Skip to content
July 30, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি

নারীরা উদ্যোক্তা হিসেবে ভূমিকা রাখছেন: শিল্পমন্ত্রী

নিউজডেস্ক October 25, 2021

আলো ডেস্ক: এদেশের নারীরা অনেক সাহসিকতার সঙ্গে কাজ করছেন উল্লেখ করে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, সকল ক্ষেত্রেই নারীরা সাহসিকতার পরিচয় দিচ্ছেন। তারা এখন সেনাবাহিনী, নেভি, পুলিশসহ দেশের প্রশাসনিক ক্ষেত্রে কাজ করছেন। তারা আজকে উদ্যোক্তা হিসেবেও অনেক ভূমিকা রাখছেন। গতকাল রোববার রাজধানীর গুলশান এলাকায় লেকশোর হোটেলে বিউটি সার্ভিস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বিএসওএবি) প্রথম বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। শিল্পমন্ত্রী বলেন, নারীদের অর্থনৈতিক মুক্তিতে বিউটি পার্লার অনেক ভূমিকা রাখছে। এতে নারীদের বিশাল কর্মসংস্থান হয়েছে। সৌন্দর্যবর্ধন শিল্প এখন দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে গেছে। দেশের গ্রামে গঞ্জে এখন বিউটি পার্লার পাওয়া যায়। বিয়ের অনুষ্ঠান হলে এখন কনেকে সাজানো হতে শুরু করে বিশাল একটা সম্ভাবনা এই ক্ষেত্রে গড়ে উঠেছে। নারীদের সহযোগিতার বিষয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী প্রণোদনার কথা বললেও বিভিন্ন কারণে তাদের এই প্রণোদনা দেওয়া কষ্টকর হয়ে যায়। কারণ, ব্যাংকগুলো জামানত চায়, বিভিন্ন কাগজপত্র চায় যা অনেক সময়ই নারীরা দেখাতে পারেন না। আর তা সংগ্রহ করাও অনেক সময় তাদের পক্ষে সহজ হয় না। আর প্রাইভেট ব্যাংক এখনো এই খাতকে যথেষ্ট সহযোগিতা করছে না। তারা বিষয়টিকে এখনো গুরুত্ব দিতে পারেনি। প্রশিক্ষণের বিষয়ে শিল্পমন্ত্রী বলেন, এসডিজি অর্জনে বাংলাদেশে অনেক বেশি দক্ষ জনশক্তি প্রয়োজন। নারীদের মধ্য থেকে অবশ্যই দক্ষ জনশক্তি গড়ে উঠবে। এ সময় বিউটিফিকেশন সংগঠনের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নিজেরাও বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি চালু করতে পারেন। নিজেরা সার্টিফিকেশন করে একটা কাঠামো তৈরি করতে পারেন। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি কানিজ আলমাস খান বলেন, আজকে বিউটি সার্ভিসকে শিল্প খাতে উন্নীত করা এত সহজ ছিল না। অনেক চড়াই উতরাই পার হয়ে আজকে এই পর্যায়ে এসেছে। এটি বিলাসিতা থেকে এখন আবশ্যিক হয়ে দাঁড়িয়েছে। এই কাজে সংশ্লিষ্ট বেশিরভাগই নারী। এতে কর্মসংস্থান হয়েছে প্রত্যন্ত অঞ্চলের নারী ও উপজাতিদের। অনুষ্ঠানের দ্বিতীয় অংশে ছিল হেয়ার কাট ডেমনস্ট্রেশন। মধ্যাহ্নভোজের পর স্মারক প্রদান, সঙ্গীতানুষ্ঠান, ফ্যাশন শো ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী, এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মাসুদুর রহমান এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান দুলাল কৃষ্ণ সাহা। সম্মেলনে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট আরও ২০০ জন সদস্য উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিএসওএবি হচ্ছে সৌন্দর্য সেবা খাতে সরকার অনুমোদিত একটি সংঘ। সম্প্রতি বাংলাদেশ সরকার সৌন্দর্য খাতকে শিল্প হিসেবে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে।

Continue Reading

Previous: বাংলাদেশ শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে না, সারা বিশ্বে সরবরাহ করতে পারবে: কৃষিমন্ত্রী
Next: ভারত-বাংলাদেশ সম্পর্ক অন্য যে কোন কৌশলগত অংশীদারদের চেয়ে গভীরতর: শ্রিংলা

Related Stories

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

July 29, 2026
রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

July 29, 2026
“কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির সভাপতির কৃতজ্ঞতা প্রকাশ”
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

“কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির সভাপতির কৃতজ্ঞতা প্রকাশ”

July 29, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

July 29, 2026
নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

July 29, 2026
উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

July 29, 2026
রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

July 29, 2026
দুর্গাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম

দুর্গাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম

July 29, 2026
রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার

রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার

July 29, 2026
গোদাগাড়ীতে ২০ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, জনরোষে বন্ধ কাজ

গোদাগাড়ীতে ২০ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, জনরোষে বন্ধ কাজ

July 29, 2026
যাবজ্জীবন সাজার পরোয়ানা গায়েব, এক বছরেও পৌঁছায়নি শিবগঞ্জ থানায়

যাবজ্জীবন সাজার পরোয়ানা গায়েব, এক বছরেও পৌঁছায়নি শিবগঞ্জ থানায়

July 29, 2026

আরও খবর

  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

July 29, 2026
নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

July 29, 2026
উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

July 29, 2026
রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

July 29, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

218004
Users Today : 1272
This Month : 165519
This Year : 189440
Total Users : 218004
Views Today : 21478
Total views : 779836

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.