখিয়ে, দেশরতœ শেখ হাসিনাকে ভয় দেখিয়ে, কোন লাভ নাই। তিনি রক্তে মাংসে গড়া মানুষ মনে হলেও তাঁর শরীরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ ইস্পাতের মতো দৃঢ়। যে ইস্পাতকে ধ্বংস করা যায় না, তাঁকে ১৯ বার হত্যা চেষ্টা করেছেন, মহান সৃষ্টিকর্তার কৃপায় তাঁকে হত্যা সম্ভব হয় নি। দেশ গড়তে ও বাংলার মানুষের উন্নয়নের আরো কাজ বাকি আছে, সৃষ্টিকর্তা তাঁকে দিয়ে সে সকল কাজ করাবেন বলেই তিনি বার বার মৃত্যুর হাত থেকে ফিরে এসেছেন।

তিনি তৎকালীন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হেনরি কিসেঞ্জারের বাংলাদেশ তলা বিহীন ঝুড়ি মন্তব্যের প্রসঙ্গে বলেন, বাংলাদেশ এখন ফুলে ফলে পরিপূর্ণ একটি জাতিতে পরিনত হয়েছে, বাংলাদেশ এখন খাদ্যে পরিপূর্ণ, আমরা রপ্তানি করতে পারি, আমরা দেশের বাইরে কোন দুঃস্থ দেশকেও সাহায্য করতে পারি, আমরা শ্রীলঙ্কাকে ঋন দিয়েছি, বাংলাদেশ নেপালকে সাহায্য দিয়েছি। এতে করে প্রতিয়মান হয় যে, হেনরি কিসেঞ্জারের মন্তব্য মিথ্যা বলে প্রমানিত করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

তিনি বলেন, বিএনপি-জামায়াতের নরপিশাচরা যারা দেশটাকে ভিক্ষুকের জাতিতে পরিনত চায়। তাদের একজন অর্থমন্ত্রী ছিলেন সাইফুর রহমান, বাড়ি সিলেটে। তিনি একটি মন্তব্য করেছিলেন দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না, তাহলে বিদেশের সাহায্য কমে যায়, এটা কি কোন বিবেকবান মানুষের কথা? এটা কি দেশের আত্মসম্মানবোধ সম্পন্ন মন্ত্রীর কথা হতে পারে? আসলে বিএনপি জাতিকে ভিক্ষুক করে রাখতে চাই যাতে করে বিদেশ থেকে সাহায্য এনে তাদের নেতাকর্মীদের উদরপূর্তি করে হৃষ্টপুষ্ট করতে চাই। দেশ ও জনগণ চুলোয় যাক, এটাই হলো বিএনপি’র রাজনীতি।

তিনি আরো বলেন, সরকারের কৃষি বান্ধব নীতির ফলে যে সব চরে বালির পর বালি, ধু ধু বালি চর, লালমনিরহাট-তিস্তা-যমুনার চর সহ বিভিন্ন এলাকায় শুধু বালি ছাড়া আর কিছু নাই, সেসব এলাকায় মিষ্টি কুমড়া, লাউ সহ বিভিন্ন কৃষি পন্য উৎপাদন হচ্ছে, এটি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র তীক্ষè বুদ্ধি ও তীক্ষè মেধার ফলে সম্ভব হয়েছে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপি’র ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকতে হবে, তারা যেন দেশে কোন রকম সন্ত্রাস, নৈরাজ্য, বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে। তাদের সকল ষড়যন্ত্র ও চক্রান্ত নসাৎ করে দিয়ে আগামী ২০২৪ সালের নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাবলু সরকারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমন, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খান, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মমিন, মহানগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, মহিলা বিষয়ক সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মকিদুজ্জামান জুরাত, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ওমর শরীফ রাজিব, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে,

সদস্য জহির উদ্দিন তেতু, নজরুল ইসলাম তোতা, শাহাব উদ্দিন, আশরাফ উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মান্নান, আতিকুর রহমান কালু, সৈয়দ হাফিজুর রহমান বাবু, আব্দুস সালাম, মজিবুর রহমান, ইসমাইল হোসেন, বাদশা শেখ, আলিমুল হাসান সজল, জয়নাল আবেদীন চাঁদ, ইউনুস আলী, মোখরেশুর রহমান কচি, মাসুদ আহমদ, কে এম জুয়েল জামান, থানা আওয়ামী লীগের মধ্যে রাজপাড়ার থানার সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, বোয়ালিয়া (পূর্ব) থানার সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ,

বোয়ালিয়া (পশ্চিম) থানার সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, মতিহার থানার সাধারণ সম্পাদক আলাউদ্দিন, নগর কৃষক লীগ সভাপতি রহমত উল্লাহ সেলিম, নগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জেডু সরকার, নগর মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কানিফ ফাতেমা মিতু, নগর যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন নিলু, নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক ডাঃ সিরাজুম মুবিন সবুজ, নগর তাঁতী লীগ সভাপতি আনিসুর রহমান আনার, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু সহ নেতৃবৃন্দ।

Continue Reading

Previous: রাসিক মেয়রের সাথে বোয়ালিয়া থানার নবনিযুক্ত ওসির সৌজন্য সাক্ষাৎ
Next: ১৬নং ওয়ার্ডে কবরস্থান পরিদর্শনে রাসিক মেয়র লিটন

Related Stories

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026
ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

July 22, 2026
মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত রাজশাহীর নিম্ন আয়ের মানুষ, দুর্ভোগে কৃষক-শ্রমজীবী

মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত রাজশাহীর নিম্ন আয়ের মানুষ, দুর্ভোগে কৃষক-শ্রমজীবী

July 22, 2026
শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় ৮ঘণ্টা পর স্বাভাবিক হলো সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ

শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় ৮ঘণ্টা পর স্বাভাবিক হলো সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ

July 22, 2026
রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026

আরও খবর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026
ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

July 22, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

196026
Users Today : 589
This Month : 143541
This Year : 167462
Total Users : 196026
Views Today : 4812
Total views : 617274

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.